রাজ্য বিজেপিতে বদলের সূচনা! লোকসভা ভোটের আগে ‘আদি’ নেতাদের গুরুত্ব দিতে মরিয়া সুকান্ত

সম্প্রতি রাজ্য বিজেপিতে দু’টি বদল এসেছে। রাজ্য কর্মসমিতির সদস্য প্রতাপ বন্দ্যোপাধ্যায় দলের শৃঙ্খলারক্ষা কমিটির শীর্ষে বসেছেন। আবার সহ-সভাপতি পদে থাকা সঞ্জয় সিংহকে দলের কল সেন্টারের ইনচার্জ করা হয়েছে। দীর্ঘ দিন গেরুয়া রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই দুই নেতার হাতে এত দিন সে ভাবে কোনও দায়িত্বই ছিল না। তাঁদের দায়িত্ব দিয়েRead More →

বিস্ফোরণে কেঁপে উঠল শিমলা, মঙ্গলের রাতে হিমাচলের রাজধানীতে হত এক, আহত ১০

মঙ্গলবার রাতে হিমাচল প্রদেশের রাজধানী শিমলার প্রাণকেন্দ্র মল রোডে বিস্ফোরণ ঘটল। পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় একটি রেস্তোরাঁ নীচের তলায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির আহতের সংখ্যা অন্তত ১০। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। ফলে নিহতের তালিকা দীর্ঘতর হওয়ার আশঙ্কা রয়েছে। শিমলা দমকল বিভাগের সদর দফতরের অদূরে ওই দোকানেRead More →

কোন কোন বিষয়ে পরীক্ষা দিলেন, বলতেই পারলেন না মধ্যপ্রদেশে সরকারি চাকরির তৃতীয় স্থানাধিকারী!

সাংবাদিকের প্রশ্ন ছিল, কোন কোন বিষয়ে পরীক্ষা দিলেন? হতভম্ব মুখে প্রশ্নকর্তার মুখের দিকে চেয়ে রইলেন চাকরির পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারী। উত্তর দিতে পারলেন না। মধ্যপ্রদেশে সরকারি চাকরির পরীক্ষা ঘিরে এখন তোলপাড় চলছে। অভিযোগ, ব্যাপক দুর্নীতির। যাতে জড়িয়ে গিয়েছে শাসকদল বিজেপির নাম। গত ২৬ এপ্রিল মধ্যপ্রদেশে রাজস্ব দফতরের কর্মী নিয়োগের পরীক্ষা হয়।Read More →

অস্থিরতা তৈরি করতেই জোট বানায় কংগ্রেস, দিল্লিতে এনডিএর বৈঠকে মোদীর নিশানায় ‘ইন্ডিয়া’

বেঙ্গালুরুতে নয়া বিরোধী জোটের আত্মপ্রকাশের পরেই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাতে দিল্লির অশোকা হোটেল বিজেপি এবং তার সহযোগী ৩৭টি দলের বৈঠকে তিনি বলেন, ‘‘নব্বইয়ের দশক থেকেই দেশে অস্থিরতা তৈরি করতে রাজনৈতিক জোটকে ব্যবহার করেছে কংগ্রেস। কখনও সরকার বানিয়েছে, কখনও ফেলেছে।’’ এনডিএ জোটের ন’বছরের শাসনে অর্থনীতি থেকেRead More →

দেরির হিসাব নেই, করমণ্ডল কাণ্ডের পর থেকে যাত্রার তারিখই বদলে যাচ্ছে দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনের

দশ-পনেরো মিনিট বা দু’-এক ঘণ্টা দেরি হলে তবু কথা ছিল। কিন্তু ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের সাম্প্রতিক দুর্ঘটনার পরে দক্ষিণ-পূর্ব রেলে ট্রেনের দেরির বহর এমন মাত্রায় পৌঁছেছে যে, কখনও সখনও ক্যালেন্ডারের তারিখ বদলে যাচ্ছে! অনেক সময়ে দুপুর তিনটের ট্রেন ছাড়ছে রাত দুটোয়,কখনও রাত আটটার ট্রেন ছাড়ছে পরের দিন সকালে। যা দেখেশুনে অনেকেRead More →

