Behala Accident: বেহালাকাণ্ডে ক্ষিপ্ত জনতা, ভাঙচুর-আগুন ট্রাফিক গার্ডে

ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। প্রাণ বাঁচাতে দৌড়ে পালালেন পুলিস কর্মীরা। স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় ডায়মন্ড হারবার রোড। শুধু তাই নয়, ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের অফিসেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আগুন ধরিয়ে দেওয়া হয়ে কন্ট্রোল রুমে। ট্রাফিক গার্ডের বাইরে থাকা তিনটি বাইকেও আগুনRead More →

স্থগিতাদেশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর সমীক্ষা চলবে

ইলাহাবাদ হাই কোর্টের অনুমোদন পাওয়ার পরেই শুক্রবার সকাল থেকে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’র কাজ শুরু হয়েছিল। সুপ্রিম কোর্ট বিকেলে ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র আবেদন খারিজ করে জানিয়ে দিল, এএসআই-এর পুরাতত্ত্ববিদেরা সমীক্ষার কাজ চালিয়ে যাবেন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতিRead More →

‘ও সোনাই, কোথায় গেলি!’ ছেলের স্কুলব্যাগ আঁকড়ে হাসপাতালের মর্গের সামনে ঠায় বসে সৌরনীলের মা

ছেলের স্কুলের ব্যাগ আঁকড়ে হাসপাতালের মর্গের সামনে ঠায় বসে সৌরনীলের মা দীপিকা সরকার। বার বার কেবল ডাকছেন, সোনাইকে। কিন্তু সোনাই যে আর ফিরবে না, বুঝেও বুঝতে পারছেন না অসহায় মা। যে ছেলে মাকে হাত নে়ড়ে টাটা করতে করতে স্কুলে গেল, তাকে আর কোনও দিন আদর করা হবে না! কী করেইRead More →

জ্ঞানবাপী মসজিদ চত্বরে এএসআই-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ শুরু, সহযোগী হচ্ছে না মসজিদ কমিটি

ইলাহাবাদ হাই কোর্টের অনুমোদন পাওয়ার পরেই শুক্রবার সকাল থেকে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’র কাজ শুরু হল। কয়েকটি দলে ভাগ হয়ে এএসআই-এর পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা জ্ঞানবাপী চত্বরে ঢুকে কাজ শুরু করেছেন। তবে ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র তরফে এই প্রক্রিয়ার অংশগ্রহণ করাRead More →

প্রাথমিক শিক্ষকদের পোস্টিং মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও একটি রায়ে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করল। ২০২০ সালে প্রাথমিক শিক্ষকদের পোস্টিং সংক্রান্ত দুর্নীতির তদন্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই ও ইডি-র তদন্তের নির্দেশ দিয়েছিলেন। আজ সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে। একই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, এই বিষয়ে সিবিআই প্রাথমিক শিক্ষা পর্ষদেরRead More →

ডুরান্ডের প্রথম ম্যাচে ৫ গোল মোহনবাগানের, বাংলাদেশ আর্মিকে হারিয়ে শুরু সবুজ-মেরুনের

প্রথম ম্যাচেই ডুরান্ড কাপ জমিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বাংলাদেশ আর্মিকে ৫-০ গোলে হারাল তারা। যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ডুরান্ডের দামামা বাজিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা শুরুর আগে বলে শট মারেন তিনি। তার পরের দেড় ঘণ্টা মাঠে ফুল ফোটাল বাগান। এ বারের প্রতিযোগিতায় তরুণ দল নামিয়েছে বাগান। সিনিয়র দলেরRead More →

সরাসরি: এ বার ভারতের টি২০ দলে অভিষেক বাংলার মুকেশের, টসে হেরে প্রথমে বল করবে ভারত

টেস্ট, এক দিনের পর এ বার টি-টোয়েন্টি সিরিজ়। প্রথম ম্যাচে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় মুখোমুখি ত্রিনিদাদের মাঠে। শুধু মূল বিষয়গুলি  শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ১৯:৩৪  টস হারল ভারত প্রথম টি-টোয়েন্টিতে টসে হারলেন হার্দিক পাণ্ড্য। প্রথমে বল করবে ভারত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ক্যারিবিয়ান অধিনায়কের।  শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ১৯:২৬ Read More →

বিতর্কের মধ্যেই দিল্লির আমলা নিয়ন্ত্রণ নিয়ে বিল পাশ হয়ে গেল লোকসভায়, ওয়াক আউট বিরোধীদের

বিরোধীদের ‘আপত্তি’র মধ্যেই বৃহস্পতিবার দিল্লির আমলাতন্ত্র নিয়ে বিল পাশ হয়ে গেল লোকসভায়। সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হওয়ার পরই ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা। দিল্লির আমলাদের নিয়োগ এবং বদলির রাশ কার হাতে থাকবে—এই নিয়ে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। গত ১১ মে শীর্ষ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মত ভাবে জানিয়েছিল, আমলাদেরRead More →

ছয় দিনে তিন বার, বৃহস্পতিবার ভোরে আবার কেঁপে উঠল আন্দামানের মাটি

আবার কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ। বৃহস্পতিবার ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-র তরফে জানা গিয়েছে রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ৪.৩। ভূগর্ভ থেকে ৬১ কিলোমিটার গভীরে এই ভূকম্পের উৎসস্থল। যদিও এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্তRead More →

দুর্গাপুজোয় বাংলা জুড়ে দলের প্রভাব চায় বিজেপি, জেলায় জেলায় শারদীয়া নির্দেশ গেল রাজ্য নেতৃত্বের

বাংলার আপন উৎসব দুর্গাপুজোয় দলীয় নেতাদের আরও ঘনিষ্ঠ সংযোগ চায় রাজ্য বিজেপি। বুধবার জেলায় জেলায় দলীয় প্রেসিডেন্টদের কাছে সেই মর্মে নির্দেশ গিয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর সঙ্গে দলের নেতা, কর্মীদের নিবিড় ভাবে যুক্ত হতে হবে। রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে অন্তত একটি পুজোয় নেতাদের প্রত্যক্ষ ভাবে যুক্ত থাকতে হবে।Read More →