বিশ্বকাপের আগেই সুখবর, নতুন করে চার লাখ টিকিট ছাড়ছে বোর্ড, কবে শুরু বিক্রি?

এক দিনের বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হতে না হতেই শেষ হয়ে গিয়েছে। একটি বিশেষ ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে গিয়ে অনেকেই বিফল মনোরথ হয়ে ফিরেছেন। তাঁদের জন্যে আশার কথা শোনাল বিসিসিআই। সমর্থকদের বিপুল আগ্রহ দেখে নতুন করে টিকিট ছাড়া হচ্ছে। বুধবার বোর্ড ঘোষণা করেছে, সব মিলিয়ে চার লক্ষ টিকিট ছাড়া হবে।Read More →

হলদিরামের ব্যবসা এ বার যৌথ মালিকানায়? রতন টাটা ৫১ শতাংশ শেয়ার কিনতে আলোচনা করছেন

ভুজিয়া ও মিষ্টি ব্যবসায় দেশে অগ্রগণ্য প্রতিষ্ঠান ‘হলদিরাম’-এর শেয়ারের একটি বড় অংশ কিনতে পারে টাটা গোষ্ঠী। শিল্পপতি রতন টাটার গোষ্ঠী টাটা কনজিউমার প্রোডাক্টস এখন ‘হলদিরাম’-এর অন্তত ৫১ শতাংশ শেয়ারের মালিকানা পাওয়ার জন্য আলোচনা চালাচ্ছে বলে একটি সূত্রের খবর। তবে শেয়ারের দর নিয়ে দু’তরফের এখনও কিছুটা মতবিরোধ রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সRead More →

৭৪-এ পা দেবেন মোদী, রাজ্যে লোকসভা ধরে ধরে ৪,২০০ ইউনিট রক্তদানের ‘সেবা পক্ষ’ চায় বিজেপি

আগামী ১৭ সেপ্টেম্বর, রবিবার বাংলা মাতবে বিশ্বকর্মা পুজোয়। সেই দিন আবার বিজেপির জন্য অন্য উৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪তম জন্মদিন। ওই দিন থেকে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত বিজেপির উদ্যোগে সেবা পক্ষ পালিত হবে গোটা দেশে। সব রাজ্যেই ওই সময়ে স্বচ্ছতা অভিযানে জোর দিতে দলের সাংসদদের নির্দেশ দিয়েছেন বিজেপিরRead More →

ল্যান্ডার ‘বিক্রম’-এর রঙিন থ্রিডি ছবি প্রকাশ্যে আনল ইসরো, ১৫ মিটার দূর থেকে তুলেছিল রোভার ‘প্রজ্ঞান’

চাঁদে ঘনিয়ে এসেছে রাত। সেই কারণে ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৮টা নাগাদ চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘স্লিপ মোড’-এ চলে গিয়েছিল তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। বিক্রমের আগে ঘুম পাড়ানো হয়েছিল রোভার প্রজ্ঞানকেও। প্রজ্ঞান এবং বিক্রম ‘স্লিপ মোড’-এ যাওয়ার পর মঙ্গলবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের এক্স হ্যান্ডল (টুইটার) থেকেRead More →

প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির ডিরেক্টর অরুণ কুমার সিন্‌হা প্রয়াত

প্রয়াত হলেন স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর ডিরেক্টর অরুণ কুমার সিন‌‌্হা। বুধবার সকালে ১৯৮৮ সালের কেরল ব্যাচের এই আইপিএস আধিকারিকের মৃত্যু হয়েছে। এসপিজির একটি সূত্র মারফত জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন অরুণ। গুরুগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ২০১৬ সালে এসপিজিরRead More →

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো বিশাল দুর্নীতি: সিবিআই ।। তা হলে তো ভাঙতেই হবে: বিচারপতি গঙ্গোপাধ্যায়

আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালিয়ে ধ্বংস করেছিলেন ওসামা বিন লাদেন। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতিও একটি ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ ভেঙে ফেলার কথা বললেন। তবে সেটি আমেরিকার নয়। খাস বাংলার। সিবিআইয়ের কথা মতো, সেটি আদতে ‘বাংলার নিয়োগ দুর্নীতির খতিয়ান’। যা অতীতের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতোই সুবিশাল এবং সুউচ্চ! ঘটনাচক্রে সেইRead More →

ভর সন্ধ্যায় মহিলাকে অটোতে তুলে গণধর্ষণের অভিযোগ, ফরিদাবাদে দুই অভিযুক্ত গ্রেফতার

সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন। বা়ড়ি ফেরার পথে অটোয় উঠে গণধর্ষণের শিকার হলেন মহিলা। ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে দু’জনকে চিহ্নিত করে গ্রেফতার করল হরিয়ানার ফরিদাবাদের পুলিশ। এখনও অধরা তৃতীয় অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, গত রবিবার সন্ধ্যায় ফরিদাবাদের সেক্টর ১২-এর টাউন পার্কে হাঁটতে এসেছিলেন এক মহিলা। রাত পৌনে ন’টা নাগাদ তিনি বাড়িRead More →

এশিয়া কাপের সুপার ফোরে রোহিতের ভারতের তিনটি ম্যাচ কবে, কাদের বিরুদ্ধে?

পাকিস্তানের বিরুদ্ধে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও গ্রুপের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে ভারত। পাকিস্তানের পরে দ্বিতীয় দল হিসাবে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মারা। সেখানে কবে কবে ম্যাচ রয়েছে ভারতের? কার কার বিরুদ্ধে খেলতে হবে রোহিতদের? এ বারের এশিয়া কাপে ভারত আগেই জানিয়ে দিয়েছিল পাকিস্তানে তারা খেলতেRead More →

আদিত্যের দ্বিতীয় বার কক্ষপথ বদল, পৃথিবী থেকে কত দূরে সরল ইসরোর সৌরযান?

লক্ষ্যে অবিচল ইসরোর সৌরযান আদিত্য-এল১। সূর্যের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে সে। ইসরোর বেঙ্গালুরুর অফিস থেকে মহাকাশযানটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মঙ্গলবার সৌরযানের কক্ষপথ দ্বিতীয় বার বদল করা হল। ভোর ৩টে নাগাদ ইসরো একটি টুইট করে জানিয়েছে, আদিত্য-এল১-এর দ্বিতীয় বারের কক্ষপথ পরিবর্তন প্রক্রিয়া সফল হয়েছে। এর ফলে সৌরযানের গতিও কিছুটা বেড়েছে।Read More →

আদানিকাণ্ড কিংবা বেকারত্ব থেকে নজর ঘোরাতেই ‘এক দেশ এক ভোট’, দাবি বিরোধীদের একাংশের

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে হেঁটে মোদী সরকার ২০২৪-এর লোকসভা নির্বাচনের সঙ্গে সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন করাতে গেলে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, দিল্লি, পঞ্জাব, কর্নাটক, হিমাচলের মতো রাজ্য থেকে প্রবল বিরোধিতা হবে। কারণ এই রাজ্যগুলির বিধানসভার মেয়াদ শেষ হতে এখনও অনেক দেরি রয়েছে। কংগ্রেস-সহ অধিকাংশ বিরোধী দলের নেতারা মনে করছেন, এইRead More →