কর্মীরা মার খেয়ে মরছে আর নেতারা জোট বৈঠকে! বাংলার ভোট টেনে মোদীর নিশানা বাম-কংগ্রেসকে

বাংলায় তৃণমূলকেই প্রধান প্রতিপক্ষ মনে করে বাম-কংগ্রেস জোট। পঞ্চায়েত নির্বাচনের পরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সুরেই শাসক তৃণমূলকে কাঠগড়ায় তুলছেন মহম্মদ সেলিম, অধীর চৌধুরীরা। এই পরিস্থিতিতে জাতীয় স্তরে তৃণমূল নেতৃত্বের সঙ্গে সিপিএম ও কংগ্রেস নেতৃত্বের বৈঠককে বাংলার বিজেপি নেতারা ‘রাজ্যে কুস্তি, দিল্লিতে দোস্তি’ বলে আক্রমণ করছেন। এ বার সেই আক্রমণে যোগRead More →

১০ নম্বরকে সঙ্গে নিয়ে ৪০ ওভার ব্যাটিং, দ্বিশতরান পাকিস্তানের সাউদ শাকিলের

শ্রীলঙ্কার বিরুদ্ধে সাউদ শাকিলের ২০০ রান। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে একের পর এক সঙ্গী হারাচ্ছিলেন। কিন্তু নবম উইকেটের জুটিতে নাসিম শাহকে সঙ্গী করেই ২০০ রানের গণ্ডির কাছে পৌঁছে গেলেন শাকিল। বাঁহাতি ব্যাটার যখন রান করছেন, নাসিম তখন ক্রিজে টিকে থাকার লড়াই করছেন। রান করা নয়, নাসিমের কাজ ছিল তখনRead More →

যেন একটু বেশিই নতশির দেখাল তাঁকে, সেন্টার কোর্ট থেকে লিখলেন আনন্দবাজার অনলাইনের অতিথি লেখক

শালপ্রাংশু। মেদ-রহিত অবয়ব তাঁর, মাথার চুল সামনের দিকে পেতে আঁচড়ানো, লম্বা মুখে গালের দু’পাশে উঁচু হয়ে থাকা হনু। থুতনির কাছটা একটু অন্ধকারাচ্ছন্ন। গভীর এবং নিকষ দুটি চোখে আপাত-অসীম শূন্যতা। দেখে ঘোর হয়, যেন সত্যি সত্যিই টাইম মেশিনে চেপে বহু শতাব্দীর ও পার হতে ফিরে এসেছেন বহু জয়ের নায়ক-গ্ল্যাডিয়েটর। কিশোর-প্রায় প্রতিযোগীরRead More →

আর্থিক অনিয়মের দায়ে সোমবার বেশি রাতে ইডি-র হাতে গ্রেফতার ‘তৃণমূল ঘনিষ্ঠ’ ব্যবসায়ী কৌস্তুভ

আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী কৌস্তুভ রায়। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করেছে ইডি। তার আগে দীর্ঘ ক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যবসায়ী কৌস্তুভ দীর্ঘ দিন ধরেই তৃণমূলের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। যদিও তিনি তৃণমূলের আনুষ্ঠানিক সদস্য নন বলেই খবর। তৃণমূলের এক প্রথম সারির নেতার কথায়, ‘‘কৌস্তুভ আমাদের হিতৈষী বলা ভাল।Read More →

প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডি, বয়স হয়েছিল ৭৯ বছর, মৃত্যু বেঙ্গালুরুর হাসপাতালে

প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা উমেন চাণ্ডি। বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার কাকভোরে বেঙ্গালুরুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সমাজমাধ্যমে পোস্ট করে এ খবর দিয়েছেন তাঁর ছেলে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে কেরলে মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছে। কংগ্রেস সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ শেষ নিশ্বাসRead More →