চলতি সপ্তাহেই কি বাংলায় আরও জাঁকিয়ে শীত? রাজ্যবাসীর জন্য কী বার্তা দিল আবহাওয়া দফতর

গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই মেঘ কেটে গিয়ে রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে শুরু করে। নামতে থাকে পারদও। নতুন করে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, আগামী কয়েক দিন এমনই ঠান্ডা থাকবে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রিRead More →

নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল রোহিতকে, আইপিএলে কাকে দায়িত্ব দিল মুম্বই ইন্ডিয়ান্স?

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল রোহিত শর্মাকে। পাঁচ বারের আইপিএল জয়ী অধিনায়ককে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে মুকেশ অম্বানীর দল। শুক্রবার রোহিতকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, ‘‘এটাই মুম্বইয়ের ধরন। এখানে ব্যাটন এক সেরার থেকে আরRead More →

আর কেউ পরতে পারবেন না ধোনির ৭ নম্বর, বোর্ডের নির্দেশে সচিনের পর এ বার অবসরে মাহির জার্সিও

মহেন্দ্র সিংহ ধোনিকে সম্মান জানাতে তাঁর জার্সি নম্বরটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ধোনির ৭ নম্বর জার্সিটি আর কোনও ভারতীয় ক্রিকেটার কখনও পরতে পারবেন না। সচিন তেন্ডুলকরের ১০ নম্বরের পর এ বার ধোনির জার্সিরও অবসর। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ক্রিকেটারদের জানিয়ে দিয়েছে যে, ধোনির জার্সি নম্বর আর কেউRead More →

‘মরার অনুমতি দিন’, ঊর্ধ্বতনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে প্রধান বিচারপতিকে চিঠি খোদ বিচারকের

ঊর্ধ্বতনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আগেই এনেছিলেন। তবে ‘বিচার না পাওয়ায়’ এ বার জীবন শেষ করে দেওয়ার অনুমতি চেয়ে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে খোলা চিঠি পাঠালেন খোদ বিচারক। ওই মহিলা বিচারক উত্তরপ্রদেশের এক নিম্ন আদালতে কর্মরত। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রধান বিচারপতিকে পাঠানো খোলা চিঠিতে তিনি জানিয়েছেন, দীর্ঘ দিনRead More →

শামির চোট কি গুরুতর? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে অনিশ্চিত বাংলার পেসার

গোড়ালিতে চোট রয়েছে মহম্মদ শামির। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই বিশ্রামে বাংলার পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলার কথা তাঁর। কিন্তু চোট যদি না সারে তাহলে খেলতে পারবেন না তিনি। হাতে সময় খুব বেশি নেই। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। কিন্তু বোর্ড সূত্রে খবর, রোহিতRead More →

শিমলার থেকেও ঠান্ডা বেশি দিল্লিতে! তাপমাত্রা নেমে গেল ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে

ঠান্ডায় হিমাচল প্রদেশের রাজধানী শিমলাকেও হার মানাল দিল্লি। শুক্রবার এক ধাক্কায় তাপমাত্রা নেমে গেল ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে। মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার সকালে রাজধানীর তাপমাত্রা ছিল ৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরসুমে প্রথম। সেখানে শুক্রবার সকালে শিমলার তাপমাত্রা ছিল প্রায় আড়াই ডিগ্রি বেশি। ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা অবশ্যRead More →

পড়শিদের হেরোইন-খিদে মেটাচ্ছেন বাংলার বাহকেরা! মণিপুরী মাদক আসা বন্ধ হতেই নতুন ‘চালে’ কারবার

উত্তর-পূর্ব ভারত থেকে গাঁজা, হেরোইন এনে বাংলা, বিহার ও ওড়িশার ‘বাজারে’ পৌঁছে দেওয়াই কাজ ছিল তাঁদের। যখন পুরোদমে এই কারবার চলত, কাঁচা টাকার ফোয়ারা হত! কিন্তু গত কয়েক মাস ধরে সব বন্ধ হয়ে গিয়েছে। মণিপূরে গোষ্ঠী-অশান্তির জেরে প্রায় বন্ধই হয়ে গিয়েছে মাদক আমদানি। রুজিরুটিতে টান পড়ায় সেই ‘ক্যারিয়ারেরাই’ (মাদক বাহক)Read More →

কিডনির অসুখে ভুগছেন, রোহিতের থেকে বিরাটের দলে চলে যাওয়া ক্রিকেটার কি আইপিএল খেলবেন?

কিডনির অসুখে ভুগছেন ক্যামেরন গ্রিন। এ বারের আইপিএলে তাঁর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার কথা। কিন্তু গ্রিন নিজেই কিডনির সমস্যার কথা জানিয়েছেন। আইপিএলে খেলতে কোনও সমস্যা হবে কি না তা অবশ্য বলেননি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। মুম্বই ইন্ডিয়ান্স থেকে গ্রিনকে দলে নিয়েছিল আরসিবি। সেটাই এখন চিন্তার কারণ না হয়ে যায় তাদের জন্য।Read More →

নিজের গয়না নাকি নিজে ডাকাতি করেছেন! বধূর কীর্তি দেখে হতবাক স্বামী, থ আগরপাড়ার পুলিশও

নভেম্বর মাসে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে লুট হয়েছিল লক্ষাধিক টাকার সোনায় গয়না এবং নগদ। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানাল, গোটাটাই ভুয়ো। ডাকাতির কোনও ঘটনাই ঘটেনি। ওই বাড়ির গৃহবধূই ওই পরিকল্পনা কষেছিলেন। গত ১০ নভেম্বর আগরপাড়ার সাউথ স্টেশন রোডেRead More →

ঝুঁকি নিতে পারল না কেকেআর, নেতা বাছাইয়ে খারিজ মেন্টর গম্ভীরের তত্ত্ব, কী আর করবেন শাহরুখ!

কলকাতা নাইট রাইডার্সের মুম্বই জুটির কাছে পিছিয়ে পড়ল দিল্লি জুটি। কী আর করবেন মালিক শাহরুখ খান? দিল্লির ছেলের রুটি-রুজি তো মুম্বইয়েই! টি-টোয়েন্টি ক্রিকেটে ঝুঁকি নিতেই হয়। কিন্তু আইপিএল নিলামের আগে ঝুঁকি নিতে পারল না কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক বেছে নেওয়ার ক্ষেত্রে রক্ষণশীল সিদ্ধান্ত নিলেন নাইট কর্তৃপক্ষ। দলকে সাফল্যের রাস্তায় ফেরানোরRead More →