এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতের, সোমবার শ্যুটিংয়ে বিশ্বরেকর্ড করে চ্যাম্পিয়ন ভারতের তিন

এ বারের এশিয়ান গেমসে প্রথম সোনা এল ভারতের ঘরে। শ্যুটিংয়ে দেশকে সোনা এনে দিলেন দিব্যাংশ পানওয়ার, ঐশ্বর্য তোমর, রুদ্রাংশ পাটিল। দলগত বিভাগে বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন তাঁরা। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ভারত এই পদক পেল। মোট ১৮৯৩.৭ পয়েন্ট স্কোর করেন দিব্যাংশ, ঐশ্বর্য এবং রুদ্রাংশের ভারতীয় দল। এটি বিশ্বরেকর্ড। আগেরRead More →

সুবোধের তত্ত্বাবধানে শোন নদীর তীরে প্রশিক্ষণ দুষ্কৃতীদের! ডাকাতি বা খুনের আগে ছক কষাও হত

দু’জন লোক। দু’জনই বিহার থেকে এই রাজ্যে এসেছে দুষ্কর্ম করতে। এক জন এখন বিহারের জেলে। অন্য জন পশ্চিমবঙ্গের। কিন্তু বিহারে জেল থেকেই অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে প্রথম জন, ঘোরতর সন্দেহ পুলিশের। প্রথম জন সুবোধ সিংহ। দ্বিতীয় জন কুন্দন যাদব। গোয়েন্দা অনুসন্ধানে জানা গিয়েছে, গত বেশ কয়েকটি ডাকাতি, লুটপাটের ঘটনায় সুবোধRead More →

বাংলার মেহুলির হাত ধরে রুপো শুটিংয়ে, এশিয়াডের দ্বিতীয় দিনেই ৫ পদক ভারতের

উদ্বোধনের আগে থেকেই এ বারের এশিয়ান গেমসে দাপট দেখাচ্ছেন ভারতীয় খেলোয়াড়েরা। রবিবারও সেই ধারা বজায় রাখলেন তাঁরা। প্রথম দিন সকালেই একাধিক পদক জিতল ভারত। যদিও প্রথম সোনার অপেক্ষায় রয়েছেন ভারতীয় ক্রীড়াবিদেরা। প্রত্যাশা মতোই শুটিংয়ের প্রথম ইভেন্ট থেকেই পদক জয় শুরু করলেন ভারতীয়েরা। যে জয়ে আবদান থাকল বাংলার মেহুলি ঘোষের। মহিলাদেরRead More →

স্পট ফিক্সিংয়ে জড়িত শ্রীসন্থের আর এক ‘কীর্তি’ ফাঁস, আইপিএলে দ্রাবিড়কে অসত্য বলেছিলেন!

খারাপ ফর্মের কারণে ইদানীং ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না। কিন্তু সঞ্জু স্যামসনের প্রতিভা এবং দক্ষতার কথা স্বীকার করেন অনেকেই। এখনও ভারতীয় দল থেকে তাঁকে বাদ দেওয়া হলে সোচ্চার হন অনেক মানুষ। সেই সঞ্জু নিজের প্রতিভা চিনিয়েছেন আইপিএল থেকেই। আর তাঁর উত্থানের পিছনে রয়েছেন সেই রাজ্যেরই শান্তাকুমারন শ্রীসন্থ। ভারতের প্রাক্তন ক্রিকেটারRead More →

সোমবার ভারতের সোনার লড়াই, এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে হরমনদের সামনে শ্রীলঙ্কা

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে ভারত-পাকিস্তান হচ্ছে না। রবিবার শ্রীলঙ্কার কাছে হেরে গেল পাকিস্তান। ফলে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারতকে খেলতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ছেলেদের এশিয়া কাপের পুনরাবৃত্তি দেখা গেল এশিয়ান গেমসেও। রবিবার সকালের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। দিনের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। টসে জিতে ফিল্ডিং নেনRead More →

সরাসরি: জোড়া ধাক্কা প্রসিদ্ধের, ভারতের বিরুদ্ধে ৪০০ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৪০/২

মোহালিতে প্রথম এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। ইন্দোরে দ্বিতীয় ম্যাচ জিতলে সিরিজ় জিতে যাবে তারা। সেই লক্ষ্যেই নেমেছে ভারত। শুধু মূল বিষয়গুলি  শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৯  জোড়া ধাক্কা প্রসিদ্ধের পর পর দু’বলে উইকেট নিলেন ভারতীয় পেসার। এ বার তাঁর বলে শূন্য রানে আউট হয়ে ফিরলেন স্টিভ স্মিথ।   শেষRead More →

লাইন ধরে ট্রেনটার দিকে ছোটার সময় কিছু মনেই হয়নি, পরে ভয় লেগেছিল, লিখল সেই খুদে মুরসালিম

লাল জামাটা খুলে যখন রেললাইনের মাঝখান দিয়ে ছুটছিলাম, তখন বিন্দুমাত্র ভয় লাগেনি আমার। শুধু চাইছিলাম, ট্রেনটা যাতে দাঁড়িয়ে যায়! পরে ট্রেনটা যখন সত্যি সত্যিই দাঁড়িয়ে পড়ল, ভীষণ ভয় লেগেছিল তখন। খালি মনে হচ্ছিল, ভুল কিছু করে ফেললাম না তো? রেলের লোকেরা এসে আমায় কিছু বলবে না তো? কিন্তু তার পরRead More →

সূর্যালোকে তিন দিন পার, এখনও জাগানো যায়নি বিক্রম, প্রজ্ঞানকে, কত দিন অপেক্ষা করবে ইসরো?

চাঁদে সূর্য উঠেছে তিন দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে জাগিয়ে তোলা যায়নি। এই দুই যন্ত্র থেকে কোনও সাড়া পায়নি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে এখনই হাল‌ ছেড়ে দিতে রাজি নন বিজ্ঞানীরা। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সংবাদমাধ্যম টাইমস্ অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, চাঁদে যত ক্ষণRead More →

এক পঙ্গু মহিলা-সহ চার জনের মৃত্যু, নাগপুরে প্রবল বর্ষণে বানভাসি ১০,০০০ বাড়ি, পরিস্থিতি উদ্বেগের

সারা রাতের টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের নাগপুর। অতি ভারী বৃষ্টির জন্য শহরের একটা বিরাট অংশ ডুবে গিয়েছে। ১০ হাজার বাড়ি জলের তলায়। নাগপুরের বন্যায় ইতিমধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে এক জন পঙ্গু মহিলাও রয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নাগপুরের সুরেন্দ্রগড়ে অতি ভারী বৃষ্টির জেরে বন্যার জল ঢুকেRead More →

ধসের কবলে নৈনিতাল! দোতলা বাড়ি মুখ থুবড়ে মাটিতে, হতাহতের কোনও খবর নেই

নৈনিতালের বেশ কয়েকটি এলাকায় শনিবার ভোরে ধস নামে। তার জেরে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ি। ওই ভেঙে পড়ার ভিডিয়ো নিমেষে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধসের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দোতলা বাড়িটি ক্রমশ ঢালের দিকে বেঁকে যায়। এর পর বিকটRead More →