ছড়িয়ে পড়া ছবি নতুন রামলালা মূর্তির নয়! দাবি প্রধান পুরোহিতের, তবু সংশয় রামমন্দির চত্বরে

রামমন্দির উদ্বোধনের পরেই রামলালার নতুন মূর্তির ছবি প্রকাশ্যে আসবে। এখন যে ছবি সর্বত্র ছড়িয়ে পড়েছে তা আদৌ ওই মূর্তির নয়। শনিবার এমনটাই জানিয়ে দিলেন রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানান, ‘প্রাণপ্রতিষ্ঠা’র ঠিক আগেই মূর্তির আবরণ উন্মোচন হবে। এখন হলুদ কাপড়ে মূর্তির মুখ ঢেকে রাখা রয়েছে।Read More →

১০ বছরে ‘ডাকু’র একটি সংস্থার মাধ্যমেই হাজার কোটি টাকার বিদেশি মুদ্রার বিনিময় হয়েছে, দাবি ইডির

শঙ্কর আঢ্যের একটি সংস্থার মাধ্যমেই গত ১০ বছরে এক হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রার বিনিময় হয়েছে। তদন্তে নেমে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর ওরফে ডাকুর ব্যবসায়িক বিষয়ে এমন তথ্যই জানতে পেরেছে বলে আদালতে দাবি করল ইডি। শনিবার কলকাতার নগর দায়রা আদালতে হাজির করানো হয়েছিল শঙ্করকে। রেশন ‘দুর্নীতি’ মামলায় তাঁকে গ্রেফতার করাRead More →

সুপার কাপের সেমিফাইনালে লাল-হলুদের প্রতিপক্ষ কে, কবে শেষ চারের লড়াই ইস্টবেঙ্গলের

সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিপরীতে জামশেদপুর। আগামী বুধবার কলিঙ্গ স্টেডিয়ামে খেলবে দুই দল। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠল জামশেদপুর। শনিবার তারা ২-০ গোলে হারিয়ে দিল শিলং লাজংকে। শুক্রবার ইস্টবেঙ্গলও অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছিল। মোহনবাগান সুপার জায়ান্টকে শুক্রবার ৩-১ গোলে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। এ বার তাদের খেলতে হবে জামশেদপুরRead More →

রাম-রাম-রাম! রামপাড়ার সব পুরুষের নামই রাম, বাঁকুড়ার ‘রামময়’ গ্রাম সাজছে অযোধ্যার জন্য

গ্রামের নাম পশ্চিম সানাবাঁধ। বাঁকুড়া শহর লাগোয়া এই গ্রাম ‘রামময়’। কারণ, গ্রামের একটি পাড়ায় কুলদেবতা থেকে মানুষের নাম, সব কিছুই রামময়। অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ঘিরে বাঁকুড়ার সেই ‘রামভূম’-এ এখন সাজ সাজ রব। শোনা যায়, আড়াইশো বছর আগে পশ্চিম সানাবাঁধ গ্রামের মুখোপাধ্যায় পরিবারের এক ব্যক্তি স্বপ্নাদেশ পান। তার পর থেকে শালগ্রামRead More →

হিন্দু সংগঠনদের রোষের মুখে পড়েছিলেন এক সময়, রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’-এ আমন্ত্রিত তিনিও

বার বার নিজের ছবির জন্য দেশের হিন্দু সংগঠনগুলির রোষের মুখে পড়তে হয়েছে। কখনও ছবির নাম বদলাতে বাধ্য হয়েছেন। কখনও তাঁর সিনেমার সেটে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আবার কখনও তিনি চড়ও খেয়েছেন! ‘হিন্দু-বিরোধী’ ছবি করার জন্য বার বার বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। অথচ সেই পরিচালকই ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধনে‌ নিমন্ত্রিত।Read More →

চাঁদের মাটি ছুঁল আরও এক দেশ! ভারতের পাঁচ মাসের মধ্যেই সাফল্য, ইসরোকে তবু টপকাতে পারল না

চাঁদের মাটিতে সাফল্য পেল আরও এক দেশ। ভারতের পর পঞ্চম দেশ হিসাবে চাঁদে পা রাখল জাপান। পঞ্চম স্থানটিও রইল এশিয়ার দখলেই। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গত ২৩ অগস্ট চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুর কাছে নামিয়েছিল। পাঁচ মাসের মধ্যে চন্দ্র অভিযানে সাফল্য পেল জাপান। তবে সাফল্য পেলেও তার সঙ্গে ব্যর্থতার সামান্যRead More →

আবার বিয়ে করে ফেললেন শোয়েব মালিক, সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই শুরু নতুন জীবন

আবার বিয়ে করলেন শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই বিয়ে করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। নিজেই জানালেন বিয়ের কথা। সানিয়া এখন ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে। তার মাঝেই বিয়ে সেরে ফেললেন শোয়েব। ২০১০ সালে বিয়ে হয়েছিল সানিয়া এবং শোয়েবের। তাঁদের আলাপ হয়েছিল অস্ট্রেলিয়ায়। শোয়েব গিয়েছিলেন পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলতে।Read More →

প্রকাশ্যে রামলালার পূর্ণ অবয়ব! রামমন্দিরে মূর্তির মুখ থেকে সরে গেল আবরণ, দেখুন কেমন দেখতে

প্রকাশ্যে এল শিশু রামের মুখের অবয়ব। আগামী সোমবার অযোধ্যার রামমন্দিরে যে নিকষ কালো পাথরের বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই মূর্তির ছবি প্রথম প্রকাশ্যে আসে শুক্রবার সকালে। তবে তখন তার মুখে কাপড় বাঁধা ছিল। চোখে বাঁধা ছিল কাপড়ের পট্টি। অবশেষে শুক্রবার বিকেলে সেই কাপড়ের আবরণ সরে প্রকাশ্যে এল রামলালাRead More →

অলিম্পিক্স হকিতে জায়গা হল না ভারতের মেয়েদের, জাপানের কাছে হার, আশা শেষ সবিতাদের

অলিম্পিক্সে সুযোগ পেলেন সবিতা পুনিয়ারা। গত বার অলিম্পিক্সে চতুর্থ হয়েছিলেন ভারতের মেয়েরা। কিন্তু এ বারে যোগ্যতা অর্জনই করতে পারলেন তাঁরা। ফলে প্যারিস অলিম্পিক্সে হকিতে দেখা যাবে না ভারতীয় মেয়েদের। ১-০ গোলে ভারতকে হারিয়ে দিল জাপান। বৃহস্পতিবার সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে সাডেন ডেথে হেরে গিয়েছিলেন সবিতারা। শুক্রবার যদিও লড়াই শেষ নির্ধারিত সময়েরRead More →

ইরানে পাল্টা হানার আগে কি আমেরিকার পরামর্শ নিয়েছিল পাকিস্তান? কী জানাচ্ছে হোয়াইট হাউস

ইরানে পাল্টা হামলা চালানোর আগে কি আমেরিকার সঙ্গে পরামর্শ করেছিল পাকিস্তান? এই প্রশ্নের জবাব যদিও বৃহস্পতিবার এড়িয়ে গিয়েছে আমেরিকা। বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, আমেরিকার পরামর্শেই ইরানে হামলা চালিয়েছে পাকিস্তান। সেই প্রশ্ন করা হলে বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘‘আমার এই বিষয়ে বলার মতো কোনও তথ্যRead More →