গ্রেফতারির পর মুখ্যমন্ত্রীকে ফোন, অসুস্থতার ‘ভান’! পার্থের জামিনের বিরোধিতা করে পাঁচটি যুক্তি দিল ইডি

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ‘প্রভাবশালী’! পার্থের জামিনের বিরোধিতায় আবার একবার এই তত্ত্ব খাড়া করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থের জামিনের মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। এর জন্য তাঁকে বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতে হাজির করানো হয়। শুনানি চলাকালীন ইডি দাবি করে, পার্থ রাজ্যের এক জন ‘প্রভাবশালী’ ব্যক্তিত্ব।Read More →

ইডি ডিরেক্টর সঞ্জয়ের মেয়াদ বাড়ানোর আর্জি আবার মেনে নিল সুপ্রিম কোর্ট, কারণ ‘জনস্বার্থ’

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র ডিরেক্টর পদে সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের আর্জি মেনে নিল সুপ্রিম কোর্ট। বিচারপতি আরএস গাভাইয়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ, বৃহস্পতিবার কেন্দ্রের কৌঁসুলি, সলিসিটর জেনারেল তুষার মেহতার আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির শীর্ষ পদে সঞ্জয়ের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধির প্রস্তাবে সায় দিয়েছে। নির্দেশে বলাRead More →

ভারী বর্ষণে পাহাড়ে জলপ্রপাত দেখতে গিয়ে বিপত্তি, উদ্ধার অন্তত ৮৫ জন পর্যটক

সবুজ পাহাড় এবং বর্ষাকাল। এই সময়ে তেলঙ্গানার সবচেয়ে উঁচু জলপ্রপাত দেখতে গিয়েছিলেন পর্যটকেরা। উপরে ‘হাইকিং’ করে উঠে গেলেও বৃষ্টির কারণে জল জমে যাওয়ার কারণে আর নীচে নামতে পারছিলেন না তাঁরা। খবর পাওয়ার পর বিপর্যয় মোকাবিলা বাহিনী অন্তত ৮৫ জন পর্যটককে উদ্ধার করে। এই ঘটনাটি বৃহস্পতিবার তেলঙ্গানার মুলুগু জেলার মুত্যলধারা জলপ্রপাতেরRead More →

হস্টেলের ১৩ তলা থেকে পড়ে মৃত্যু! ভিন্‌রাজ্য থেকে ছাত্রের নিথর দেহ ফিরল মেদিনীপুরে

ভিন্‌রাজ্যে পড়তে গিয়ে রহস্যমৃত্যু ছাত্রের। বুধবার তাঁর দেহ ফিরেছে মেদিনীপুরের বাড়িতে। শোকস্তব্ধ পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে সৌরদীপ চৌধুরী নামে ১৯ বছরের ছাত্রকে। সৌরদীপের পরিবার সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। সপ্তাহখানেক আগে ছেলেকে হস্টেলে পৌঁছে দিয়ে মেদিনীপুর শহরে বাড়িতে ফেরেন হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজেরRead More →

মানিকের বিরুদ্ধে ১০০ পাতার নতুন এফআইআর, জেরা শেষে ছ’ঘণ্টা পরে জেল ছাড়ল সিবিআই

শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে প্রায় ৬ ঘণ্টা জেরা করার পর প্রেসিডেন্সি জেল থেকে বেরোলেন সিবিআই আধিকারিকেরা। মঙ্গলবার রাতেই মানিকের বিরুদ্ধে প্রায় ১০০ পাতার এফআইআর দাখিল করেছে সিবিআই। ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৪৬৭ (নথি জাল করা, নকল নথি বানানো), ৪৬৮ (জালিয়াতি) নম্বর ধারায় এবং দুর্নীতি প্রতিরোধRead More →

শুভেন্দুর দ্বিজত্বপ্রাপ্তি! এই প্রথম বার সঙ্ঘ পরিবারের অন্দরমহলে প্রবেশের অধিকার পেলেন দিল্লিতে

তিনি বিজেপির। কিন্তু তিনি কি ‘পরিবারের’? গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর গত প্রায় আড়াই বছর ধরে এই প্রশ্ন ছিল তাঁকে ঘিরে। সোমবার থেকে সেই প্রশ্ন আর রইল না। সোমবার থেকে শুভেন্দু অধিকারী যেমন বিজেপির, তেমনই পরিবারেরও। বিজেপিতে যোগ দেওয়ার এত দিন পর অবশেষে ‘দ্বিজত্বপ্রাপ্তি’ হল তাঁর। সোমবার নয়াদিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবকRead More →

‘সব কাপড় খুলে ফেলার পরে লজ্জার বাকি কী থাকে!’ কলম ধরলেন অসমের সেই নির্যাতিতা

ওই তো পুলিশ দাঁড়িয়ে। দৌড়ে গেলাম তাঁদের দিকে। চেঁচাতে থাকি, ‘ওরা আমায় মারছে গো! বাঁচাও!’ সপাটে এসে লাগে লাঠির বাড়ি। ককিয়ে উঠি। ততক্ষণে ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়েছে তিন-চারটে হাত। আমার ব্লাউজ, শাড়ি ছিঁড়ে দিচ্ছে। আমি বুঝতে পারছি না এ কী ঘটছে আমার সঙ্গে! গুয়াহাটিতে, মন্ত্রীদের বাড়ির সামনে, প্রকাশ্য দিবালোকে, এRead More →

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রাতেই জেলে গিয়ে মানিককে জেরা! নিয়োগের পর এ বার নজরে ‘পোস্টিং’

প্রাথমিকের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তা নিয়ে কোর্টের নির্দেশে তদন্ত চলছে। এ বার প্রাথমিক শিক্ষকদের ‘পোস্টিং’ নিয়েও একই অভিযোগ উঠল। সে রকম একটি মামলার প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই-কে নির্দেশ দিলেন, রাতেই প্রেসিডেন্সি জেলে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেরা করতে হবে। সেই নির্দেশ মতো রাতেইRead More →

মায়ের পাশ থেকে ঘুমন্ত শিশুকে মুখে করে তুলে নিয়ে গেল বনবিড়াল, ছাদ থেকে পড়ে মৃত্যু!

রাতের বেলা মায়ের পাশে ঘুমোচ্ছিল শিশু। তাকে ঘর থেকে মুখে করে তুলে নিয়ে গেল বনবিড়াল। বুঝতে পেরে শিশুটির বাবা বিড়ালটির পিছু পিছু দৌড় দেন। কিন্তু বিড়ালটি তখন খোলা ছাদে উঠে গিয়েছে। এর পর ছাদ থেকে শিশুটিকে ফেলে দেয় বিড়ালটি। মৃত্যু হয় ১৫ দিনের শিশুটির। উত্তরপ্রদেশের বদায়ুঁর এই ঘটনায় চাঞ্চল্য। ঘটনারRead More →

ছাত্রীকে ধর্ষণ এবং খুনে দু’জনের ফাঁসি, যাবজ্জীবন মহিলার, সাজা ঘোষণা মেদিনীপুর আদালতের

বছর দুয়েক আগে বছর কুড়ির এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে খুনের অপরাধে দু’জনকে ফাঁসি এবং এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মেদিনীপুর আদালত। আগেই অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। মঙ্গলবার তাদের সাজা ঘোষণা করা হয়। মেদিনীপুর আদালতের বিচারক কুসুমিকা দে (মিত্র) ওই সাজা ঘোষণা করেন মঙ্গলবার। ২০২১ সালের ওই ঘটনায়Read More →