রমরমিয়ে চলছে মহিলা বিশ্বকাপ, কোথায় ভারত? এই দেশে মেয়েদের ফুটবল কতটা অবহেলিত?

অস্ট্রেলিয়া এবং নিউ জ়িল্যান্ডে চলছে মেয়েদের বিশ্বকাপ ফুটবল। প্রায় প্রতিদিনই দর্শকসংখ্যা নজির ভেঙে দিচ্ছে। মেয়েদের ফুটবল নিয়ে আগ্রহও বেড়েছে অনেকটাই। এ বারই বিশ্বকাপে দলের সংখ্যা ২৪ থেকে ৩২ হয়েছে। কিন্তু সেই বিশ্বকাপে ভারত কোথায়? প্রশ্নটা উঠছেই। কারণ মেয়েদের ফুটবলে ভারতের অবস্থান ছেলেদের থেকে অনেকটাই ভাল। ফিফা ক্রমতালিকায় ভারতের মহিলা দলRead More →

মাত্র আড়াই মিনিটের ব্যবধানে চলবে মেট্রো, ৩৮ বছর পর থার্ড রেল বদলের পরিকল্পনা কর্তৃপক্ষের

পরিষেবা শুরু করার ৩৮ বছর পরে উত্তর-দক্ষিণ মেট্রোর পরিকাঠামোয় বড়সড় রদবদল আনতে তৎপর হলেন মেট্রো কর্তৃপক্ষ। মাত্র আড়াই মিনিটের ব্যবধানে ট্রেন চালাতে প্রায় চার দশকের পুরনো ইস্পাতের থার্ড রেল বদলে অ্যালুমিনিয়ামের থার্ড রেল বসাতে চলেছেন তাঁরা। সিঙ্গাপুর, লন্ডন, মস্কো, ইস্তানবুল, বার্লিন শহরের মেট্রোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই পরিবর্তন আনাRead More →

বন্দে ভারতের শৌচালয়ে ধূমপান! বিপদঘণ্টি শুনে ছুটে এলেন রেলকর্মীরা, দরজা ভেঙে ধৃত ‘যাত্রী’

এত দিন কখনও লাইনে গরু আবার কখনও ঢিলের ঘায়ে জানালার কাচ ভাঙার কারণে থামতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসকে। এ বার আজব এক কাণ্ডে থমকাল সেই ট্রেন। তিরুপতি থেকে সেকেন্দরাবাদ যাওয়ার পথে এক যাত্রী শৌচালয়ে ধূমপান করতে গিয়েই ঘটে বিপত্তি। বেজে ওঠে ‘ফায়ার অ্যালার্ম’। আগুন লেগেছে ভেবেRead More →

গাড়ি থামে না স্টপ লাইনে, রাস্তা পেরোনোর সময়ও নয় পর্যাপ্ত, বহু প্রশ্ন তুলে দিল সৌরনীলের মৃত্যু

কতটা দ্রুত হাঁটলে তবে নিরাপদে রাস্তা পেরোনো সম্ভব? গত শুক্রবার বেহালা চৌরাস্তার কাছে লরির ধাক্কায় এক স্কুলপড়ুয়ার মৃত্যুর পরে দোষ কার, তা নিয়ে দায় ঠেলাঠেলির মধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, শহরের বেশির ভাগ সিগন্যাল পথচারীদের জন্য পর্যাপ্ত সময় খোলা থাকে না বলে অভিযোগ। বহু ক্ষেত্রেই দেখা যায়, পথচারীRead More →

রেলকে লাইনচ্যুত করে ডার্বির আগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল

আগামী শনিবার কলকাতা ডার্বি। তার আগে কলকাতা লিগে বুধবার নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে রেলওয়ে এফসি-কে ২-০ গোলে হারাল তারা। গোল করলেন আমন সিকে এবং নিশু কুমার। তবে গোটা ম্যাচে লাল-হলুদ যে পরিমাণ সুযোগ পেয়েছিল, তাতে আরও অনেকগুলি গোল হতে পারত। সুযোগ নষ্ট করায় বড় ব্যবধানে জয়ের সুযোগ হাতছাড়া হল তাদের।Read More →

