মোদীর বিশেষ অধিবেশন শেষ, দিল্লি থেকে সুকান্ত, দিলীপরা ফিরছেন ভোট যুদ্ধের তিন ‘অস্ত্র’ নিয়ে

কেন্দ্রীয় সরকার পাঁচ দিনের বিশেষ অধিবেশন ঘোষণার পরে কী হয়, কী হয় রব পড়ে গিয়েছিল। বিজেপি সাংসদেরাও বুঝতে পারেননি, ঠিক কী হতে পারে ১৮ থেকে ২২ সেপ্টেম্বরের বিশেষ অধিবেশনে। বছর ঘুরলেই যে হেতু লোকসভা নির্বাচন, তাই অনেক জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এক মহিলা সংরক্ষণ বিল ছাড়া বড় কিছুRead More →

সরাসরি: মোহালিতে শামির দাপুটে বোলিং, অস্ট্রেলিয়ার ইনিংস শেষ, জয়ের জন্য ভারতের চাই ২৭৭

৫০ ওভারে অস্ট্রেলিয়া ২৭৬/১০ ২৭৬ রানে শেষ কামিন্সদের ইনিংস। জয়ের জন্য ভারতের দরকার ২৭৭ রান।  শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২২  আউট অ্যাবট অ্যাবটকে (২) আউট করলেন শামি। পঞ্চম উইকেট বাংলার জোরে বোলারের। অস্ট্রেলিয়া ২৫৬/৯।  শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২০  আউট শর্ট শর্টকে (২) আউট করলেন শামি। চতুর্থ উইকেট বাংলার জোরে বোলারের। অস্ট্রেলিয়াRead More →

অশ্বিনের অগ্নিপরীক্ষা, বিশ্বকাপের দলে ঢোকার শেষ সুযোগ, কাজে লাগাতে পারবেন কি অফ স্পিনার?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুক্রবার এক দিনের ম্যাচ খেলতে নামবে ভারত। কিন্তু নজর থাকবে রবিচন্দ্রন অশ্বিনের দিকে। বিশ্বকাপের আগে বিশ্রাম দেওয়া হয়েছে কুলদীপ যাদবকে। চোট রয়েছে অক্ষর পটেলের। এই দুই স্পিনার না থাকায় সুযোগ এসেছে অশ্বিনের কাছে। ভারতীয় অফ স্পিনার যদি এই সিরিজ়ে নজর কাড়তে পারেন তা হলে বিশ্বকাপের দলেও তাঁর জায়গাRead More →

ডেঙ্গি নিয়ে যাদবপুরের ‘গড়িমসি’-তে ক্ষুব্ধ ডেপুটি মেয়র, রেজিস্ট্রারের জবাব, লোকবলই নেই

বার বার সতর্ক করা হয়েছে। বেশ কয়েক বার পরিদর্শনে এসে ক্ষোভপ্রকাশ করেছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিক থেকে ডেপুটি মেয়র। বেশ কয়েজ জন পড়ুয়া ও কর্মী ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এক পড়ুয়ার মৃত্যুও হয়েছে। তার পরেও যাদবপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে এসে ক্ষোভপ্রকাশ করলেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ তথাRead More →

পর্যটনে ভারতসেরা গ্রাম, মুসলিমদের দান করা জমিতেই অধিষ্ঠান দেবী কিরীটেশ্বরীর

ভাগীরথীর পশ্চিম পারে জঙ্গলাকীর্ণ নানা মন্দির অধ্যুষিত গ্রাম কিরীটকণা। বেশ কিছু প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ মনে করিয়ে দেয় পূর্ব গৌরবের স্মৃতিকথা। ধর্মীয় বিশ্বাস মতে, দক্ষযজ্ঞে সতীর কিরীট (মুকুট) পতিত হয়েছিল এই স্থানে। তাই এই গ্রাম শাক্ত সাধনার অন্যতম স্থল। প্রতিষ্ঠিত দেবী কিরীটেশ্বরী হিসেবে সমাদৃত। বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান ডহপাড়ার কয়েক কিলোমিটারRead More →

বিশ্বকাপের আগে কেন বিশ্রামে রোহিত, বিরাট? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে উত্তর দ্রাবিড়ের

এশিয়া কাপ জয়ের পরেই বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ড্যকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি এক দিনের ম্যাচে নেই তাঁরা। কেন বিশ্রাম দেওয়া হল তাঁদের? কারণ জানালেন কোচ রাহুল দ্রাবিড়। শুক্রবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া এক দিনের সিরিজ়। সেখানে দু’টি ম্যাচে দলের সেরা খেলোয়াড়দের না খেলানো নিয়ে প্রশ্নRead More →

ভোটের সময় যাকে আশ্রয় দিলাম, সে-ই মেয়ের খুনি? মন্দারমণি রহস্যের কিনারা হতেই হতবাক নিহতের মা

পাঁচ বছর আগে পঞ্চায়েত ভোটের সময় একটি রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়ে দাদার শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছিলেন যুবক। সেখানে দাদার শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক। কয়েক মাস ধরে বিয়ের জন্য চাপও দিচ্ছিলেন প্রেমিকা ও তাঁর পরিবার। তা নিয়ে গন্ডগোল তো চলছিলই। সম্প্রতি অন্য একটি প্রেমের সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন যুবক। এ সব নিয়ে টানাপড়েনেরRead More →

রাজ্যে ৩,৯৫০ মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ, ঢুকছে বৃহস্পতিতে, বাজারে পাওয়া যাবে কবে থেকে?

উৎসবের মরসুমে বাঙালির পাতে পড়বে বাংলাদেশের ইলিশ। কারণ, দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গে ৩,৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির ছাড়পত্র দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির জন্য ৭৯টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। যদিও ইলিশ রফতানির অনুমোদন চেয়ে ১০০-রও বেশি সংস্থা আবেদন করেছিল। অনুমোদিত সংস্থাগুলির প্রতিটিকে ৫০ টন করে ইলিশ রফতানির অনুমোদনRead More →

সাতাশ বছর আগে গীতার ব্যক্তিগত চেষ্টায় পেশ হয় মহিলা বিল, প্রয়াত সাংসদের নাম এখন মুখে মুখে

সাতাশ বছর আগে সংসদে প্রথম লোকসভা-বিধানসভায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের পক্ষে বিল পেশ হয়েছিল। না, কোনও সরকার নয়। সাংসদ হিসেবে ব্যক্তিগত স্তরে সেই বিল পেশ করেছিলেন পাঁশকুড়ার সাত বারের সাংসদ, সিপিআই নেত্রী গীতা মুখোপাধ্যায়। সাতাশ বছর পরে লোকসভায় যখন সেই মহিলা সংরক্ষণ বিল পাশ হল, তখন বার বার সেইRead More →

প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি বাইডেন? হাজির থাকতে পারেন কোয়াডের অন্য দুই রাষ্ট্রনেতাও

আগামী প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ কর্মসূচিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। কিন্তু বুধবার ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি এ খবর জানিয়ে দাবি করেন, নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের পার্শ্ববৈঠকে ২৬ জানুয়ারির কর্মসূচিতেRead More →