গ্যাসকাটার নিয়ে এটিএম লুটের চেষ্টা, পুড়ে ছাই হয়ে গেল বান্ডিল বান্ডিল টাকা

আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল এটিএমের ভিতরে থাকা বান্ডিল বান্ডিল নোট। বেঙ্গালুরুর নেলামঙ্গলা শহরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, অত্যাধুনিক গ্যাসকাটার নিয়ে নেলামঙ্গলা শহরের এক এটিএমে টাকা লুট করতে গিয়েছিলেন দুই চোর। সেই যন্ত্র থেকেই এটিএমে আগুন ধরে যায়। ফলে এটিএমের ভিতরে থাকা বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোটেও আগুন ধরেRead More →

এত টাকা, এত টাকা! গুনতে গুনতে খারাপই হয়ে গেল যন্ত্র, চোখ ছানাবড়া আয়কর কর্তাদেরই

আলমারির পর আলমারি, থরে থরে সাজানো ২০০, ৫০০ এবং ১০০ টাকার নোটের বান্ডিল। ওড়িশার একটি সংস্থায় আয়কর হানা দিয়ে টাকার পাহাড় দেখে স্তম্ভিত হয়ে যান আধিকারিকরা। টাকার পরিমাণ দেখে আয়কর কর্তারাই অনুমান করতে পারছেন না কত টাকা হতে পারে। নিয়ে আসা হয়েছিল টাকা গোনার যন্ত্র। কিন্তু এই বিপুল পরিমাণ টাকাRead More →

বৃষ্টির ভোগান্তি শেষের ক্ষণ জানাল আবহাওয়া দফতর, নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্ত, তাতেও ভিজবে বাংলা

নিম্নচাপ দুর্বল হয়ে পরিণত হয়েছে ঘূর্ণাবর্তে। তার জেরে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা কমতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। উত্তর-পূর্ব তেলঙ্গানা, সংলগ্ন দক্ষিণ ছত্তীসগঢ়, দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্র উপকূলের উপরRead More →

WB Weather Update: দিনভর বিরক্তিকর বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ; আবহাওয়ার বদল কবে, জানাল হাওয়া অফিস

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সকাল থেকে চলছে ঝিরঝিরে বৃষ্টি। আকাশের মুখ ভার। এরকম পরিস্থিতি কাটবে কবে? ফসল তোলার মরশুমে এটাই এখন বড় প্রশ্ন। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারের আগে এই অবস্থার বদল হচ্ছে না। শীতের আমেজ ফিরবে শনিবার থেকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা বৃষ্টিরRead More →

শামিকে নিয়ে আইপিএলে নাটক, অন্য দলের বিরুদ্ধে ‘নিয়ম ভেঙে ছিনতাই’এর অভিযোগ গুজরাত কর্তার

হার্দিক পাণ্ড্যর পথে মহম্মদ শামিও? ১৯ ডিসেম্বরের নিলামের আগেই গুজরাত টাইটান্স থেকে বাংলার জোরে বোলারকে কিনে নিতে পারে অন্য একটি ফ্র্যাঞ্চাইজ়ি। সূত্রের খবর, আগ্রহী ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করেছে শামির সঙ্গে। তাদের বিরুদ্ধে ‘নিয়ম ভেঙে ছিনতাই’এর অভিযোগ করেছেন গুজরাত টাইটান্সের সিইও অরবিন্দর সিংহ। হার্দিককে ধরে রাখার পরেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছেRead More →

অসময়ের বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া, পারদ নামল শহরে, দুর্যোগ চলবে কত ক্ষণ? জানাল আবহাওয়া দফতর

কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছিল বুধবার বিকেল থেকেই। সন্ধ্যার পর তার প্রাবল্য বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে দমকা হাওয়াও। রাতভর বৃষ্টির পর বৃহস্পতিবার সকালেও আকাশের মুখভার। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হচ্ছে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখনই এই অসময়ের দুর্যোগ কাটছে না। দুপুর অবধি কলকাতা ছাড়াওRead More →

রবীন্দ্র সদনে মেট্রো লাইনে মরণঝাঁপ! অফিসের ব্যস্ত সময়ে পাতালরেল পরিষেবা ব্যাহত, ভোগান্তি যাত্রীদের

আবার মেট্রোয় মরণঝাঁপ। আর তার জেরে পাতালরেল পরিষেবায় বিভ্রাট। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে রবীন্দ্র সদন স্টেশনে দমদমমুখী একটি মেট্রো ঢোকার সময়ে আপ লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় মেট্রো। আপৎকালীন দরজা খুলে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ঘোষণাRead More →

‘পাক অধিকৃত কাশ্মীর আমাদের’, বিধানসভার কত আসন তা-ও জানিয়ে দিলেন শাহ, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

আগেই কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ আগেই তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ বার পাক অধিকৃত কাশ্মীরের বিধানসভা এলাকা বিন্যাসের ঘোষণাও করে দিল কেন্দ্র। বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘পাক অধিকৃত কাশ্মীরের জন্য জম্মু ও কাশ্মীর বিধানসভায় ২৪টি আসন আমরা সংরক্ষিতRead More →

মেদিনীপুরে পালিত হলো “পঢ়ুঁয়া অষ্টমী”

মেদিনীপুর শহর সহ অবিভক্ত মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার রীতি নীতি মেনে পালিত হলো পঢ়ুঁয়া অষ্টমী। বিশেষ করে গোটা সুবর্ণ রৈখিক অববাহিকা এবং দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ লৌকিক ও পারিবারিক উৎসব পঢ়ুঁয়া অষ্টমী পালিত হলো উৎসাহের সাথে। কারো কাছে এই অষ্টমী “পৌড়া অষ্টমী’। আবার কারো কাছে “পোড়া অষ্টমী”Read More →

Dum Dum: রোজই বারান্দায় আগুন ধরিয়ে দিতেন গৃহবধূ, প্রতিবেশীরা বাধা দিতেই ভয়ংকর কাণ্ড

 হুলুস্থুল কাণ্ড দমদমের সাতগাছিতে। এলাকার আনন্দবিহার অ্য়াপার্টমেন্টের দু’নম্বর ব্লকের তিনতলায় তাঁর ফ্ল্যাটের বারান্দায় রোজই আগুন ধরিয়ে দিতেন গৃহবধূ দীপা রায়। আজব এমন ঘটনায় গুঞ্জন শুরু হয় আবাসনে। এনিয়ে কানাকানি হাওয়ার পাশাপাশি ভয় পেতে থাকেন প্রতিবেশীরা। শেষপর্যন্ত প্রতিবেশীরা বাধা দিতেই তোলপাড় কাণ্ড। গতকাল সন্ধের প্রতিবেশীরা দীপা রায়ের বাড়িতে গিয়ে এনিয়ে আপত্তিRead More →