কাশ্মীরের কুপওয়ারায় তুষারধসে আটকে পড়া ৩০০ যাত্রীকে উদ্ধার করল পুলিশ

আবহাওয়া দফতর আগের সতর্ক করেছিল তুষারধস নামতে পারে কাশ্মীরের একাধিক জায়গায়। সেই তুষারধসের কারণেই রাস্তায় আটকে পড়েছিলেন তিনশোরও বেশি পথযাত্রী। তাঁদের উদ্ধার করে নিরাপদে গন্তব্যে পোঁছনোর ব্যবস্থা করে দিল জম্মু-কাশ্মীর পুলিশ। কাশ্মীরের কুপওয়ারায় তুষারপাতের কারণে ধস নেমে আসে। ফলে কারনার কাছে সাধনা টপে আটকে পড়েছিলেন শতাধিক যাত্রী। তুষারধসে আটকে পড়ারRead More →

গোধরায় ট্রেনে আগুন লাগিয়ে খুনের ঘটনায় ৮ জন সাজাপ্রাপ্তকে জামিন দিল সুপ্রিম কোর্ট

গোধরায় সাবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনায় সাজাপ্রাপ্ত ৮ জনের জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ গোধরাকাণ্ডে সাজাপ্রাপ্ত ওই দোষীদের শর্তসাপেক্ষে জামিন দেওয়ার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে। ওই ৮ জন গত ১৭ বছর ধরে জেলবন্দি রয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে তাঁদের জামিনে মুক্তি দেওয়ার জন্যRead More →

রাজ্যের থেকে ১৮৫২ কোটি টাকা পায় দিল্লি! বকেয়া মেটাতে নবান্নকে চাপ স্বরাষ্ট্র মন্ত্রকের

রাজনৈতিক ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর পদত্যাগের দাবিও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে, এমন সময়েই কেন্দ্রীয় বাহিনীর বকেয়া টাকা চেয়ে রাজ্যের উপর চাপ বাড়াল স্বরাষ্ট্র মন্ত্রক। লিখিত বার্তায় মন্ত্রক জানিয়েছে, বকেয়া থাকায় মূল অর্থের উপর জরিমানা ধার্য হয়েছে। ফলে এখন প্রায় ১৮৫২ কোটি টাকা মেটানোর কথা জানানো হয়েছে। সরকারিRead More →

সাত ঘণ্টা ইডি দফতরে শ্বেতা, বেরিয়ে সংবাদমাধ্যমে কী বললেন ‘অয়ন-ঘনিষ্ঠ’?

প্রায় ৭ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন মডেল অভিনেত্রী শ্বেতা চক্রবর্তী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন। বিকেল সাড়ে ৫টার পর সেখান থেকে বেরোন। বেরিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের ‘ঘনিষ্ঠ’ এই তরুণী। ইডি দফতর থেকে বেরোনোর সময় অবশ্য সংবাদমাধ্যমের প্রশ্নRead More →

হারের হ্যাটট্রিকের আশঙ্কা! সৌরভদের বিরুদ্ধে কী বদল কেকেআরের একাদশে? বড় ভরসা সেই লিটন

শেষ দুই ম্যাচে হেরে মাঠ ছাড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে কেকেআর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের বিরুদ্ধে জিততে না পারলে হারের হ্যাটট্রিক হবে কলকাতার। সেই সঙ্গে লিগ তালিকায় অনেকটাই পিছিয়ে পড়বেন নীতীশ রানারা। তাই দিল্লির বিরুদ্ধে কলকাতার প্রথম একাদশে বদল হতে পারে। কলকাতার জার্সিতেRead More →

এক দিনে ২০ শতাংশ বৃদ্ধি! ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১২,৫৯১, মৃত ২৯

আরও উদ্বেগ বাড়িয়ে এক দিনে ২০ শতাংশ বৃদ্ধি পেল করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১২,৫৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের। যার মধ্যে রাজধানী দিল্লিতে ৬ জন, মহারাষ্ট্রে ৪ জন এবং উত্তরপ্রদেশে ৪ জন মারা গিয়েছেন।Read More →

পার্থের হাতের আংটি নিয়ে প্রশ্ন তুলল ইডি, জেলেও অলঙ্কার কি ‘প্রভাবশালী’ হওয়ার কারণেই?

জেলের মধ্যেও আঙুলে আংটি পরে থাকেন পার্থ চট্টোপাধ্যায়। অতএব তিনি ‘প্রভাবশালী’। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে নিয়ে এমনই ‘পর্যবেক্ষণ’ আদালতে বললেন তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আইনজীবী। যা শুনে পার্থকে হাত তুলে আংটি দেখাতে বললেন বিচারক। পার্থ দেখালেনও। বললেন, স্বাস্থ্যের কারণে আংটি পরে আছেন। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় আলিপুর আদালতের শুনানিতেRead More →

পেশায় শিক্ষিকা, নেশা দৌড়! সম্বলপুরী শাড়ি পরে ম্যাঞ্চেস্টার ম্যারাথনে দৌড়লেন মধুস্মিতা

পরনে লালরঙা সম্বলপুরী হ্যান্ডলুম শাড়ি। এক নজরে শাড়িটি দেখলে পছন্দ হওয়ারই কথা। যাঁরা শাড়ি পরতে ভালবাসেন, তাঁরা জানেন যে সম্বলপুরী শা়ড়ির কারুকার্যের মধ্যে ওড়িশার ঐতিহ্য ফুটে ওঠে। শাড়িপ্রেমীদের সংগ্রহে অন্তত একটি সম্বলপুরী শাড়ি থাকা যেন বাধ্যতামূলক। কিন্তু মধুস্মিতা জেনার হাতে সেই শাড়ি অন্য মাত্রা পেল। ১৬ এপ্রিল ব্রিটেনের ম্যাঞ্চেস্টার ম্যারাথনেRead More →

এমন গরম শেষ পড়েছিল সাত বছর আগে! সেই রেকর্ড কি ভাঙবে এ বার? জানা যাবে ৪৮ ঘণ্টা পরেই

শুরু হয়েছিল গত বুধবার (১২ এপ্রিল)। তার পর থেকে টানা ৭ দিন ধারাবাহিক তাপপ্রবাহ চলছে কলকাতায়। তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০১৬ সালে এমনই পরিস্থিতির শিকার হয়েছিল শহর। সে বার এমন ভাবেই টানা ৮ দিন ৪০ ডিগ্রির আশপাশে ছিল তাপমাত্রা। ফলে প্রবল গরমের জ্বালাRead More →

সোনার দাম অনেকটাই কমল, অক্ষয় তৃতীয়ার আগে সুখবর দিয়ে রুপো এক দিনে বেশ সস্তা হল

অক্ষয় তৃতীয়া আগামী রবিবার। সাংসারিক সুখ অক্ষয় রাখতে অনেকেই এই দিনে সোনা বা রুপো কিনে থাকেন। তাদের জন্য কিছুটা হলেও সুখের খবর মিলল। ৬২ হাজারের পথে যেতে যেতে একটু থমকাল সোনার দাম। মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারাট খুচরো সোনার প্রতি ১০ গ্রামের দাম কমে হয়েছে ৬০,৯২০ টাকা। আর ২২ ক্যারাট গয়নারRead More →