প্রতিমা গাড়িতে উঠলেই চোখে জল আসে কুমোরটুলির রতনের, পুজোর আগেই সে পাড়ায় আসে বিজয়া

পুজো আসতে বাকি আর সপ্তাহখানেক। বেশির ভাগ জায়গায় মণ্ডপ তৈরির কাজও শেষ। এখন শুধু সপরিবার মায়ের আসার অপেক্ষা। আর সে জন্যই যুদ্ধকালীন তৎপরতা নিয়ে কুমোরটুলির ঘুম ভাঙছে রাতের অন্ধকার থাকতেই। মূর্তি গড়ার কাজ শেষ হয়ে গেলেও তুলির টানের কাজ বাকি। কুমোরটুলিতে সব মিলিয়ে প্রায় ১৫০-১৮০টি গোডাউন আছে। সবগুলিতেই ব্যস্ততার ছবি।Read More →

বীরেন্দ্রকৃষ্ণের কাছে হেরে যান উত্তমকুমারও! কিন্তু সিনেমায় ‘মহালয়া’ কি মনে আছে বাঙালির?

মহালয়া মানেই দেবীপক্ষের শুরু। আর বাঙালির কাছে সেই শুরুটি করিয়ে দেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। প্রত্যেক বছর হাজার হাজার বাঙালি তাঁর কণ্ঠ শুনেই মহালয়ার সূচনা করে। তবে ১৯৭৬ সালটা ছিল ব্যতিক্রম। সে বছর বীরেন্দ্রকৃষ্ণের পরিবর্তে মহালয়ার অনুষ্ঠান করেন উত্তমকুমার। বাঙালি সে বছর তীব্র প্রতিবাদ জানায়। ফলে পরের বছর থেকে আবার স্বমহিমায় আকাশবাণীরRead More →

উড়ে আসছে ক্ষেপণাস্ত্র, কালো ধোঁয়া আকাশে! গাজ়ায় যুদ্ধক্ষেত্রের ভিডিয়ো প্রকাশ করল ইজ়রায়েল

প্যালেস্তাইনের সশস্ত্র বাহিনী হামাসকে গাজা থেকে উৎখাত করতে সেই ভূখণ্ডে ঢুকে অভিযান শুরু করেছে ইজ়রায়েল। প্যালেস্তাইনের সশস্ত্র বাহিনী হামাসের দখলে থাকা এলাকাগুলি নিজের দখলে আনতে গত ২৪ ঘণ্টা ধরে অভিযান চালাচ্ছে ইজ়রায়েলি সেনা। তার মধ্যেই এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি ভিডিয়ো পোস্ট করল ‘ইজ়রায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)’। সেই ভিডিয়োতে দেখাRead More →

পাকিস্তান ম্যাচে কি শুভমন খেলবেন? খেলার ১৯ ঘণ্টা আগে জানিয়ে দিলেন রোহিত

পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় সমর্থকদের একটাই প্রশ্ন। শুভমন গিলকে কি পাওয়া যাবে? তিনি কি খেলতে পারবেন? খেলার ১৯ ঘণ্টা আগে তার জবাব দিয়ে দিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক বলেন, ‘‘শুভমনের খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ। বাকিটা কাল সকালে দেখব।’’ রোহিতের এই কথা থেকে স্পষ্ট, আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে শুভমন হয়তো খেলবেন। দিল্লিRead More →

‘গাজ়ায় বিমানহানায় নিহত ১৩ ইজ়রায়েলি পণবন্দি’! হামাসের বিবৃতিতে চাপে পড়লেন নেতানিয়াহু?

গাজ়ায় ইজ়রায়েলি বিমানহানায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন ইজ়রায়েলি পণবন্দি। শুক্রবার সশস্ত্র প্যালেস্তেনীয় সংগঠন হামাসের তরফে এ কথা জানানো হয়েছে। গাজ়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে হামাসের এই বিবৃতি ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর চাপ বৃদ্ধি করল বলেই মনে করা হচ্ছে। গত ৭ অক্টোবরের হামলার ঘটনায় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই গোয়েন্দা-ব্যর্থতার অভিযোগRead More →

বিশ্বকাপে বিতর্ক, ভুল আউট দিলেন তৃতীয় আম্পায়ার, ক্ষিপ্ত অস্ট্রেলিয়ার ব্যাটার, কী বলছে আইসিসি?

