মহারাষ্ট্রে চলন্ত ট্রেনে গুলি চালালেন আরপিএফ কর্মী, পুলিশ আধিকারিক-সহ হত চার, আটক অভিযুক্ত

যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে আগ্নেয়াস্ত্র হাতে টহল দিচ্ছিলেন রেল পুলিশ (আরপিএফ)-এর কর্মী। আর সেই আগ্নেয়াস্ত্র দিয়েই চলন্ত ট্রেনে চার যাত্রীকে হত্যা করলেন তিনি। হত চার জনের মধ্যে রেল পুলিশের এক সাব-ইনস্পেক্টর এবং ট্রেনটির প্যান্ট্রি কারের এক কর্মীও রয়েছেন। সোমবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বইয়ের উদ্দেশে যাওয়া জয়পুর এক্সপ্রেসেRead More →

বধূ নির্যাতনের তদন্তে গিয়ে বৃদ্ধ দম্পতির টাকা লুটের অভিযোগ! ‘ক্লোজড’ খড়দহ থানার আইসি

বধূ নির্যাতনের অভিযোগের তদন্ত করতে গিয়ে বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে হেনস্থার অভিযোগ উত্তর ২৪ পরগনার খড়দহ থানার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। শুধু তাই নয় ওই দম্পতির কাছ থেকে লক্ষাধিক টাকা ‘লুটপাটের’ অভিযোগ ওঠে ওই সাব-ইনস্পেক্টর (এসআই)-এর বিরুদ্ধে। এ নিয়ে আদালতের নির্দেশ আসতেই ওই আইসিকে ‘ক্লোজ’ করা হল। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুRead More →

ঢাকুরিয়ার মদের দোকানে ক্রেতাকে ঘুসি মেরে, মাথা ঠুকে খুন জনসমক্ষে, ঘাতক ওই দোকানেরই কর্মচারী

মদ কেনা নিয়ে বচসা। সেখান থেকে হাতাহাতি এবং মৃত্যু। রবিবার খাস কলকাতায় এমন ঘটনায় জোর উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় একটি মদের দোকানে এক ক্রেতার সঙ্গে ঝগড়া শুরু হয় দোকানের কর্মীদের। আচমকা ওই ক্রেতাকে টেনে দোকানে ঢুকিয়ে কিল মারতে থাকেন এক কর্মী। মারের চোটে অসুস্থ হয়েRead More →

‘ওই কুকি আসছে’, দুরন্ত বাচ্চাকে ভয় দেখাচ্ছেন মা, কুকি শিশু বলছে, ‘বড় হয়ে আমি মেইতেই মারব’

আমাদের কয়েকটা প্রশ্ন করেই ছেড়ে দিলেন ওঁরা। কিন্তু আমাদের গাড়ির চালককে নয়। চালক মণিপুরি যুবক। ভাষা বুঝতে পারছি না। কী প্রশ্নোত্তর পর্ব চলছে এক বর্ণও উদ্ধার করতে পারছি না। শুধু বুকটা ঢিপঢিপ করছে। ফিরে যেতে হবে না তো? সমস্যায় পড়তে হবে না তো? শেষ পর্যন্ত কোনওটাই হয়নি। এবং আমাদের এগিয়েRead More →

বাদল ঝড় সামলেই মোদী লোকসভা ভোটের প্রচারে ঝাঁপাবেন! জোর প্রস্তুতি শুরু গেরুয়া শিবিরে

সংসদের বাদল অধিবেশনে শুরু থেকেই ঝড় চলছে। মণিপুর নিয়ে উত্তাল লোকসভা এবং রাজ্যসভা। অনাস্থা প্রস্তাবও এনেছে বিরোধীরা। তবে সেই ঝড় সামলানোর মধ্যেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে বিজেপি। এত দিন দলের অন্য কেন্দ্রীয় নেতা থেকে মন্ত্রীরা রাজ্যে রাজ্যRead More →

পঞ্চায়েত ভোটে অনেক বিডিওর ভূমিকাই আতশকাচের নীচে, তবে পাশে আছে প্রশাসন

পঞ্চায়েত ভোটে বেআইনি কাজের জন্য এক বিডিও এবং এক এসডিও-কে সাসপেন্ডের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। পরিস্থিতি যা, তাতে আগামী দিনে আরও কয়েক জন বিডিও-র ঘাড়ে শাস্তির খাঁড়া নামার আশঙ্কা করছে প্রশাসনিক মহলের একাংশ। ভোট প্রক্রিয়ায় বেশ কয়েক জন বিডিও-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী নেতারাও। সব মিলিয়ে পঞ্চায়েতRead More →

ছুটিতে এসে কাশ্মীরের কুলগাম থেকে নিখোঁজ জওয়ান, গাড়িতে মিলেছে রক্তের দাগ, অপহরণের সন্দেহ

ছুটিতে বাড়িতে এসে অপহৃত হলেন ভারতীয় সেনার এক জওয়ান। জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় তাঁর বাড়ি। প্রাথমিক ভাবে সেনা এবং পুলিশ মনে করছে, জওয়ানকে অপহরণ করা হয়েছে। তবে জঙ্গিদের হাতে অপহরণ হয়েছেন কি না, সে বিষয়টি স্পষ্ট নয়। সেনা সূত্রে খবর, কয়েক দিন আগেই বাড়ি ফিরেছিলেন জওয়ান জাভেদ আহমেদ ওয়ানি। তিনি লাদাখেরRead More →

মণিপুরের হিংসায় ইন্ধন দিচ্ছে চিন, অভিযোগ প্রাক্তন সেনাপ্রধান জেনারেল নরবণের

মণিপুরে ধারাবাহিক হিংসার নেপথ্যে চিনের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করলেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। প্রাক্তন সেনাপ্রধান বলেন, ‘‘উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে ধারাবাহিক ভাবে মদত দেয় চিন। মণিপুরের সাম্প্রতিক হিংসার নেপথ্যেও চিনা মদতের অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না।’’ গত তিন মাস ধরে মণিপুরে ধারাবাহিক হিংসাপর্বে জাতীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকিRead More →

ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে নেই রোহিত, কোহলি, নেতৃত্ব দিচ্ছেন হার্দিক

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে খেলছেন না রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দুই ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল পরিচালন সমিতি। টস করলেন হার্দিক পাণ্ড্য। টসে হেরে প্রথম ব্যাট করবে ভারত। তার পরেই রোহিতদের না খেলার কারণ ব্যাখ্যা করেন হার্দিক। ভারতের টি-টোয়েন্টি দলকে সাম্প্রতিককালে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। যদিওRead More →

লোকসভা নির্বাচনের আগে সুকান্ত-শুভেন্দুকে ‘স্বস্তি’ দিতেই কি সরিয়ে দেওয়া হল দিলীপকে? জল্পনা শুরু

তিনি মাঝেমধ্যেই বলেন, ‘‘আমার বেডিং বাঁধা আছে। যে দিন যেখানে যেতে বলবে চলে যাব। এটা শিখেই সংগঠন করতে এসেছি।’’ দিলীপ ঘোষের মুখে এমন সংলাপ ঘনিষ্ঠেরা বার বার শুনেছেন। তাঁর নেতৃত্ব নিয়ে যত বার প্রশ্ন উঠেছে, তাঁর কাজকর্ম, মন্তব্য নিয়ে যত বার দিলীপকে কাঠগড়ায় তোলা হয়েছে, তিনি তত বারই বলেছেন, ‘‘আমিRead More →