অনাস্থা বিতর্ক সরাসরি: পাঁচ বছরের মধ্যে ভারত বিশ্বের অর্থনীতিতে তৃতীয় স্থানে পৌঁছবে, বললেন শাহ

মাদকের ব্যবহারকে কড়া হাতে দমন করেছে সরকার: শাহ পরিসংখ্যান বড় নির্লজ্জ, সংখ্যা কারও পক্ষে বলে না, কারও কথা শোনে না, শুধু নিজের কথা বলে, বললেন শাহ। সাত বছরে ৭৬৮ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছিল ইউপিএ সরকার। একই সময়ে অর্থাৎ সাত বছরে ১৮ হাজার কোটি টাকার মাদক উদ্ধার করেছে।   শেষ আপডেট: ০৯ অগস্টRead More →

ছাদের খুব কাছে হাই টেনশন তার, ছুঁয়ে ফেলতেই দগ্ধ শ্রমিক, আনন্দপুরে হুলস্থুল

ঘিঞ্জি গলিতে পর পর বহুতলের ঘেঁষাঘেঁষি অবস্থান। সেই সব বাড়ির ছাদ ও বারান্দা ছুঁয়ে গলির দু’পার জুড়ে চলেছে মোটা বিদ্যুৎবাহী তার। মঙ্গলবার বিকেলে সেখানেই রোগাটে এক তরুণকে বিদ্যুতের তারে ছটফট করে ঝুলতে দেখা গেল। হাড়-হিম করা এই দৃশ্যের সাক্ষী থাকল আনন্দপুরে ই এম বাইপাস লাগোয়া মার্টিনপাড়া এলাকা। আতঙ্কিত বাসিন্দাদের কাছRead More →

পকেটমারির দৈনিক বেতন ৭০০ টাকা! হাওড়া স্টেশনে যাত্রীদের সর্বস্ব লোপাট করা তিনমূর্তি ধৃত সোনারপুরে

স্টেশনে ঢোকা যাত্রীদের থুড়ি ব্যাগের উপর থাকত তাঁদের নেকনজর। কার কাছে মোটা টাকাপয়সা, দামি জিনিস আছে, অনুমান করতে পারেন তাঁরা। কোনও যাত্রী অন্যমনস্ক বা ব্যস্ত থাকলে চকিতে লোপাট হয়ে যেত তাঁর মানিব্যাগ, মোবাইল, ব্যাগপত্র বা অন্যান্য জিনিস। হাওড়া স্টেশনে ‘অপারেশন’ করা এমনই তিন ছিনতাইবাজের হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।Read More →

চহালের রেকর্ড ভাঙলেন কুলদীপ, টি-টোয়েন্টিতে কোন নজির গড়লেন ভারতের বাঁহাতি স্পিনার?

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সব থেকে কম ম্যাচ খেলে ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন কুলদীপ যাদব। ভেঙে দিলেন যুজবেন্দ্র চহালের রেকর্ড। সারা বিশ্বের মধ্যে কুলদীপ দ্বিতীয় স্থানে। এই দুই বোলারের জুটি ‘কুল-চা’ নামে বিখ্যাত। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত সাত উইকেটে জেতে। সেই ম্যাচে কুলদীপ চার ওভারে ২৮Read More →

রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন-আতঙ্ক, কালো ধোঁয়ায় ভরে ওঠে স্টেশন চত্বর, পরিষেবা স্বাভাবিক

কলকাতার রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন-আতঙ্ক। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ মেট্রো স্টেশনের উপরের রিজ়ার্ভেশন অফিসের কুলিং টাওয়ারে আগুন লাগে বলে মেট্রো আধিকারিক সূত্রে খবর। চারদিকে কালো ধোঁয়ায় ভরে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। মেট্রো চলাচল অবশ্য স্বাভাবিক ছিল। তবে ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।Read More →