ভোটে রক্তাক্ত মুর্শিদাবাদ, কোচবিহার, মালদহ, দুই ২৪ পরগনা, হুগলি, হত পাঁচ, জখম বহু

পঞ্চায়েত ভোটের দিনও প্রাণহানি ঘটল রাজ্যে। মুর্শিদাবাদে দুই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও উত্তেজনা ছড়িয়েছে। চকমরিচায় দুই আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। কোচবিহারের সিতাইয়ে বুথে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।Read More →

এভারেস্টে ওঠার শখ পূরণ করতে ভিন্‌রাজ্যে চুরি! কেরল থেকে গ্রেফতার যুবক

তাঁর শখ মাউন্ট এভারেস্টে উঠবেন। কিন্তু সেই শখ পূরণে বিপুল টাকা দরকার। আর সেই টাকা জোগাড় করতেই চুরি শুরু করলেন এক যুবক। পুলিশের কাছে অন্তত তেমনই দাবি করেছেন অভিযুক্ত। তেলঙ্গানার বাসিন্দা উমা প্রসাদ। সম্প্রতি কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, উমা প্রসাদ নিজের এলাকায় চুরি করতেনRead More →

কেন্দ্রীয় বাহিনীর হাতে হাতে বাংলার সাফল্যের প্রচারপত্র বিলি তৃণমূলের, বিরোধীরা বলছে, ‘ম্যানেজের চেষ্টা’

পঞ্চায়েত ভোটের ২৪ ঘণ্টা আগে কেন্দ্রীয় বাহিনীকে ‘প্রভাবিত’ করার অভিযোগ উঠল শাসক তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে একটি টুইট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আর এই টুইটকে ঘিরেই শুরু হয় বিতর্ক। টুইটে দেখা যায়, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের হাতে প্রচারপত্র তুলে দেওয়া হচ্ছে। হিন্দিতে লেখা প্রচারপত্রটির ছবি টুইটRead More →

৩২০০০ শিক্ষকের চাকরি বাতিল করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা খারিজ করল সুপ্রিম কোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষকদের একাংশের করা মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে একইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নতুন করে মামলাটির শুনানি হবে হাই কোর্টে। নিয়োগ দুর্নীতির মামলায় প্রথমে একRead More →

লেহ্‌ থেকে ‘এয়ারলিফ্‌ট’ করে বাংলায় আনা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে চিঠি অমিত শাহের মন্ত্রকের

বাহিনী-জট সমাধানে বিশেষ বিমানে লেহ্‌ থেকে ‘এয়ারলিফ্‌ট’ করে রাজ্যে আনা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। চিঠি দিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে এমনই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে কলকাতা নয়, বাহিনী সোজা নামবে পানাগড়ের বিমানঘাঁটিতে। সেখান থেকে তাঁদের মোতায়েন করা হবে রাজ্যের বিভিন্ন জায়গায়। রাত পোহালেই পঞ্চায়েত ভোট। তার আগে বাহিনীর আসা নিয়েRead More →

মামলার মধ্যেই অমর্ত্য সেনকে ‘দোষী’ এবং ‘অপরাধী’ বলে দাবি করে বিবৃতি বিশ্বভারতীর

জমি বিতর্ক প্রসঙ্গে বুধবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিশানা করেছিলেন অমর্ত্য সেন। বৃহস্পতিবার নাম না করে অমর্ত্য সেনকে ফের ‘দখলদার’ বলে আক্রমণ করল বিশ্বভারতী। যে বিষয়টি জেলার আদালতের বিচারাধীন, সেই বিষয়ে অমর্ত্যকে তাঁদের চোখে ‘দোষী’ এবং ‘অপরাধী’ দাবি করে একটি বিবৃতিতে বিশ্বভারতী কর্তৃপক্ষের হুঁশিয়ারি, ‘বিতর্কিত’ জমি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেRead More →

পুলিশকর্মীদের বড় অংশ গিয়েছেন ভোটের কাজে, শিয়ালদহ, উল্টোডাঙায় যানজটে নাভিশ্বাস

কোনও থানায় পড়ে রয়েছেন সাকুল্যে ১০ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই)। কোথাও সেই সংখ্যাটাই টেনেটুনে ছয়, কোথাও সেই ক’জনও নেই। থানার হোমগার্ড থেকে শুরু করে কনস্টেবলের সংখ্যার হাল আরও খারাপ। যে ক’জন কর্মী আছেন, তাঁদের কখনও ভিআইপি-দের বাড়ির নিরাপত্তায় পাঠাতে হচ্ছে, কখনও রাখতে হচ্ছে দর্শনীয় স্থানের রোজকার দায়িত্বে। ফলে থানা চালাতেRead More →

পঞ্চায়েতের প্রচার পর্ব শেষ হতে না হতেই ফের অশান্ত দিনহাটা! বিজেপির তিন কর্মী গুলিবিদ্ধ, আহত এক

পঞ্চায়েত ভোটের প্রচার পর্ব শেষ হতে না হতেই আবার অশান্ত কোচবিহারের দিনহাটা। বৃহস্পতিবার রাতে দিনহাটায় তিন বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় জখম হয়েছেন আরও এক বিজেপি কর্মী। বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও শাসক দলের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। দিনহাটা ২Read More →

অ্যাশেজ সরাসরি: প্রথম সেশনেই চার উইকেট হারিয়ে চাপ অস্ট্রেলিয়ার, দাপট ইংল্যান্ডের ব্রড, উডদের

মধ্যাহ্নভোজে অস্ট্রেলিয়া ৯১/৪ প্রথম সেশনেই চার উইকেট হারাল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বোলারদের দাপট দেখা গেল হেডিংলেতে। দু’টি উইকেট নিলেন ব্রড। একটি করে উইকেট নিলেন ওকস এবং উড। গতির দাপট দেখা গেল উডের বলে। গড়ে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করে গেলেন তিনি।  শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৭:৪৮  আউট স্মিথ চতুর্থ উইকেটRead More →

দিল্লিতে বিজেপি সভাপতি নড্ডার সঙ্গে সাক্ষাৎ দীনেশ ত্রিবেদীর, তাঁকে নিয়ে শুরু রাজ্যসভা-জল্পনা

রাজ্যসভা ভোট নিয়ে রাজনৈতিক শিবিরে আলাপ-আলোচনার মধ্যেই দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার সঙ্গে দেখা করলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদী। যিনি আপাতত বিজেপিতে আছেন। কিন্তু ইদানীং রাজনীতিতে বিশেষ ‘সক্রিয়’ নেই। আগামী ২৪ জুলাই পশ্চিমবঙ্গের সাতটি আসনে রাজ্যসভার নির্বাচন। যার মধ্যে একটি আসন বিরোধী বিজেপির পাওয়া নিশ্চিত।Read More →