পাকিস্তানের আশঙ্কা দূর করে হকির মঞ্চে তাঁদের সঙ্গে হাত মেলালেন ভারতের খেলোয়াড়েরা, ম‍্যাচ ৩-৩

৩-৩ গোলে শেষ হল ভারত-পাকিস্তান হকির লড়াই। মালয়েশিয়ায় সুলতান অফ জোহর কাপে দু’বার পিছিয়ে পড়েও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ভারতের অনূর্ধ্ব-২১ হকি দল। অবশেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলালেন কোনও ভারতীয় দলের খেলোয়াড়েরা। বোধোদয় হল বলাই যায়। তিন বারের চ্যাম্পিয়ন ভারত শুরুতেই চাপে পড়ে যায়। ম্যাচের ৫ মিনিটে পেনাল্টিRead More →

দুর্গাপুরকাণ্ডে ধৃত নির্যাতিতার সহপাঠীও! তবে ধর্ষক এক জনই, অনুমান পুলিশের, যদিও খতিয়ে দেখা হচ্ছে সব ধৃতের ভূমিকাই

দুর্গাপুরকাণ্ডে গ্রেফতার হলেন নির্যাতিতার সহপাঠীও। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠক করার অনতিবিলম্বে ওই যুবককে পাকড়াও করে পুলিশ। ডাক্তারি ছাত্রীর ধর্ষণের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ছয়। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করেছেন এক জনই। ঘটনাস্থলে উপস্থিত বাকিদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ঘটনার চার দিন পর এমনইRead More →

চোখের নিমেষে আগুনের গ্রাসে গোটা বাস! জৈসলমের-জোধপুর জাতীয় সড়কে ঝলসে প্রাণ হারালেন ১৯ যাত্রী

জৈসলমের থেকে জোধপুর যাওয়ার পথে মঙ্গলবার একটি চলন্ত বাসে আগুন লাগে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ঝলসে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। ওই বাসে সওয়ার ছিলেন ৫৭ জন। আরও কয়েক জন যাত্রী গুরুতর আহত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জৈসলমের থেকে মঙ্গলবার বিকেল ৩টের সময়ে ছেড়েছিল বাসটি। পথে বাসের পিছন থেকে ধোঁয়াRead More →

রাজনৈতিক অস্থিরতা, বেসুরো আফগানিস্তান, ত্রিদেশীয় সিরিজ়‌ে অন্য দেশের কথা ভাবছে পাকিস্তান, ঝামেলা হতে পারে অস্ট্রেলিয়ার সঙ্গে

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক সম্পর্ক মোটেই ভাল নয়। কাবুল এবং পকতিকায় পাক সেনার হামলা এবং তার পাল্টা হিসাবে তালিবানের হাতে পাকিস্তানের সেনাদের হত্যা নিয়ে উত্তাল দুই দেশই। এই অবস্থায় পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ় খেলতে আসা অনিশ্চিত আফগানিস্তানের। তাই বিকল্প ভাবনা তৈরি রাখতে চাইছে পাকিস্তান বোর্ড। জানা গিয়েছে, বোর্ড প্রধান মহসিনRead More →

এক টেস্ট ম্যাচে ২০০ ওভার বোলিং, তবু কেন ক্লান্ত নন ভারতের বোলারেরা? ফাঁস করলেন ওয়াশিংটন

প্রথম টেস্টে আড়াই দিনে আত্মসমর্পণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। দ্বিতীয় টেস্টে তারা লড়াই করেছে দুই ইনিংসে। গোটা ম্যাচে ভারতীয় বোলারেরা ২০০ ওভারের বেশি বল করেছেন। তবু কেউই ক্লান্ত হয়ে পড়েননি। চতুর্থ দিনের খেলা শেষে এ কথা জানিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর দাবি, অতীত থেকে শিক্ষা নিয়েছে ভারত। ওয়াশিংটনের কথায়, “ইংল্যান্ড সিরিজ়ের পরRead More →

দুর্গাপুরকাণ্ডে ১১ দফা সুপারিশ জাতীয় মহিলা কমিশনের, চিঠি পাঠাল মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকেও

দুর্গাপুরে চিকিৎসক পড়ুয়াকে ‘গণধর্ষণের’ অভিযোগের প্রেক্ষিতে ১১ দফা সুপারিশ করল জাতীয় মহিলা কমিশন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠিয়েছে তারা। দুর্গাপুরকাণ্ডে ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে কমিশন। জাতীয় মহিলা কমিশনের সদস্য তথা বিজেপি নেত্রী অর্চনা মজুমদার ইতিমধ্যে দুর্গাপুরের পরিস্থিতি নিয়ে কমিশনকে একটি রিপোর্ট জমা দিয়েছেন।Read More →

বঙ্গের দুই জেলায় বিশেষ নিবিড় সংশোধনের গুরুত্বপূর্ণ পর্ব শেষ, জানিয়ে দিল নির্বাচন কমিশন

রাজ্যের দুই জেলায় ভোটা তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ম্যাপিং এবং আপলোডিংয়ের গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ হয়েছে। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল ওই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সব জেলার নির্বাচনী আধিকারিককে সঙ্গে বৈঠক করেন। সেখানেই উঠে এসেছে ওই তথ্য। কমিশন সূত্রের খবর, সব জেলাতেই ম্যাপিং এবং আপলোডিংয়ের কাজRead More →

আবার তীরে এসে তরী ডুবল বাংলাদেশের, ক‍্যাচ ফেলে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হার

ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ। মহিলাদের এক দিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তীরে এসে তরী ডুবল নিরাগ সুলতানাদের। ইংল্যান্ডের মতো দক্ষিণ আফ্রিকারও ৭৮ রানে ৫ উইকেট ফেলে দিয়েও ম্যাচ বের করতে পারলেন না তাঁরা। বাংলাদেশের ৬ উইকেটে ২৩২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৯.৩ ওভারে ৭ উইকেটে তুলল ২৩৫ রান।Read More →

অন্ধকূপে ডুবে ছিল জীবন! হামাস, ইজ়রায়েলের বন্দিবিনিময়ে মুক্তির হাসিকান্না পরিবার থেকে পরিবারে

প্রায় দু’বছর তাঁরা সকলেই ঘরছাড়া ছিলেন। কেউ ইজ়রায়েলের হাতে বন্দি। কেউ হামাসের। শান্তিপ্রস্তাবের প্রথম পর্বে সম্মত ইজ়রায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাস শুরু করেছে বন্দিবিনিময়। সেই বন্দিদের মুক্তি, পরিবার-প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ, হাসি-কান্না-আবেগের দৃশ্য ছড়িয়ে পড়ল বিশ্বে। দীর্ঘ দিনের বন্দিদশা কেটেছে। বাড়ি ফিরছেন তাঁরা। কোথাও স্বামীর সঙ্গে দেখা হল স্ত্রীর। কোথাওRead More →

অত রাতে মেয়েদের কলেজ থেকে বেরোনো উচিত নয়, পুলিশ প্রত্যেক ইঞ্চিতে সুরক্ষা দিতে পারে না! ‘রায়’ সৌগতের

প্রতি ইঞ্চিতে নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। মেয়েদেরও উচিত নয় বেশি রাতে কলেজ থেকে বেরোনো। তাঁদেরও সাবধান হওয়া প্রয়োজন। দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ-পড়ুয়ার গণধর্ষণকাণ্ডে এমনই নিদান দিলেন দমদমের প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সৌগত বলেন, ‘‘দেশের অন্যান্য প্রান্তের থেকে বাংলায় মহিলাদের সুরক্ষা অনেক ভাল। কিন্তুRead More →