ভারতের মাটি থেকে এই প্রথম এত ভারী উপগ্রহের উৎক্ষেপণ! ইসরোর ‘বাহুবলী’ বয়ে নিয়ে গেল ৪৪১০ কেজির স্যাটেলাইট

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল ভাবে উৎক্ষেপণ হল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র তৈরি কৃত্রিম উপগ্রহ ‘সিএমএস-০৩’। রবিবার বিকেল ৫টা ২৬ মিনিটে নির্ধারিত সময়েই উৎক্ষেপণ করা হল এই ভারী কৃত্রিম উপগ্রহটি। ৪৪১০ কেজি ওজনের এই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে পৌঁছে দেবে ভারতের তৈরি এলভিএম৩-এম৫ রকেট। ভারতের মাটি থেকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও)-তেRead More →

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ়ের মাঝে হঠাৎ দেশে ফেরত পাঠানো হচ্ছে কুলদীপকে, কেন এই সিদ্ধান্ত ভারতের?

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দুই ম্যাচে দলে ছিলেন। তৃতীয় ম্যাচে বাদ পড়েন। এ বার জানা গিয়েছে, তৃতীয় ম্যাচের পরেই ভারতে ফিরে আসছেন কুলদীপ যাদব। অর্থাৎ, শেষ দু’টি ম্যাচে খেলতে পারবেন না তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচে খেলবেন কুলদীপ।Read More →

সিঁদুর অভিযান দিয়েই বিহারে কংগ্রেসকে ঘায়েল করার চেষ্টা মোদীর, অনন্তকাণ্ডের অস্বস্তির মাঝে খোঁচা ‘বিরোধীদের দ্বন্দ্বকে’

অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানের পাশাপাশি কংগ্রেসেরও ঘুম উড়ে গিয়েছিল। রবিবার বিহারে ভোটের প্রচারে বিরোধী শিবিরকে নিশানা করে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসকে খোঁচা দিয়ে মোদী বলেন, “যখন পাকিস্তানে বিস্ফোরণ হচ্ছিল, তখন কংগ্রেসের ‘রাজ পরিবার’-এর ঘুম উড়ে গিয়েছিল। পাকিস্তান এবং কংগ্রেসের ‘নামদারেরা’ এখনও অপারেশন সিঁদুরের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি।” বিহারেরRead More →

দলিত ছাত্রকে মারধর, প্যান্টের মধ্যে ছেড়ে দেওয়া হয় কাঁকড়াবিছে! অভিযুক্ত স্কুলের প্রধানশিক্ষক-সহ তিন জন

আট বছর বয়সি দলিত ছাত্রকে মেরে কান থেকে রক্ত বার করে দেওয়ার অভিযোগ উঠল প্রধানশিক্ষক এবং অন্য স্কুলশিক্ষকদের বিরুদ্ধে। অভিযোগ, মেরে ওই খুদে পড়ুয়ার কানের পর্দা ফাটিয়ে দিয়েছেন শিক্ষকেরা। শুধু তা-ই নয়, তার প্যান্টের মধ্যে কাঁকড়াবিছে ছেড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। হিমাচল প্রদেশের শিমলার ওই ঘটনায় স্কুলের প্রধানশিক্ষক-সহ তিন জনেরRead More →

মহিলাদের বিশ্বকাপ জিতে বোর্ডের কাছে বিশেষ আব্দার বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তির, পুরস্কার উৎসর্গ করলেন বাবা-মাকে

২০১৭ বিশ্বকাপ ফাইনালে তিনি খেলেছিলেন। না ব্যাট, না বল— কোনও ভাবেই কিছু করতে পারেননি। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছিল সে দিন। আট বছর পর সব সুদে-আসলে পুষিয়ে দিলেন দীপ্তি শর্মা। রবিবার নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে অর্ধশতরান, তার পর বল হাতে পাঁচ উইকেট— ফাইনাল সেরা ক্রিকেটারের লড়াইয়েRead More →

‘বেড়াটা ভাঙতে চেয়েছিলাম, সবে শুরু, এ বার জেতা অভ্যাসে পরিণত করতে চাই!’ বিশ্বকাপ জিতে বললেন হরমনপ্রীত

অবশেষে বিশ্বজয় করেছে ভারতের মহিলা দল। ভারতের প্রথম অধিনায়ক হিসাবে মহিলাদের বিশ্বকাপ জিতেছেন হরমনপ্রীত কৌর। এর আগে দু’বার ফাইনালে গিয়ে হারতে হয়েছিল। এ বার সেই বেড়া ভেঙেছেন হরমনপ্রীতেরা। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে অধিনায়কের প্রতিশ্রুতি, এ বার এই জেতা অভ্যাসে পরিণত করতে চান তিনি। বিশ্বকাপ শেষে হরমনপ্রীত বলেন, “বেড়াটা ভাঙতে চেয়েছিলাম। এই জয়Read More →

https://assets.telegraphindia.com/abp/2025/Nov/1762083778_sundar-3.jpg

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল ভারত। সূর্যকুমার যাদবদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন প্রথম দু’ম্যাচে সুযোগ না পাওয়া অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর এবং জীতেশ শর্মা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৬ উইকেটে ১৮৬ রান। জবাবে ভারত তুলল ১৮.৩ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান। ভারতের কোনও ব্যাটার বড় রান নাRead More →

বিশ্বকাপ ফাইনাল: শেফালি, দীপ্তির অর্ধশতরান, রিচার ঝোড়ো ইনিংস, ভারতের ২৯৮ রান তাড়া করতে নামল দক্ষিণ আফ্রিকা

ভারত ২৯৮-৭ শেষ দুই ওভারে একেবারেই ভাল খেলতে পারল না ভারত। যেখানে চার-ছয় মারার কথা, সেখানে এক-দু’রানের উপরেই ভরসা করতে হল। ফলে তিনশো যেখানে হেসেখেলে উঠে যাবে মনে হচ্ছিল, সেখানে ২৯৮ রানেই আটকে গেল ভারত। এ বার দায়িত্ব বোলারদের উপর।  শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২০:১৯  রিচা আউট চালিয়ে খেলতে গিয়েRead More →

Sukanta, Bratya, আজাদ হিন্দ ফৌজের সঙ্গে রোহিঙ্গাদের তুলনা ব্রাত্যর, প্রতিবাদ‌ে সরব সুকান্ত, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

 নির্বাচন কমিশন বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করতেই বিরোধিতায় সরব তৃণমূল কংগ্রেস। এর মধ্যে এসআইআর নিয়ে বিরোধিতা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীদের সঙ্গে রোহিঙ্গাদের তুলনা করে বসেছেন ব্রাত্য বসু। তার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন‌ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।Read More →

8th Pay Commission Updates: অষ্টম পে কমিশনে বেতন দাঁড়াবে ১ লাখ ৪৩ হাজার টাকা? এ কি স্বপ্ন, এ কি মায়া? ক’দিন অপেক্ষা করতে হবে?

 অষ্টম সেন্ট্রাল পে কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীর বেতনকাঠামো, পেনশন এবং ভাতায় আনছে বড় রকম সংস্কার। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে এটি। দু’মাসের অপেক্ষা। এর পর থেকে মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান লিভিং কস্ট-এর সঙ্গে কি পাল্লা দিতে পারবেন কর্মীরা?    1/7 মাত্র ২ মাস অষ্টম সিপিসি বাRead More →