সন্দেশখালি: এখনও অধরা শেখ শাহজাহান, পুলিশের বিরুদ্ধে ‘কমজোরি ধারা’ দেওয়ার অভিযোগ ইডির

রাজ্য পুলিশের ডিজি কড়া বার্তা দিয়েছেন। তার পরেও ২৪ ঘণ্টায় সন্দেশখালির ঘটনার অন্যতম মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে ধরতে পারল না পুলিশ। উল্টে, শুক্রবারের ঘটনায় যে সব ধারা এই তৃণমূল নেতার বিরুদ্ধে দেওয়া হয়েছে, তাতে প্রশ্ন উঠেছে: গ্রেফতার করলেই বা কতক্ষণ তাঁকে ধরে রাখতে পারবে পুলিশ? ‘কমজোরি ধারা’ দেওয়ার অভিযোগ করাRead More →

ঠান্ডা থেকে বাঁচতে ঘরে জ্বলছিল উনুন, দম আটকে মৃত একই পরিবারের পাঁচ, আশঙ্কাজনক দুই

প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচতে ঘরে উনুন জ্বালিয়ে ঘুমিয়েছিল পুরো পরিবার। ঠান্ডাকে তুড়ি মেরে উড়িয়ে জ্বলন্ত অঙ্গার ওম দিচ্ছিল পরিবারের সাত জনকেই। আরামের সেই ঘুম আর ভাঙল না। উত্তরপ্রদেশের অমরোহায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যুর হল দম বন্ধ হয়ে। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, প্রবল ঠান্ডার হাত থেকেRead More →

রায় দিল আইসিসি, কত নম্বর পেল রোহিতদের দেড় দিনে জেতা টেস্টের পিচ

কেপটাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার পিচ নিয়ে সন্তুষ্ট নয় আইসিসি। মাত্র ১০৭ ওভারে শেষ হয়ে যায় টেস্ট। দেড় দিনে খেলা শেষ হয়ে গিয়েছিল। সেই টেস্টের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করল আইসিসি। একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে কেপটাউনের সেই মাঠকে। কেপটাউনে ৫৫ রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। একRead More →

সুকান্তের ডাকে পদ্মের ভোট বৈঠকে সবাই এসেছেন, শুধু দিলীপ-শুভেন্দু এলেন না, দলে জল্পনা দুই গরহাজিরায়

সামনেই লোকসভা নির্বাচন। সেই মহারণের জন্য সম্প্রতিই রাজ্যে জোড়ে এসেছিলেন অমিত শাহ এবং জেপি নড্ডা। অতীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের সর্বভারতীয় সভাপতির যৌথ উপস্থিতিতে কখনওই বিজেপির বৈঠক হয়নি বাংলায়। সেই বৈঠকে রাজ্য নেতৃত্বের পাশাপাশি হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন দলের কোনও পদে না থাকলেও প্রাক্তন রাজ্য সভাপতি এবংRead More →

‘ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ’ অকালেই অতীত হয়ে গেলেন, বদায়ূঁ থেকে কলকাতা এবং রাশিদ খান

‘ভূমণ্ডলের দীপ্যতম সুরগন্ধর্ব’— ঋতুপর্ণ ঘোষ মন্তব্য করেছিলেন উস্তাদ রাশিদ খান সম্পর্কে। প্রথম বার তাঁর গান শুনে ভীমসেন জোশী বলেছিলেন, ‘‘ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত তার ভবিষ্যৎ পেয়ে গিয়েছে।’’ সেই ‘ভবিষ্যৎ’ই অকালে অতীত হয়ে গেলেন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করতে করতে। ঐশ্বর্যমণ্ডিত কণ্ঠের জাদুতে যিনি মাত করেছেন শ্রোতার হৃদয়, তাঁর প্রয়াণকে শাস্ত্রীয় সঙ্গীতের জগতেRead More →

প্রয়াত উস্তাদ রাশিদ খান, মাত্র ৫৬ বছরেই থেমে গেল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক বিরল, উদাত্ত কণ্ঠস্বর

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান প্রয়াত। বয়স হয়েছিল ৫৬ বছর। গত ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এর মধ্যে সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। সেখান থেকেই অবস্থার অবনতি শুরু। শিল্পীকে দক্ষিণ কলকাতার একটিRead More →

অশ্লীল আচরণ করেন অধ্যাপক! নিগ্রহের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি হরিয়ানার ৫০০ ছাত্রীর

নিজের ঘরে ডেকে গোপন জায়গায় হাত দেন। বাধা দিতে গেলে দেওয়া হয় পরিণতি খারাপ হওয়ার হুঁশিয়ারি! সরকারি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে এমনই সব অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন হরিয়ানার ৫০০ জন ছাত্রী। মোদী ছাড়াও অভিযোগকারিণীর তরফে চিঠি দেওয়া হয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অজমেঢ় সিংহ মালিক,Read More →

বিচারপতি ও তাঁর স্বামীর বিরুদ্ধে তদন্তে সিআইডি-ই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ ও তাঁর স্বামী, আইনজীবী প্রতাপচন্দ্র দে-র বিরুদ্ধে পুলিশি তদন্তে প্রভাব খাটানোর ঘটনায় সিআইডি-ই তদন্ত করবে বলে জানাল সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাজ্য পুলিশের তদন্তের ‘স্টেটাস রিপোর্ট’-এর ভিত্তিতে এ কথা জানিয়েছেন। অভিযোগ উঠেছিল, এই ঘটনায় রাজ্য পুলিশ নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে।Read More →

টালমাটাল দিল্লি, পুদুচেরির কাছে হার সাত বারের রঞ্জিজয়ীদের, ছাঁটাই বিশ্বকাপজয়ী অধিনায়ক

ঘরের মাঠে পুদুচেরির বিরুদ্ধে রঞ্জিতে হারল দিল্লি। সেই হার ছিল এক পেশে। ৯ উইকেটে দাপটের সঙ্গে জিতেছে পুদুচেরি। সাত বারের রঞ্জিজয়ী দিল্লির কাছে এই হার হজম করা বেশ কঠিন। সেই হারের পরেই চাকরি গেল অধিনায়কের। ২১ বছর বয়সি তরুণ অধিনায়ক যশ ঢুলকে নেতৃত্ব থেকে বরখাস্ত করল দিল্লি। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকেRead More →

সন্দেশখালিকাণ্ডের পর কলকাতায় এলেন ইডির ডিরেক্টর রাহুল, মঙ্গলে আধিকারিকদের নিয়ে বৈঠক

সন্দেশখালিকাণ্ডের পর এ বার কলকাতায় এলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডিরেক্টর রাহুল নবীন। ইডির একটি সূত্রে খবর, সোমবার মধ্যরাতে কলকাতা পৌঁছন রাহুল। মঙ্গলবার সকালে ইডির পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। সেখানে ‘নিখোঁজ’ তৃণমূল নেতা শাহজাহান শেখের খোঁজে নতুন কোনও সিদ্ধান্ত হতে পারে বলে জানা যাচ্ছে। গত শুক্রবার সকালে উত্তর ২৪Read More →