৫/৫! আকাশে মুম্বই, চার বছর আগেও টেনিস বলে খেলা ইঞ্জিনিয়ার জেতালেন রোহিতদের

মাত্র চার বছর আগের কথা। তখনও উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের এলাকাগুলিতে টেনিস বলে দাপিয়ে ক্রিকেট খেলতেন আকাশ মাধওয়াল। সাধারণত যাকে ‘খেপ’ খেলা প্রতিযোগিতা বলে, সেখানেই। জীবনটা বদলে গেল ২০১৯-এ ওয়াসিম জাফরের পাল্লায় পড়ে। একটি ট্রায়ালে আকাশকে প্রথম দেখা জাফরের। সঙ্গে সঙ্গে নজর কেড়ে নেন। সেই শুরু। বুধবার এলিমিনেটরে লখনউয়ের বিরুদ্ধেRead More →

গাড়ির ভুয়ো শোরুম খুলে ঋণ নেওয়ার নামে আত্মসাৎ পৌনে দু’কোটিরও বেশি, কলকাতায় ধৃত সাত

গাড়ির ভুয়ো শোরুম খুলে ঋণ নেওয়ার নাম করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিনটি শাখা থেকে ১ কোটি ৭৮ লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের ব্যাঙ্ক প্রতারণা দমন শাখার গোয়েন্দারা। মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম সুজয় মিস্ত্রি, আবিরকুমার মজুমদার, সৌমিকRead More →

গুজরাতকে হারিয়ে সমর্থকদের তির জাডেজার! নতুন বিতর্ক অলরাউন্ডারের মন্তব্যে

গুজরাত টাইটান্সকে হারানোর পর চেন্নাই সুপার কিংস সমর্থকদের খোঁচা দিলেন রবীন্দ্র জাডেজা। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারের সব থেকে দামি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন জাডেজা। পুরস্কার নেওয়ার পর তিনি বলেন, চেন্নাইয়ের কিছু সমর্থক তাঁর মূল্য বোঝেন না। আইপিএলের শেষ পর্বে এসে নতুন বিতর্কের জন্ম দিলেন জাডেজা। হার্দিক পাণ্ড্যদের বিরুদ্ধে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাRead More →

ভরসা ছিল না কোচিংয়ে, লাইব্রেরির ‘প্রেমে’ পড়ে বাজিমাত ইউপিএসসিতে দ্বিতীয় হওয়া গরিমার

ইউপিএসসিতে সাফল্য পেতে পড়াশোনা এবং সঠিক কোচিং—এই দু’টি বিষয়কেই বিশেষ প্রাধান্য দেন পরীক্ষার্থীরা। তবে ২০২২ সালের ইউপিএসসি পরীক্ষার শীর্ষতালিকায় এমন এক জন রয়েছেন, যিনি কোনও রকম কোচিংয়ের সাহায্য ছাড়াই সফল হয়েছেন। শুধু সফলই না, শীর্ষতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি গরিমা লোহিয়া। ইউপিএসসি পরীক্ষায় সফল হতে তাঁর ভরসা ছিল, বই। গরিমা,Read More →

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের

বিনোদন জগতে ফের শোকের ছায়া। মাত্র এক দিন আগেই শোনা যায় অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃত্যুর খবর। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেতার। এর মাঝেই আরও এক দুঃসংবাদ। প্রয়াত হয়েছেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। শোনা যাচ্ছে, গাড়ির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়াল খ্যাত এই অভিনেত্রীর। জ্যাসমিনেরRead More →

‘আমায় দিন’, মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ধা! কালীঘাটে বিয়েবাড়ি থেকে অপহৃত মিলল হাওড়ায়

কালীঘাটে একটি বিয়েবাড়ি থেকে অপহৃত হয়েছিল ১০ মাসের শিশু। তাকে আদর করার অছিলায় মায়ের কোল থেকে নিয়ে পালিয়ে যান এক ব্যক্তি। ২ দিন পরে গামছা জড়ানো অবস্থায় সেই শিশুটিকে পাওয়া গেল হাওড়ার আন্দুল রোডে একটি মন্দিরের চাতালে। দু’দিন ধরে তীব্র মানসিক অশান্তিতে ভোগার পর শিশুটিকে ফিরে পেলেন বাবা-মা। পুলিশ সূত্রেRead More →

ইউপিএসসি পরীক্ষায় প্রথম চার জনই মহিলা, গত বারের নজিরও টপকে গেল নারীবাহিনী

পর পর দু’বার। ২০২১ সালের পর ২০২২ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরীক্ষায় প্রথম তিনটি স্থান দখলে রাখলেন মহিলারা। এ বার আর এক ধাপ এগিয়ে চারটি স্থানই দখল করলেন তাঁরা। ২০২২ সালের ইউপিএসসির ফল প্রকাশিত হল মঙ্গলবার। শীর্ষ স্থানে রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্রী ঈশিতা কিশোর। ইউপিএসসির দ্বিতীয় স্থানেRead More →

জায়গা হল না পুজারা, শুভমন, অশ্বিনের! টেস্ট বিশ্বকাপ ফাইনালের কেমন দল বাছলেন শাস্ত্রী

টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনালে এ বার মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। ৭ জুন থেকে ওভালে মুখোমুখি দু’দেশ। তার আগে এই ম্যাচের সেরা একাদশ বেছে নিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রীর দলে জায়গা পাননি চেতেশ্বর পুজারা এবং রবিচন্দ্রন অশ্বিন। কারণ শাস্ত্রী ভারতের সেরা একাদশ বাছেননি। তিনি দু’দলের ক্রিকেটারদের মধ্যে থেকে বেছেRead More →

দুবরাজপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় ধৃত এক, আটক মূল অভিযুক্তের পুত্রও

সোমবার তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার এক জন। ধৃতের নাম শেখ মরিলাল। ধৃত মরিলাল মূল অভিযুক্ত শেখ শফিকের ভাই বলে জানা গিয়েছে। যে বাড়িতে সোমবার বিস্ফোরণ ঘটে, সেই বাড়িতেই থাকতেন মরিলাল। মরিলালকে গ্রেফতার করার পাশাপাশি আরও এক জনকে আটক করেছে পুলিশ। তাঁর নাম শেখ শাহরুক। মূল অভিযুক্তের পুত্রRead More →

আপনারা জানতেন না এখানে বাজি তৈরি হয়? পুলিশের ভূমিকায় ক্ষোভ বজবজের বাসিন্দাদের

প্রথমে এল থানার গাড়ি। তার পরে ভাড়া করে আনানো হল অটো। তাতে চড়েই মাইকে প্রচার করতে শুরু করলেন পদস্থ পুলিশ অফিসারেরা। এক-একটি পাড়ায় অটো ঘুরছে, আর মাইকে বলা হচ্ছে, ‘‘বেআইনি বাজি তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এই ধরনের বাজি তৈরির সঙ্গে যুক্ত থাকলে কঠোর আইনি পদক্ষেপ করা হবে!’’ সোমবার ঘুরতে ঘুরতেRead More →