বিশ্বকাপে ব্যর্থতার জের, পাকিস্তান দল থেকে বাদ পড়তে পারেন বাবরের দুই বন্ধু

বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে এখনও বেরোতে পারেনি পাকিস্তান। ভবিষ্যতে ভাল ফলাফলের জন্য এখন থেকেই কড়া পদক্ষেপ নেওয়া শুরু করল তারা। নিউ ‌জ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ে বাদ পড়তে পারেন বিশ্বকাপে পাকিস্তানের সহ-অধিনায়কের দায়িত্ব সামলানো শাদাব খানই। শুধু তাই নয়, নিয়মিত উইকেটকিপার মহম্মদ রিজ়ওয়ানকেও নাকি আর সে ভাবে না-ও খেলানো হতে পারে।Read More →

নোনাপুকুরে বাড়িতে আগুন, কয়েক জনের আটকে পড়ার আশঙ্কা, কাজ করছে দমকল

মধ্য কলকাতার নোনাপুকুরে বাড়িতে আগুন। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। বাড়িতে কয়েক জনের আটকে থাকার আশঙ্কা। উদ্ধারকাজে নেমে পড়েছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। রবিবার বিকেলের পর ১৮১, এজেসি বোস রোডের বহুতলে আগুন লেগে যায়। সেই সময় বাড়িতে অনেকে ছিলেন। দমকল এবং বিপর্যয় মোকাবিলাRead More →

২০২২ সালে ‘ধর্ষণ’! সজ্জন জিন্দলের বিরুদ্ধে এক বছর পর থানায় অভিনেত্রী, তার ১০ মাস পর এফআইআর

জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক অভিনেত্রী। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার মুম্বইয়ের বিকেসি থানায় এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারিণীর দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিRead More →

আফ্রিকার ২২ গজে সিংহ-গর্জন! আরশদীপের দাপটে প্রথম এক দিনের ম্যাচে সহজ জয় ভারতের

দক্ষিণ আফ্রিকায় সিংহ-গর্জন। তার সুবাদে ২০০ বল বাকি থাকতে জয় দিয়ে এক দিনের সিরিজ় শুরু করল ভারতীয় দল। রবিবার জোহানেসবার্গে লোকেশ রাহুলেরা জিতলেন ৮ উইকেটে। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ১১৬ রানে। আরশদীপ সিংহের দাপটের সামনে সুবিধা করতে পারলেন না প্রোটিয়া ব্যাটারেরা। জবাবে রুতুরাজ গায়কোয়াড় এবংRead More →

সংসদকাণ্ডে ফের বঙ্গযোগ! নদিয়ার সৌরভকেও ভিডিয়ো পাঠিয়েছিলেন ললিত, বিতর্কে জড়িয়ে কী বলছেন যুবক?

লোকসভার ভিতরে গ্যাস ক্যানিস্টার খুলে রং ছড়ানো ও সংসদের বাইরে একই কায়দায় সরকার-বিরোধী স্লোগান তোলার অভিযোগে ধৃত ললিত ঝায়ের সঙ্গে আরও এক বঙ্গতনয়ের যোগ প্রকাশ্যে এল। কলকাতার বিধাননগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নীলাক্ষ আইচের পর নদিয়ার রানাঘাটের বাসিন্দা সৌরভ চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গেও ললিতের যোগাযোগের কথা জানা গেল। শনিবারRead More →

বিভিন্ন দলে নানা ‘পাপিয়া’, যুবনেত্রীদের হেনস্থা কার্যত জলভাত, কী মত মহিলা রাজনীতিক, মনোবিদের?

রাজনীতিতে কি ব্যক্তিগত সম্পর্কের জটিলতা, আগ্রাসী মনোভাব ক্রমশ জাঁকিয়ে বসছে? শুক্রবার রাজ্যের দুই প্রান্তে ঘটে যাওয়া দু’টি ঘটনার পর সেই প্রশ্নই নতুন করে উঠছে। শুক্রবার দু’টি ঘটনা সামনে এসেছিল। এক, রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার অভিযোগ করেন, দলেরই এক যুব নেতা তাঁকে হেনস্থা করছেন। দুই, শুক্রবার সকাল ১১টা নাগাদRead More →

দরজায় আটকে কাপড়, চলতে শুরু করল মেট্রো! লাইনে পড়ে গিয়ে মৃত্যু মহিলার

মেট্রোর দরজায় কাপড় আটকে লাইনের উপর পড়ে গেলেন মহিলা। তাঁর পোশাক দরজায় আটকে থাকাকালীনই মেট্রোটি চলতে শুরু করে। ফলে হেঁচকা টানে টাল সামলাতে না পেরে তিনি পড়ে যান। মেট্রোর লাইনের উপরেই পড়ে গিয়েছিলেন তিনি। মহিলাকে বাঁচানো যায়নি। ঘটনাটি দিল্লি মেট্রোর। মৃতের নাম রীনা। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, মহিলা পশ্চিমRead More →

বিহার, কলকাতার ময়দান থেকে ভারতীয় দলে! বাবা, দাদার মৃত্যুশোক কাটিয়ে উঠে স্বপ্ন দেখাচ্ছেন বাংলার আকাশ

বিহারের গোপালগঞ্জ থেকে উত্থান হয়ে কলকাতার ময়দান ঘুরে মুকেশ কুমার এখন দাপাচ্ছেন ভারতীয় ক্রিকেটে। সেই বিহারেরই প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে আসা আকাশদীপের কাছেও এ বার সুযোগ এসে গেল ভারতীয় দলে নিজের যোগ্যতা প্রমাণ করার। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ে ভারতীয় দলে সুযোগ পেলেন তিনি। মুকেশের মতোই বিহারRead More →

বিশ্বকাপের আগেই রোহিত জেনে গিয়েছিলেন মুম্বইয়ের নেতৃত্ব যাচ্ছে, নেপথ্যে কি হার্দিকের চাপ?

তখনও এক দিনের বিশ্বকাপ শুরু হয়নি। তার আগেই রোহিত শর্মার মুম্বই-ভাগ্য নিশ্চিত হয়ে গিয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে রোহিত শর্মাকে জানিয়ে দেওয়া হয়েছিল তাঁকে আর অধিনায়ক রাখা হচ্ছে না। হার্দিক পাণ্ড্যকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাওয়া গেলে তিনিই হবেন নতুন অধিনায়ক। এক ওয়েবসাইটের দাবি, গুজরাত টাইটান্স থেকে একটি শর্তেই মুম্বইয়ে ফিরেRead More →

রাজ্যে নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন কিশোর দত্ত, দু’বছর আগে তিনিই এই পদ থেকে সরেছিলেন

আচমকাই ১০ নভেম্বর সন্ধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এক মাসের উপর পদ শূন্য থাকার পর, শনিবার নতুন এজি নিয়োগ করল রাজ্য সরকার। একটা সময়ে এই দায়িত্ব সামলানো কিশোর দত্তকেই নতুন এজি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর এই কিশোরকে সরিয়েই ওই পদেRead More →