একে ম্যাচে হার। তার উপর আবার ভুল আউট। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য লখনউ ম্যাচটা একেবারেই ভাল গেল না। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭০ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। টপ অর্ডারে কেউ রান পাননি। এমন অবস্থায় মার্কাস স্টোইনিসকে দেওয়া আউটের সিদ্ধান্ত নিয়ে তৈরি হল বিতর্ক। দক্ষিণ আফ্রিকারRead More →

পাকিস্তানের অস্ত্র আসছে কলকাতায়, মুক্তিযুদ্ধের সময়ে বাজেয়াপ্ত রাইফেল রাখা হবে রাজ্যের দফতরে

১৯৭১ সালের যুদ্ধে ভারতের কাছে আত্মসমর্পণ করা পাকিস্তানি সেনাবাহিনীর কয়েকটি অস্ত্র আসছে কলকাতায়। তা দেখতে পাবেন সাধারণ মানুষ। চলতি সপ্তাহেই অস্ত্রগুলি মধ্যপ্রদেশের টেকানপুর থেকে কলকাতায় এসে যাবে। ইতিমধ্যেই তা রওনা দিয়ে দিয়েছে। আপাতত সেগুলি কলকাতায় নব মহাকরণের এক তলার একটি ঘরে প্রদর্শিত হলেও পরে রাজ্য সরকারের তৈরি নতুন সংগ্রহশালায় নিয়েRead More →

ক্ষুধা সূচকে ভারত নেমে ১১১ নম্বরে, বিশ্বে শিশুদের অপুষ্টির হারও সর্বোচ্চ এ দেশে, রিপোর্ট খারিজ কেন্দ্রের

চলতি বছরে বিশ্ব ক্ষুধা সূচকে ১২৫টি দেশের মধ্যে ১১১তম স্থানে নেমে এল ভারত। ওই সূচক আরও বলছে, শিশুদের অপুষ্টির হার এ দেশে ১৮.৭ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চ। শিশুদের ওজনের সাপেক্ষে উচ্চতার অনুপাতের ভিত্তিতে এই হিসাব কষা হয়েছে। তাতে ভারতে চরম অপুষ্টির ছবিটিই প্রকট হয়েছে বলে সংশ্লিষ্ট রিপোর্টটিতে জানানো হয়েছে। যদিওRead More →

বিদেশ থেকে কয়লা আমদানির খরচ ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে বিপুল মুনাফা করেছে আদানি: রিপোর্ট

আবার প্রশ্নের মুখে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি গৌতম আদানির সংস্থা। এ বার কয়লা আমদানি নিয়ে। বিদেশি সংবাদমাধ্যমের নতুন তদন্ত রিপোর্ট অনুযায়ী, আদানি গোষ্ঠী বিদেশ থেকে কয়লা আমদানির খরচ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়ে বিপুল মুনাফা করেছে। তার মূল্য চোকাতে হয়েছে সাধারণ মানুষকে, দেশের শিল্পমহলকে। বিদ্যুতের মাসুলের মাধ্যমে। লন্ডনের একটি পত্রিকা আজRead More →

‘ভয় হচ্ছে! এই বুঝি সাইরেন বাজল’, ইজ়রায়েল থেকে আনন্দবাজার অনলাইনে লিখলেন হুগলির গবেষক

ছ’বছর হল স্বামী সোমোদয় হাজরার সঙ্গে ইজ়রায়েলে এসেছি। ইজ়রায়েলের উত্তরে হাইফা শহরে। আমি আর সোমোদয় দু’জনেই টেকনিয়ন ইজ়রায়েল আইআইটিতে স্নায়ুবিজ্ঞানের গবেষণায় যুক্ত। সাড়ে তিন বছর হল আমাদের এক কন্যাসন্তানও হয়েছে। সব ভাল চলছিল। ইজ়রায়েল খুব সুন্দর দেশ। কিন্তু হঠাৎ সব ওলটপালট হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল এই দেশে। রকেটRead More →