শহর জুড়ে ছড়িয়ে লাশের পর লাশ, মৃত্যু কত এখনও স্পষ্ট নয়, নিখোঁজের সংখ্যা লাফিয়ে বাড়ছে লিবিয়ায়

যত দূর চোখ যায়, তত দূর শুধু মৃতদেহ। ঘরবাড়ির ধ্বংসস্তূপ, কাদাজল, রাস্তাঘাটে পড়ে রয়েছে মৃতদেহ। এমনকি সমুদ্রেও ভাসতে দেখা যাচ্ছে দেহ। ঝড় ‘ড্যানিয়েল’ এবং বন্যাবিধ্বস্ত লিবিয়ার ডারনা শহরের এখন এটাই ছবি। পচা দেহের গন্ধ এবং স্বজন হারানো পরিবারের লোকেদের আর্তনাদ মিশছে বাতাসে। গণকবর দেওয়া হচ্ছে মৃতদেহ। পরিচয়ের অপেক্ষায় হাসপাতালে পড়েRead More →

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু রাজস্থানে, তেল শেষ হওয়ায় বাসযাত্রীরা দাঁড়িয়েছিলেন রাস্তায়

কাকভোরে বাসের তেল ফুরিয়ে গিয়েছিল। তাই বাস থেকে নেমে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। আচমকাই একটি ট্রাক এসে পড়ে তাঁদের উপর। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জন বাসযাত্রীর। আহত হয়েছেন আরও অন্তত ১২জন। ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে। জানা গিয়েছে, রাজস্থানের পুষ্কর থেকে যাত্রীবোঝাই বাসটিRead More →

রোহিত-কোহলি জুটির বিরাট নজির, এক দিনের ক্রিকেটে কোন কীর্তি গড়লেন তাঁরা?

এক দিনের ক্রিকেটে নতুন নজির গড়লেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ভারতের প্রাক্তন এবং বর্তমান অধিনায়ক মিলে মঙ্গলবারের ম্যাচে নতুন কীর্তি গড়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। যদিও কোহলি এ দিন মাত্র ৩ রান করেছেন। রোহিত এবং কোহলি নতুন নজির গড়েছেন ব্যাটিং জুটি হিসাবে। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৫০০০ রান করেছেন তাঁরা।Read More →

বিশ্ববিদ্যালয় বিলে কেন সই করেননি রাজ্যপাল বোস? রাজভবনের কাছে কলকাতা হাই কোর্ট হলফনামা চাইল

পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধন) বিল সংক্রান্ত মামলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের দফতরের হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধন) বিলের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিপর্বে রাজভবনের হলফনামা চেয়েছেন। দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ, এই মামলায় সংবিধানের অনুচ্ছেদ ১৬৩ অনুযায়ীRead More →

রাতে ভূমিকম্প মণিপুরে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১, কাঁপল আন্দামানও

মণিপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত ১১টা নাগাদ কেঁপে ওঠে ভারতের উত্তর-পূর্বের রাজ্যটি। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.১। মণিপুরের উখরুল জেলায় সোমবার রাতে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল উখরুল থেকে ৬৬ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, মাটির ২০ কিলোমিটার গভীরে। তবে এই ভূমিকম্পের ফলেRead More →

কলকাতার পানশালায় গোলমাল, থামাতে এসে যুগলের হাতে ‘নিগৃহীত’ পুলিশ, ধৃত অভিযুক্তেরা

সম্প্রতি হরিদেবপুর থানা এলাকায় ট্র্যাফিক আইন ভঙ্গকারী এক মোটরবাইক চালককে আটকানোয় তাঁর হাতে আক্রান্ত হয়েছিলেন কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্টএবং এক সিভিক ভলান্টিয়ার। সেই ঘটনার রেশ না কাটতেই ফের পুলিশকে নিগ্রহের অভিযোগ উঠল এক যুবক ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকায়। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদেরRead More →

মঙ্গলবার আবার এশিয়া কাপের ম্যাচ, পাকিস্তানকে হারিয়ে ৩৫-এর কোহলির মুখে ক্লান্তির কথা

রবিবার খেলেছিলেন ২৪ ওভার। সোমবার খেলতে হল ৫৭ ওভার। মঙ্গলবার আবার মাঠে নেমে ১০০ ওভার খেলতে হতে পারে। এশিয়া কাপে ভারতের কঠিন সূচিতে ক্লান্তির কথা জানালেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে দলকে জেতানোর পরে জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার এই গরমে টানা তিন দিন খেলা বেশ ক্লান্তির। পাশাপাশি এটাও বলে রাখলেন,Read More →

নারীনিগ্রহে শাস্তি পাওয়া ছাত্রনেতাকে যুব কমিটিতে ‘অভিনন্দন’, জুটল সংগঠনে পদও, ঘোর বিতর্কে সিপিএম

দলের যুব সংগঠনের আঞ্চলিক কমিটির সম্মেলনে নেতা নির্বাচন ঘিরে জোর বিতর্ক দক্ষিণ ২৪ পরগনা সিপিএমে। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়। লাগোয়া কলকাতা জেলাতেও সেই বিতর্কের আঁচ পড়েছে। রবিবার ছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের যাদবপুর মধ্য আঞ্চলিক কমিটির সম্মেলন। সেখানে সহ সম্পাদক পদে নিয়োগ করা হয়েছে অভিনন্দন দত্তগুপ্ত নামের এক তরুণRead More →

স্বাধীন খলিস্তানের দাবিতে আবার গণভোট কানাডায়! কড়া প্রতিক্রিয়া জানাতে চলেছে মোদী সরকার

ভারতের আপত্তি উপেক্ষা করেই স্বাধীন ও সার্বভৌম খলিস্তান রাষ্ট্রের দাবিতে কানাডায় গণভোটের আয়োজন করল কট্টরপন্থী গোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)। নরেন্দ্র মোদী সরকারের তরফে কূটনৈতিক স্তরে যে আপত্তি জানানো হলেও, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে চায়নি বলে বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে। ভারতে নিষিদ্ধ খলিস্তানপন্থীRead More →

চোট সারিয়ে ফিরেই শতরান রাহুলের, দলে ফেরা কঠিন হয়ে গেল কার?

চোট সারিয়ে সবে মাত্র দলে ফিরেছেন। প্রথম ম্যাচেই দারুণ ফর্মে পাওয়া গেল কেএল রাহুলকে। পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলে শতরান করলেন তিনি। দলে ফেরা কঠিন হয়ে গেল শ্রেয়স আয়ারের। তাঁর জায়গাতেই এই ম্যাচে খেলছেন কেএল রাহুল। ফিটনেস সমস্যার জন্য এশিয়া কাপের শুরুতে ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি রাহুল। পাকিস্তানের বিরুদ্ধেওRead More →