বকেয়া ডিএ নিয়ে নতুন চাপে রাজ্য, সরকারি কর্মীদের যৌথ মঞ্চের হুঁশিয়ারি নবান্নকে

বকেয়া মহার্ঘ্য ভাতা (ডিএ) না পেলে তাঁরা নির্বাচনের কাজে যাবেন না। পঞ্চায়েত ভোটের আগে নবান্ন এবং নির্বাচন কমিশনকে এমন হুঁশিয়ারিই দিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে মঙ্গলবার এই চিঠি দিয়ে এসেছে সংগঠন। তবে রাজ্য সরকারের সব দফতর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার ছুটি থাকায়Read More →

চাকরির পরীক্ষায় টুকলির শাস্তি যাবজ্জীবন জেল! ১০ কোটি টাকা জরিমানা! আইন হল উত্তরাখণ্ডে

শুধু চাকরি হারানো নয়, নিয়োগ পরীক্ষায় অসাধুতার প্রমাণ মিললে হতে পারে জেলও! বিজেপি শাসিত উত্তরাখণ্ডের সরকার সম্প্রতি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতি রুখতে এমনই সাজার বন্দোবস্ত করেছে। শুধু তাই নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতির নেপথ্যে কোনও সংগঠিত চক্রের যোগ থাকলে শাস্তির মেয়াদ বেড়ে হতে পারে যাবজ্জীবন জেল। জরিমানার অঙ্ক বেড়ে দাঁড়াতে পারেRead More →

ছাড়পত্র এলেও বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ নিউ গড়িয়া-রুবি মেট্রোপথে

শহরে নির্মীয়মাণ মেট্রো প্রকল্পগুলিতে তড়িঘড়ি যাত্রী পরিষেবা শুরু করতে গিয়ে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির ক্ষেত্রে আপস করা হচ্ছে কি না, সেই প্রশ্ন উঠেছিল আগেই। যা আরও জোরালো হয়ে উঠছে নিউ গড়িয়া-রুবি মেট্রোপথের ক্ষেত্রে। কারণ, এই পথে আধুনিক সিগন্যালিং ব্যবস্থা এখনও তৈরি হয়নি। তারই মধ্যে একটি ট্রেনের মাধ্যমে যাত্রী পরিষেবা শুরু করারRead More →

গণকবরেও ঠাঁই নেই! মৃতদেহের স্তূপ জমছে তুরস্কে, ভূমিকম্প ফেরাল কোভিড স্মৃতি

শহরের কবরস্থানগুলি আগেই ভর্তি হয়ে গিয়েছে। ভূমিকম্পে মৃতদের দেহ কবরস্থ করার জন্য নতুন কবরস্থান খুলেছে প্রশাসন। সেখানে গণকবর দেওয়া হচ্ছে। তবে ফুরিয়ে এসেছে সেই ঠাঁইও। তুরস্কের মারাশ শহরে গত কয়েক দিনের ছবিটা এমনই। শহরে ৫ লক্ষ মানুষ বাস করেন। মৃতদেহ সৎকারের জন্য কয়েকটি কবরস্থান রয়েছে। কিন্তু গত সোমবারের ভূমিকম্পের পরRead More →

প্রয়াত গুরু দত্তের বোন ললিতা লাজমী, ‘তারে জ়মিন পর’ খ্যাত শিল্পীর জন্ম কলকাতাতেই

প্রয়াত ললিতা লাজমী। ১৩ ফেব্রুয়ারি জীবনাবসান বিশিষ্ট চিত্রকরের। বলিউডের পঞ্চাশের দশকের অন্যতম খ্যাতনামা ও কিংবদন্তি পরিচালক গুরু দত্তের বোন ছিলেন তিনি। বলিউড অভিনেতা আমির খানের ‘তারে জ়মিন পর’ ছবিতে তাঁর গুরুর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল ললিতা লাজমীকে। সেখানেও অতিথি শিল্পী হিসাবে এক চিত্রকরের চরিত্রেই দেখা গিয়েছিল তাঁকে। ১৩ ফেব্রুয়ারি,Read More →

সরাসরি: বাংলার রিচার দাম উঠল প্রায় ২ কোটি, বাংলাদেশের জাহানারা অবিক্রিত

সংক্ষেপে  মুম্বইয়ের জিয়ো কনভেনশন সেন্টারে চলছে মেয়েদের আইপিএলের নিলাম। মোট পাঁচটি দল কিনছে ক্রিকেটারদের। প্রতিটা দলের হাতে ১২ কোটি টাকা। শুধু মূল বিষয়গুলি  শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৭  তিতাস সাধুকে নিল দিল্লি বাংলার তিতাসকে নিল দিল্লি। ২৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনে নিল তারা।  শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪০  বাংলাদেশেরRead More →

বিধ্বস্ত তুরস্কের অলিগলি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ, বিনামূল্যে মিলছে বিমান

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের প্রত্যন্ত এলাকা ছেড়ে পালাচ্ছেন মানুষ। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে তাঁরা নিরাপদ স্থানে যেতে চাইছেন। তাঁদের বিনামূল্যে বিমান পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে দেশের একাধিক বিমান সংস্থা। টার্কিশ এয়ারলাইন্স, পেগাসাস এয়ারলাইন্স তুরস্কে দুর্গতদের জন্য বিনামূল্যে বিমান পরিষেবা ঘোষণা করেছে। প্রত্যন্ত এলাকা থেকে বিনামূল্যে বিমান পৌঁছে দেবে দেশের রাজধানীRead More →

ভূমিকম্পে কেঁপে উঠল সিকিমের মাটি, উৎসস্থল ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে

ভোরবেলা ভূমিকম্পে কেঁপে উঠল সিকিমের মাটি। সোমবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ সিকিমের ইউকসাম শহরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। জাতীয় ভূকম্পনকেন্দ্রের তরফে জানানো হয়েছে, সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। তার জেরেRead More →

বাংলার বিরুদ্ধে শক্তি বাড়ল সৌরাষ্ট্রের, রোহিতের দল থেকে যোগ দিচ্ছেন জোরে বোলার

বাংলার পাশাপাশি রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে সৌরাষ্ট্র। ফাইনালে নামার আগে বাংলার বিপক্ষ দল আরও শক্তিশালী হতে চলেছে। ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল জয়দেব উনাদকাটকে। ফলে রঞ্জির ফাইনাল খেলতে কোনও অসুবিধা নেই তাঁর। প্রসঙ্গত, ভারতীয় দলে থাকা চেতেশ্বর পুজারা এবং রবীন্দ্র জাডেজাও ঘরোয়া ক্রিকেটে খেলেন সৌরাষ্ট্রের হয়ে। তাঁদের ছাড়া হয়নিRead More →

অসমে ভূমিকম্প, তিন রাজ্যে ভোটের আবহেই কেঁপে উঠল উত্তর-পূর্ব, ক্ষয়ক্ষতি জানা যায়নি

রবিবার বিকেলে কেঁপে উঠল অসম। ভূকম্প অনুভূত হয় নগাঁও এলাকায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪। বিকেল ৪টে ১৮ মিনিটে কম্পন অনুভূত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। নগাঁওয়ে কম্পনের তীব্রতা বেশি থাকলেও উৎসস্থল জানা যায়নি। ভূমিকম্পের কথা টুইট করে জানিয়েছে ‘দ্য ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।’Read More →