জেলে বসে ডাকাতির ছক! পুরুলিয়ায় গয়নার দোকান লুটের আগে হোটেল ভাড়া করে ভিন্‌রাজ্যের ডাকাতদল

পুরুলিয়ায় একটি সংস্থার গয়নার শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ। তবে পুলিশের দাবি, এই ডাকাতির মূলচক্রী ইতিমধ্যে জেলের ঘানি টানছে। তার কষে দেওয়া ছকে ডাকাতি করতে একত্রিত হয় পড়শি দুই রাজ্যের দল। তাদের কেউ ছিল ভাল শুটার। কারও কাজ ছিল শুধু ‘রেইকি’ করা। কারও দায়িত্ব ছিল পুরো অপারেশনRead More →

বিশেষ অধিবেশনের সূচনায় দেশের ৭৫ বছরের সংসদীয় ঐতিহ্য নিয়ে আলোচনা, সূচনা করতে পারেন মোদী

সংসদের বিশেষ অধিবেশনের শুরুতেই দেশের ৭৫ বছরের সংসদীয় ঐতিহ্য নিয়ে আলোচনা হবে। ৭৫ বছর আগে সংবিধান সভা থেকে সংসদীয় গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছিল ভারত, তার উত্থান-পতন, প্রাপ্তি, অভিজ্ঞতা, স্মৃতি— সব কিছু নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে। একটি সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার সকাল ১১টার সময় লোকসভায় এইRead More →

সরাসরি: জি২০-র সাফল্য দেশের উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাচ্ছে, সংসদ চত্বরে বললেন প্রধানমন্ত্রী মোদী

সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধিবেশনের শুরুতেই দেশের ৭৫ বছরের সংসদীয় ঐতিহ্য নিয়ে আলোচনা হবে। ৭৫ বছর আগে সংবিধান সভা থেকে সংসদীয় গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছিল ভারত, তার উত্থান-পতন, প্রাপ্তি, অভিজ্ঞতা, স্মৃতি— সব কিছু নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর লোকসভায়,Read More →

এশিয়া কাপ জিতে ফিরল ভারতীয় দল, বিশ্বকাপের আগে আর দেশছাড়া হচ্ছেন না রোহিত, বিরাটেরা

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জিতে দেশে ফিরল ভারতীয় দল। সোমবার সকালে মুম্বইয়ের বিমানবন্দরে নামেন ভারতীয় ক্রিকেটারেরা। এ বার সামনে বিশ্বকাপ। তার আগে অবশ্য দেশের মাটিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচের সিরিজ় রয়েছে। অর্থাৎ, বিশ্বকাপের আগে আর দেশ ছাড়তে হচ্ছে না ভারতীয় দলকে। সোমবার সকালে মুম্বইয়ে নেমে নিজের নিজের বাড়িRead More →

সিরাজের ৬ উইকেটের রহস্য কী? বদল একটিই, ইনিংস শেষ হতে জানিয়ে দিলেন নায়ক নিজেই

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ভারতীয় পেসারের দাপটে মাত্র ৫০ রানে অল আউট হয়ে গিয়েছে গত বারের চ্যাম্পিয়নেরা। নিজের দ্বিতীয় ওভারেই ৫ উইকেট নিয়ে ফেলেছিলেন সিরাজ। বোলিংয়ে একটি বদল করেই এই ম্যাচ এতটা সফল হয়েছেন সিরাজ। শ্রীলঙ্কার ইনিংস শেষে সে কথা জানালেন সিরাজ নিজেই। ভারতেরRead More →

৩৭ বলে খেলা শেষ, ২৬৩ বল বাকি থাকতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন রোহিতেরা, ফাইনালে ভারতের ৫ কীর্তি

১০০ ওভারের খেলা শেষ হয়ে গেল ২১.৩ ওভারে। ২৬৩ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত। ১০ উইকেটে ম্যাচ জিতে অষ্টম বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার ফাইনালে একাধিক নজির তৈরি করলেন রোহিত শর্মারা। ১) ২৬৩ বল বাকি থাকতেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ভারত। অর্থাৎ, মাত্র ৩৭ বল খেলেRead More →

সিরাজ, রোহিতরা ছাড়াও এশিয়া কাপের মঞ্চে ডলার পকেটে পুরলেন আরও এক দল, তাঁরা কারা?

এশিয়া কাপের ফাইনালেও পিছু ছাড়েনি বৃষ্টি। ম্যাচ শুরু হয় ৪০ মিনিট দেরিতে। গোটা এশিয়া কাপেই এটা ছিল পরিচিত দৃশ্য। এর মাঝেও যে ম্যাচ হয়েছে, সেটার কৃতিত্ব দিতেই হবে মাঠকর্মীদের। এশিয়ার ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং অন্যতম আয়োজক শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড মাঠকর্মীদের আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় মূল্যে প্রায় ৪২ লক্ষRead More →

ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, ঘোষণা করল ইউনেস্কো

বাংলার মুকুটে নতুন পালক। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান পেল রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। রবিবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ঘোষণা করল ইউনেস্কো। শান্তিনিকেতন যে বিশ্ব ঐতিহ্যশালী স্থানের তালিকায় স্থান পেতে চলেছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। রবিবার তা ঘোষণা করল ইউনেস্কো। তার পরেই এই খবর এক্সে ঘোষণা করল রাজ্যের শাসকদল তৃণমূল। লিখল,Read More →

সিরাজের আগুনে ১০০ ওভারের ফাইনালে খেল খতম ২১.৩ ওভারে, ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন

দিনটাই মহম্মদ সিরাজের। খেলা শুরুর আগেই শেষ করে দিলেন হায়দরাবাদের পেসার। এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নিলেন সিরাজ। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে গেল ৫০ রানে। বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল রোহিত শর্মার ভারত। ১০০ ওভারের খেলা শেষ হয়ে গেল ২১.৩ ওভারে। রবিবারের দুপুরে সকলে টিভির সামনে বসেছিলেনRead More →

পাঁচ বছর পর এশিয়া কাপ জিতবে ভারত, না কি পর পর দু’বার ট্রফি শ্রীলঙ্কার? জানা যাবে রবিবার

দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক মঞ্চে কোনও সাফল্য নেই। পাঁচ বছরের সেই খরা কাটাতে মরিয়া রোহিত শর্মার ভারত। শেষ বার ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ট্রফি জিতেছিল ভারত। মাঝের এই সময়ে বার বার কাপ এবং ঠোঁটের দূরত্ব রয়ে গিয়েছে। সেই খরা মেটানোর লক্ষ্যে ট্রফির দাবিদার হিসাবেই রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধেRead More →