ভুল থেকেও শিক্ষা নেই! বুমরাকে নিয়ে আবার মুখ পুড়ল বোর্ডের

একা ঋষভ পন্থে রক্ষে নেই, ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্ক নিয়ে আবির্ভাব হল যশপ্রীত বুমরার। পন্থ কবে সুস্থ হবেন, আদৌ খেলতে পারবেন কিনা, তা নিয়ে জল্পনা তো চলছেই। তার মাঝে বুমরাকে নিয়ে যে ভাবে মুখ পুড়ল বোর্ডের, তাতে অনেকেই হতবাক। তা-ও আবার বিতর্ক হচ্ছে নতুন নির্বাচক কমিটি দায়িত্বে আসার ক’দিন পরেই।Read More →

নিষিদ্ধ হলেও কলকাতার পানশালায় চলছে নাচ, দেদার টাকা ওড়ানো! কত দূর পৌঁছয় টাকার ভাগ?

ঘড়িতে তখন রাত প্রায় সাড়ে ১২টা। ফাঁকা চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের এক জায়গায় মোটরবাইক ও গাড়ির জটলা। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই খোলামেলা পোশাকে গাড়ির কাচের দিকে ঝুঁকে কথাবার্তা চালাচ্ছেন কয়েক জন তরুণী। মাঝেমধ্যে রাস্তার ধারের একটি পানশালার দরজা খুলে গেলে শোনা যাচ্ছে ভিতরে তারস্বরে বাজতে থাকা সাউন্ডবক্সের আওয়াজ। সাধারণত রাত ১২টার মধ্যেRead More →

সরকারি হাসপাতালে টাকার টানাটানি, সরঞ্জাম কেনা হয়নি বলে কম পেসমেকার বসানোর হার

সরকারি স্বাস্থ্য ক্ষেত্রে আবার টাকার টানাটানি। অবস্থা এমনই যে,এর জেরে চিকিৎসা ও অস্ত্রোপচারের সরঞ্জাম, বিশেষ করে পেসমেকার, ভাল্‌ভ ও হৃদ্‌রোগের চিকিৎসার জিনিসপত্র কেনা কমাতে কলকাতা ও জেলার একাধিক মেডিক্যাল কলেজ বাধ্য হচ্ছে বলে অভিযোগ। ফলে, ডিসেম্বর মাসে এক ধাক্কায় কমেছে পেসমেকার বসানোর সংখ্যা। এমনিতেই সরকারি হাসপাতালে পেসমেকার বসানোর জন্য ভর্তিRead More →

কাপলিং খুলে বিপত্তি ইস্পাত এক্সপ্রেসে! বেরিয়ে গেল ইঞ্জিন-সহ ২ কামরা, বাকিটা সাঁতরাগাছিতে

আবার বিপাকে দূরপাল্লার ট্রেন। এ বার দু’টি কামরার মাঝের কাপলিং খুলে বিপত্তি ঘটল ইস্পাত এক্সপ্রেসে। রবিবার সকালে হাওড়া থেকে রওনা দিয়েছিল আপ ইস্পাত এক্সপ্রেস। কিন্তু হাওড়ার বাকসারা গেট পেরোনোর সময় দু’টি কামরার মাঝের কাপলিং খুলে যায়। তার জেরে দু’টি কামরা নিয়ে বেরিয়ে যায় ইঞ্জিনটি। রবিবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্তRead More →

ধোনি, কোহলির থেকেও কি ভাল অধিনায়ক হার্দিক? উত্তর দিলেন অশ্বিন

মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলির থেকে টি-টোয়েন্ট ফরম্যাটে এখন দলের হাল হার্দিক পাণ্ড্যের হাতে। সরকারি ভাবে অধিনায়ক না হয়েও দলের মধ্যে একটা নতুন জোশ এনে দিয়েছেন হার্দিক। তাঁর নেতৃত্ব এখন প্রশংসা পাচ্ছে সব মহলেই। কিন্তু হার্দিক কি ধোনি, কোহলির থেকে বড় অধিনায়ক? সম্প্রতি এক সাক্ষাৎকারে হার্দিকের অধিনায়কত্বের বৈশিষ্ট্য আলোচনা করেছেনRead More →

সঙ্গীতশিল্পীকে ঘাড়ধাক্কা দিয়ে উঠিয়ে দিচ্ছে পুলিশ! ভিডিয়ো দেখে সরব অভিনেতারা

রাস্তা থেকে গিটারবাদককে উঠিয়ে দেওয়ার ঘটনায় সরব হলেন দেশের অন্যান্য শিল্পীরা। দিল্লির রাজপথে বসে গিটার বাজাচ্ছিলেন সেই শিল্পী। ঘিরে দাঁড়িয়ে শুনছিলেন অন্তত ৫০ জন। হঠাৎ ছন্দপতন। এক পুলিশকর্মী এসে নির্মম ভাবে থামিয়ে দিলেন শিল্পীকে। রূঢ় ভাবে তাঁকে উঠে যাওয়ার নির্দেশ দিয়ে বললেন, “কানে কথা যাচ্ছে না?” দূরে দাঁড়িয়ে থাকা মুগ্ধRead More →

রুশ ক্ষেপণাস্ত্র হানা ঠেকাতে এ বার ইউক্রেনকে সেই প্যাট্রিয়ট দিচ্ছে জার্মানি ও আমেরিকা

অ্যালিগেটর স্নাইপার রাইফেলের পরে এ বার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসানো সাঁজোয়া গাড়ি। রুশ ফৌজের বিরুদ্ধে লড়াই চালাতে ইউক্রেন সেনাকে নয়া অস্ত্র দেওয়ার বার্তা দিলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলস। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সোমবার বৈঠক করেন স্কোলস। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, রাজধানী কিভ-সহ ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সেনার ধারাবাহিক বিমান ওRead More →

চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর রেকর্ড ভেঙে দিতে পারেন মেসি, লড়াই থেকে দূরে সিআর৭

চ্যাম্পিয়ন্স লিগে সব থেকে বেশি গোল করার রেকর্ড এখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দখলে। সেই রেকর্ড ভেঙে দিতে পারেন লিয়োনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগে সব থেকে বেশি গোলের মালিক রোনাল্ডো। কিন্তু সেই প্রতিযোগিতায় এখন আর খেলতে পারবেন না তিনি। মেসি এখনও চ্যাম্পিয়ন্স লিগে খেলেন। তাঁর কাছে সুযোগ রয়েছে রোনাল্ডোকে টপকে যাওয়ার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড,Read More →

‘বাম-মুক্ত হবে ত্রিপুরা বিধানসভা’, বিজেপির রথযাত্রার উদ্বোধনে ঘোষণা করলেন অমিত শাহ

চলতি বছরের বিধানসভা ভোটে বাম মুক্ত হবে ত্রিপুরা বিধানসভা। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপির ‘রথযাত্রা’ (যার পোশাকি নাম, ‘জন বিশ্বাস যাত্রা’)-র উদ্বোধন করতে গিয়ে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “২০২৩ সালের বিধানসভা ভোটেই ত্রিপুরা বিধানসভা পুরোপুরি বাম মুক্ত হবে।’’ সেই সঙ্গে তাঁর মুখে শোনা গিয়েছে আগামী বিধানসভাRead More →

আরও ৫৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল, বেতন বন্ধেরও নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

প্রাথমিকে আরও ৫৯ জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হবে তাঁদের বেতনও। এই নিয়ে সব মিলিয়ে ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার মোট ৬১ জন প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত আবেদনের শুনানি ছিল হাইRead More →