রাস্তা বানানোর প্রচারে কত খরচ করবে রাজ্য? বিজ্ঞাপনের নথি প্রকাশ করে প্রশ্ন তুললেন শুভেন্দু

‘রাস্তাশ্রী’ প্রকল্প নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের উদ্দেশে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, এই প্রকল্পে সরকারি বরাদ্দের অধিকাংশই ব্যয় করা হচ্ছে কেবল প্রচারের জন্য। অভিযোগের সপক্ষে রবিবার একটি টুইট করে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের একটি নথি তুলে ধরেন শুভেন্দু। ওই নথিতে ‘রাস্তাশ্রী’ প্রকল্প নিয়ে কী ভাবে এলাকায় প্রচারRead More →

নেশামুক্তি কেন্দ্রের ছাদ থেকে লাফ বিদ্যুতের তারে, মালদহে দাউদাউ করে জ্বলে গেলেন যুবক

নেশামুক্তি কেন্দ্র থেকে পালাতে গিয়ে তিন তলা ছাদ থেকে বিদ্যুতের তারে পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার বাগবাড়ি-লক্ষ্মীপুর এলাকায়। পুলিশ দেহটি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। শুরু হয়েছে তদন্ত। শনিবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ওই নেশামুক্তি কেন্দ্র সূত্রে। সোনু নামে ওই নেশামুক্তি কেন্দ্রেরRead More →

বুমরার পর মুম্বই ইন্ডিয়ান্সের আরও এক বোলারের অস্ত্রোপচার, রোহিতের দলের বিপদ বাড়ল

আইপিএল শুরুর আগে আবার ধাক্কা রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের। যশপ্রীত বুমরার পর আরও এক জোরে বোলার ছিটকে গেলেন আইপিএল থেকে। তাঁরও অস্ত্রোপচার করাতে হয়েছে। আইপিএল থেকে ছিটকে গেলেন মুম্বইয়ের আরও এক জোরে বোলার। হ্যামস্ট্রংয়ের চোটের জন্য খেলতে পারবেন না ঝেই রিচার্ডসন। চোটের জন্য আগেই ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ় থেকেRead More →

আবারও ‘রুবি প্রিন্সেস’! আমেরিকার প্রমোদতরীতে ‘অজানা’ রোগে আক্রান্ত  যাত্রীরা, অসুস্থ ৩০০

আমেরিকার একটি প্রমোদতরী ‘রুবি প্রিন্সেস’-এ তিনশো জনেরও বেশি যাত্রী ‘অজানা’ রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। দ্য সেন্টারস ফর ডিজ়িজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, জাহাজে কর্মী এবং যাত্রী মিলিয়ে তিনশোরও বেশি আক্রান্ত এই অজানা রোগে। দ্য মেট্রো নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, প্রিন্সেস ক্রুজের এই প্রমোদতরীটি টেক্সাস থেকে মেক্সিকো যাওয়ার পথেRead More →

দর বাড়ানোর খেলা শুরু মেসির! এমবাপের ‘রাজা’ হওয়ার পথে কাঁটা হতে চান লিয়ো

প্যারিস সঁ জরমেঁর সর্বেসর্বা হয়ে উঠতে চাইছেন কিলিয়ান এমবাপে। তিনি চাইছেন সব আর্জেন্টিনীয়কে তাড়াতে। এই খবর কানে আসার পরেই নিজের কাজ শুরু করে দিয়েছেন লিয়োনেল মেসি। প্যারিসের ক্লাবের সঙ্গে তিনিও দর বাড়াতে শুরু করে দিয়েছেন। এমবাপে যদি রাজা হয়ে উঠতে চান, তা হলে মেসিও যে সাধারণ প্রজার মতো বসে থাকবেনRead More →

সরাসরি: ওপেনার খোয়াজার শতরানে বড় রানের পথে অস্ট্রেলিয়া, শামিদের লক্ষ্য দ্রুত উইকেট তোলা

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে শতরান করেন ওপেনার উসমান খোয়াজা। ভারতীয় পেসার মহম্মদ শামি ২ উইকেট নেন। শুধু মূল বিষয়গুলি  শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ০৯:৫৮  দ্বিতীয় দিনের শুরুতে উইকেট পেল না ভারত দ্বিতীয় দিনে প্রথম ৩০ মিনিটের খেলায় উইকেট পেল না ভারত। ৮ ওভারRead More →

বাড়ি থেকে মিলেছিল প্রার্থীদের তালিকা, নিয়োগ দুর্নীতির তদন্তে শান্তনুকে আবার তলব ইডির

হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে শুক্রবার শান্তনুকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পর একাধিক বার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এর আগে ফেব্রুয়ারি মাসেও সল্টলেকের সিজিও কমপ্লেক্সেRead More →

‘ঈশান না ভরত’ প্রশ্নে রোহিতের মুখে হঠাৎ পন্থের নাম! ঋষভের অভাব টের পাচ্ছে ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ২-১ এগিয়ে রয়েছে ভারত। বিশ্ব টেস্ট ফাইনালে উঠতে গেলে আমদাবাদে শেষ টেস্টে জিততেই হবে। ইনদওরে আগের ম্যাচে ঘূর্ণি উইকেটে হারতে হয়েছে। তা ছাড়াও একটি সমস্যা রয়েছে ভারতের। উইকেটকিপার কেএস ভরতকে নিয়ে চিন্তায় রয়েছে দল। ব্যাট হাতে যেমন রান পাচ্ছেন না, তেমনই উইকেটকিপার হিসাবেও খুব আহামরি কিছুRead More →

নিহতের সংখ্যা বেড়ে ১৬, বিস্ফোরণে হতাহতদের খোঁজে পরিজনদের ভিড় ঢাকা মেডিক্যাল কলেজে

রাত ১০টাতেও (বাংলাদেশের সময়) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কয়েক হাজার মানুষের ভিড়। ইতিউতি কান্না আর আর্তনাদ। চলছে অ্যাম্বুল্যান্সের বিরামহীন ছোটাছুটি। ঢাকার গুলিস্তান এলাকায় মঙ্গলবার সন্ধ্যার বিস্ফোরণে মৃতের সংখ্যা শেষ পর্যন্ত কোথায় দাঁড়াতে পারে তা নিয়ে চলছে আলোচনা। সরকারি সূত্রের খবর, গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে।Read More →

টেনিস ছেড়েছেন সাত বছর আগে, এ বার নতুন ভূমিকায় সোমদেব

এক সময় টেনিস কোর্টে দাপিয়ে বে়ড়াতেন। ২০১৭ সালে টেনিসজীবনকে বিদায় জানিয়েছিলেন সোমদেব দেববর্মন। এ বার তাঁকে দেখা যাবে নতুন ভূমিকায়। টেনিসের মতো না হলেও এখানেও আছে ছন্দ। এক সময় বিশ্বের ৬২ নম্বর সিঙ্গলস খেলোয়াড় ছিলেন সোমদেব। ২০১৭ সালে সরকারি ভাবে অবসর নিলেও পেশাদার টেনিসে তাঁকে শেষ বার দেখা গিয়েছিল ২০১৬Read More →