সরাসরি: সন্ধ্যায় জখাউ বন্দরে আছড়ে পড়তে চলেছে ‘বিপর্যয়’, মধ্যরাত পর্যন্ত চলবে ঝড়ের তাণ্ডব

ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। আর কিছু ক্ষণের মধ্যেই আছড়ে পড়তে পারে স্থলভাগে। তার আগে প্রবল বৃষ্টি গুজরাতের সৌরাষ্ট্র, কচ্ছ অঞ্চলে। ইতিমধ্যে এক লক্ষ মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। উদ্ধারের কাজে মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুধু মূল বিষয়গুলি  শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ১৮:১৮  গুজরাতRead More →

দেড় মাস গরমের ছুটির পর বৃহস্পতিবার খুলছে স্কুল, পাঠ্যক্রম শেষ করা নিয়ে চিন্তায় শিক্ষকেরা

দীর্ঘায়িত হতে হতে প্রায় দেড় মাসের গরমের ছুটির পরে সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি খুলতে চলেছে আজ, বৃহস্পতিবার। কিছু বেসরকারি স্কুল দিনকয়েক আগে খুলে গেলেও বেশির ভাগ বেসরকারি স্কুলই আজ খুলছে। তবে এখনও কমেনি গরমের তীব্রতা। চিকিৎসকেরা জানাচ্ছেন, গরম থাকলেও এ বার স্কুল খুলে যাওয়াই ভাল। তবে, সাবধানতা অবলম্বনRead More →

৯৫টি ট্রেন বাতিল, ১৫০ কিমি বেগে বইবে হাওয়া! ‘বিপর্যয়ে’ বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা গুজরাতে

গুজরাত এবং পাকিস্তানের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ১৫০ কিমি বেগে বইবে ঝড়। ওই সময় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ স্থলভাগে প্রবেশ করবে এবং উত্তর দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাত-সহ দেশের পশ্চিম উপকূলে ইতিমধ্যে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। শুরু হয়েছে ভারী বৃষ্টি। উপকূল এলাকাগুলিতে বহু ক্ষয়ক্ষতিরRead More →

উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের শিরোপা পাচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়, কেন্দ্রের চিঠি রাজ্যকে

বছরের পর বছর দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের (ইনস্টিটিউট অব এমিনেন্স) শিরোপা দেওয়া হচ্ছে না। কারণ, এর জন্য রাজ্যের পক্ষ থেকে যে বাজেটের কথা বলা হয়েছে, তাতে বিষয়টি বাস্তবায়িত হবে না। সম্প্রতি রাজ্যের উচ্চশিক্ষা সচিবকে এমনই চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। চিঠি পৌঁছেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও।Read More →

এত অস্ত্র ভাঙড়ে! মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে কি আদৌ সক্রিয় ছিল পুলিশ? সংঘর্ষের পর উঠছে প্রশ্ন

গত বছরের মার্চে বীরভূমের বগটুইয়ে রাতভর সন্ত্রাসে দশ জনের মৃত্যু হয়। তার পরেই রাজ্যের সর্বত্র পুলিশকে বোমা-অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে প্রশাসনিক নির্দেশিকাও জারি করে রাজ্য পুলিশ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে মঙ্গল এবং বুধবার ভাঙড়ে তৃণমূল-আইএসএফের সংঘর্ষে যে বিপুল অস্ত্র এবং বোমার ব্যবহার দেখা গিয়েছে, তারRead More →

‘টাকা লেনদেনের ক্লাসিক কেস! হাওয়ালায় টাকা পাচার হয়েছে’, সুজয়কৃষ্ণের বিরুদ্ধে কোর্টে বলল ইডি

‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের ইডি হেফাজতের মেয়াদ শেষে তাঁকে কলকাতার নগর দায়রা আদালতে পেশ করা হয়। সুজয়কৃষ্ণকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার আবেদন জানায় ইডি। অন্য দিকে জামিনের আর্জি জানান সুজয়কৃষ্ণের আইনজীবী। দু’পক্ষের বক্তব্য শুনে নগর দায়রা আদালতের বিচারক সুজয়কে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বুধবার সুজয়কৃষ্ণেরRead More →

তিরন্দাজিতে লক্ষ্যভেদ, বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের ১৬ বছরের মেয়ে অদিতি গোপীচন্দের

বিশ্ব রেকর্ড গড়ল ভারতের ১৬ বছরের অদিতি গোপীচন্দ। অনূর্ধ্ব-১৮ স্তরের তিরন্দাজিতে রেকর্ড গড়ল সে। কলম্বিয়াতে তিরন্দাজির বিশ্বকাপ চলছে। সেখানে যোগ্যতা অর্জন পর্বে ৭২০-র মধ্যে ৭১১ পয়েন্ট পেল অদিতি। এর আগে ৭০৫ পয়েন্টের রেকর্ড ছিল। সেটাই ভেঙে দিল অদিতি। বিশ্ব রেকর্ড গড়ে অদিতি বলে, “অসম্ভব ভাল লাগছে। খুব খুশি আমি। ভাবতেRead More →

বাসভর্তি প্রার্থী নিয়ে এসে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ সুকান্ত আর শুভেন্দুর

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে বাসে করে আনা ওই বিজেপি মনোনীত প্রার্থীদের শাসকদল মনোনয়ন জমা দিতে দিচ্ছে না বলেRead More →

হাই কোর্টে আংশিক হলেও বিরোধীদের জয়! পঞ্চায়েত ভোটে সব ‘স্পর্শকাতর’ এলাকায় কেন্দ্রীয় বাহিনী

গোটা রাজ্যে না হলেও, সব স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। তবে মনোনয়নের সময়সীমা-সহ রাজ্য নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তির উপর কোনও রকম হস্তক্ষেপ করল না হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ফলে পঞ্চায়েত ভোট নিয়ে আইনি যুদ্ধে নেমেRead More →

একটি রাজ্যে টাকার বদলে সরকারি চাকরি হচ্ছে, প্রতি পদের রেট কার্ড আছে! নাম না করে আক্রমণ মোদীর

সরাসরি পশ্চিমবঙ্গ বা তৃণমূলের নাম নিলেন না। কিন্তু মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের ‘রোজগার মেলা’ কর্মসূচিতে বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে নিশানা করলেন বাংলার সরকারও শাসকদলকে। তিনি বলেন, ‘‘রেস্তরাঁয় রেট কার্ডের মতোই সেই রাজ্যেও বিভিন্ন স্তরের সরকারি চাকরিতে বিভিন্ন ‘দর’ রয়েছে।’’ সাম্প্রতিক কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং দলের বিরুদ্ধেRead More →