নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই বাঁধ ভেঙেছে চুংথামে, দাবি সিকিমের মুখ্যমন্ত্রীর

নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। আর সে কারণেই তিস্তায় হড়পা বানের ধাক্কা সহ্য করতে পারেনি চুংথাম বাঁধ। ভেসে গিয়েছে জলের তোড়ে। এমনই গুরুতর অভিযোগ তুললেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং। সংবাদমাধ্যমে তিনি বলেন, “বাঁধটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গিয়েছে। আর এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে পাহাড়ের নীচের দিকেRead More →

পাকিস্তানের বদলে চিন, ক্রিকেট মাঠ শান্ত হলেও ভারত-চিন কূটনীতির দূরত্ব এখন এশিয়ান গেমসে

খেলার মাঠে রাজনীতির প্রভাব নতুন নয়। অন্তত ভারতীয় উপমহাদেশে অত্যন্ত পরিচিত ঘটনা। ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক প্রভাব ফেলেছে বার বার। যে সম্পর্কের প্রভাবে বন্ধ হয়ে গিয়েছে ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ়। এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো প্রতিযোগিতা ঘিরেও তৈরি হয় উত্তেজনা। তবে ক্রিকেটারদের কল্যাণে এই উত্তপ্ত সম্পর্ক এখন প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তুRead More →

জঙ্গি হামলা নয়, কবুল সেনার! কাশ্মীরের শিবিরে সহকর্মীর গুলি-গ্রেনেডে আহত পাঁচ জওয়ান

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে রাষ্ট্রীয় রাইফেলসের শিবিরে বৃহস্পতিবার রাতের গোলাগুলির ঘটনা ‘জঙ্গি হামলা নয়’ বলে জানিয়ে দিল সেনা। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, অধস্তনদের সঙ্গে বসচার সময় ভারতীয় সেনার এক অফিসারই না কি তাঁর সহকর্মীদের নিশানা করে গুলি ছোড়েন এবং গ্রেনেড হামলা চালান! রাজৌরির সেনাশিবিরে ওই ঘটনার জেরে ভারতীয় সেনার তিনRead More →

ভাড়াবাড়ির খাটের তলায় স্যুটকেসের মধ্যে পড়ুয়ার দেহ, অপহরণ করে খুনের অভিযোগ নিউটাউনে

ডাক্তারি প্রবেশিকা (নিট)-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই পড়ুয়াকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল নিউটাউনে। শুক্রবার ভোরে নিউটাউন এলাকায় একটি বাড়ির খাটের তলায় স্যুটকেসের মধ্যে থেকে এক পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মুখ সেলোটেপ দিয়ে বাঁধা ছিল। ওই পড়ুয়াকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মুক্তিপণ না-দেওয়াতেই খুনRead More →

৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ হোক! ইডিকে ভর্ৎসনা করে ৮৭ দিন সময় হাই কোর্টের

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার জন্য ইডিকে ৮৭ দিন সময় দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্থাকে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ বলল, “৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করুন। ১৯ মাস ধরে তদন্ত চলছে। অনন্তকাল ধরে চলতে পারে না!’’ বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতিRead More →

এশিয়াডে সোনা জিতেই চিন থেকে ভিডিয়ো কল বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে, কে কাকে ফোন করলেন?

সবে শেষ হয়েছে খেলা। তখনও কোর্ট ছাড়েননি খেলোয়াড়েরা। কোর্টের দরজা খুলে এক দৌড়ে বেরিয়ে গেলেন সদ্য সোনাজয়ী। ব্যাগ থেকে মোবাইল বার করে আবার ঢুকে গেলেন কোর্টে। তখন ঘেরা কোর্টে তিনি একা। ভিডিয়ো কল চলে গেল প্রিয়জনের কাছে। যিনি ফোন করলেন তাঁর নাম দীপিকা পাল্লিকাল। যাঁকে ফোন করলেন, তাঁর নাম দীনেশRead More →

পুজোর আগেই সুখবর, টানা ১০ দিন দাম কমে মধ্যবিত্তের হাতের নাগালে সোনা

পুজো যত এগিয়ে আসছে সোনার দাম ততই কমে চলেছে। গত ১০ দিনে রোজই একটু একটু করে কলকাতার বাজারে সোনার দাম কমেছে। ঠিক ১০ দিন আগে কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৫৯,৭৩০ টাকা। সেটাই কমে বৃহস্পতিবার হয়েছে ৫৭,১৬০ টাকা। একই ভাবে একই পরিমাণ ২২ ক্যারাট সোনার দামRead More →

‘যোগ্যতা নেই’, কলেজের অধ্যক্ষাকে সরালেন বিচারপতি! প্রবেশ নিষিদ্ধ, ঘরেও তালা মারার নির্দেশ

যোগেশচন্দ্র চৌধুরী আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েন্‌কাকে পদ থেকে সরানোর নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলেজের আরও এক অধ্যাপককেও অপসারণের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুক্রবার থেকেই এই দু’জন আর কলেজে ঢুকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে আদালত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কলেজের অধ্যাপক এবং অধ্যক্ষদের যোগ্যতামানRead More →

শুভেন্দু রাতে ফিরলেন দিল্লি থেকে, তখনই থানা থেকে বেরোলেন অভিষেকরা, কী বললেন বিরোধী দলনেতা?

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে বৈঠক সেরে দিল্লি থেকে কলকাতায় ফিরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর দেখা না-করার বিষয়ে তিনি বলেন, “পাঁচ জনকে যেতে বলা হয়েছিল, ৪০ জন যেতে চান। ওটা হাট না ডায়মন্ড হারবার?” ‘কেন্দ্রীয় বঞ্চনা’র অভিযোগ তুলে দিল্লিতে বিক্ষোভRead More →

বুধবার শুরুতেই আরও এক সোনা ভারতের, এশিয়ান গেমসে ১৬তম সোনা জিতে নিল দেশ

বুধবার সকালেই এশিয়ান গেমসে আরও একটি সোনা জিতল ভারত। তিরন্দাজিতে সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা এবং ওজাস দেওতালে। কমপাউন্ড মিক্সড ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতলেন তাঁরা। এর ফলে এ বারের এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা দাঁড়াল ১৬। কমপাউন্ড মিক্সড ইভেন্টে মোট ৮টি রাউন্ড হয়। প্রতি রাউন্ডে একটি করে তিরRead More →