ষষ্ঠীতেই নিম্নচাপ তৈরি, নবমী থেকে শুরু হবে বৃষ্টি! কলকাতা-সহ ছয় জেলায় পূর্বাভাস হাওয়া অফিসের

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। ষষ্ঠীর মধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সাগরে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় নবমী থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পুজোর মধ্যে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবেশ করছে দক্ষিণবঙ্গেরRead More →

ইজ়রায়েলের উদ্দেশে রওনা দিলেন বাইডেন, তবে জর্ডন যাচ্ছেন না, প্রস্তাবিত বৈঠক বাতিল আরব দেশগুলির

ইজ়রায়েলের উদ্দেশে রওনা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসের সঙ্গে চলতি সংঘাতের আবহে ইজ়রায়েলের পাশে দাঁড়াচে তিনি যে তেল আভিভ যেকতে পারেন, হোয়াইট হাউসের তরফে তেমন ইঙ্গিত দেওয়া হয়েছিল আগেই। বুধবার তেল আভিভের উদ্দেশে রওনা দিলেন বাইডেন। তেল আভিভে গিয়ে তাঁর ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসার কথা ।Read More →

লজ্জার মুখে ভারতীয় বোর্ড, বৃষ্টিতে আরও বিপাকে বিশ্বকাপের মাঠ, খেলার অবস্থায় কি আদৌ আছে?

ম্যাচের আগের দিন বৃষ্টি। তাতেই চিন্তার ভাঁজ হিমাচল প্রদেশ ক্রিকেট কর্তাদের কপালে। মঙ্গলবার ধর্মশালার মাঠে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচ হওয়ার কথা। কিন্তু সোমবার সেখানে বৃষ্টি হয়। তার ফলে মাঠের আউটফিল্ডের অবস্থা আরও শোচনীয়। প্রথম ম্যাচ থেকেই এই মাঠের আউটফিল্ড প্রশ্নের মুখে পড়েছিল।ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে বিশ্বের বাকি বোর্ডগুলির মধ্যেRead More →

‘এটা বাজার না কি!’ এজলাসের কাজ থামিয়ে আইনজীবীকে ধমক প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের, কেন?

এজলাস চলছে পুরোদমে। বিচারপতিদের আসনে যথাক্রমে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। বিচারালয়ের গুরুগম্ভীর পরিবেশের মধ্যে আচমকাই তারস্বরে বেজে উঠল মোবাইল। একলজন সেই ফোন ধরে কথা বলাও শুরু করলেন। তা দেখে হতবাক বিচারপতিরা। মেজাজ হারিয়ে ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ প্রধান বিচারপতির। এজলাস চলাকালীন ফোন ব্যবহারRead More →

যুদ্ধবিরতির দাবি নস্যাৎ ইজ়রায়েলের! রাফা সীমান্ত দিয়ে মিশরে পালানোর চেষ্টায় গাজ়ার শয়ে শয়ে মানুষ

গাজ়ার বাসিন্দাদের সরে যাওয়ার সুযোগ দিতেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এমন দাবিকে নস্যাৎ করল ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর। বেশ কয়েকটি সূত্রে দাবি করা হচ্ছিল যে, ইজ়রায়েল, আমেরিকা এবং মিশর একযোগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের পরই গাজ়ার বাসিন্দাদের পালানোর জন্য রাফা সীমান্ত খুলে দিয়েছে মিশরও। যদিওRead More →

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শহরে, কিন্তু রাজ্যপাল রাজভবনে, শাহের সফরে আনন্দের অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু

কয়েক ঘণ্টার কলকাতা সফর সেরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দিল্লি থেকে কলকাতায় এসে বিজেপির কাউন্সিলর সজল ঘোষের পুজো উদ্বোধন করে ফের রাজধানীতে ফিরে গেলেন তিনি। কিন্তু কোথাও তাঁর সঙ্গে দেখা গেল না রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। সংসদীয় রীতি (প্রোটোকল) অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কোনও রাজ্যে গেলে সেইRead More →

আইপিএল ফাইনালকে হারিয়ে দিল বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ, কী ভাবে?

মোবাইলে খেলা দেখায় তৈরি হল নতুন বিশ্বরেকর্ড। শনিবার বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে মোবাইলে একই সময়ে দেখেছেন ৩.৫ কোটি দর্শক। এটি সর্বকালীন রেকর্ড। ডিজ়নি প্লাস হটস্টার ভেঙে দিল জিয়ো সিনেমা রেকর্ড। এর আগে গত আইপিএলের ফাইনাল জিয়ো সিনেমায় দেখেছিলেন ৩.২ কোটি দর্শক।গত শনিবারে ভারত-পাকিস্তান ম্যাচের শেষের দিকে একটি সময়ে দেখা যায়, মোবাইলেRead More →

১০ অঘটন: শুধু আফগানদের কাছে ইংল্যান্ডের হারই নয়, বিশ্বকাপ অবাক করেছে বার বার

রশিদ খানদের বিরুদ্ধে হার ভুলে যেতে চাইবেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। বিশ্বকাপে একাধিক বার ক্রিকেটবিশ্বের তথাকথিত ছোট দলগুলি হারিয়ে দিয়েছে ‘গোলিয়াথ’দের। রবিবার যেমন ‘ডেভিড’ হয়ে উঠলেন রশিদেরা, তেমনই বিভিন্ন সময়ে শক্তিশালী দলগুলির বিরুদ্ধে জয় পেয়েছে তথাকথিত ছোট দলগুলি। এক নজরে দেখে নেওয়া যাক এমনই ১০টি ম্যাচ। আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ়, ২০১৫ সেRead More →

বিশ্বকাপে বিরাট অঘটন, গত বারের চ্যাম্পিয়নদের হারাল আফগানিস্তান, ব্যাটে, বলে ব্যর্থ ইংরেজরা

এ বারের বিশ্বকাপে বিরাট অঘটন। রবিবার গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিল আফগানিস্তান। প্রথমে আফগান ব্যাটারদের দাপট দেখল দিল্লি। তার পর ইংরেজ ব্যাটারদের বিরুদ্ধে আফগান বোলারদের রাজত্ব চলল। ২৮৪ রান করে আফগানিস্তান। ইংল্যান্ড শেষ ২১৫ রানে। টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। লক্ষ্য ছিল দ্রুত উইকেটRead More →

লাইফ সর্টিফিকেট জমা দেওয়ার সময় আঙুলের ছাপের পরিবর্তে মুখের ছবিতে জোর কেন্দ্রের

সম্প্রতি আধারের বায়োমেট্রিক তথ্য (মূলত আঙুলের ছাপ) হাতিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে বার বার। এমন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও টাকা চুরি হয়েছে, যাঁরা কার্যত বাড়ির বাইরে বেরোন না। ফলে পেনশন চালু রাখার জন্য লাইফ সার্টিফিকেট বা জীবন শংসাপত্র জমা দেওয়া নিয়ে দুশ্চিন্তা বেড়েছে। অনেক পেনশনভোগীই ব্যাঙ্কের লাইন এড়াতে গ্রাহক পরিষেবা কেন্দ্রRead More →