‘স্থগিতাদেশের প্রমাণ কই’? মেডিক্যাল নিয়ে সিবিআইকেই তদন্ত এগোনোর নির্দেশ বিচারপতির

মেডিক্যাল কলেজে ভর্তির মামলায় সিবিআই তদন্ত হবে কি হবে না? দুপুর থেকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও কলকাতা হাই কোর্টে মিলছে না জবাব। বুধবার বিকেলে আবার সিবিআইকে এই মামলায় এফআইআর দায়ের করতে বললেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, বিচারপতির ওই নির্দেশের পর আবার ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ভাবছে রাজ্য।Read More →

আবার জরিমানা রতন টাটার এয়ার ইন্ডিয়াকে! প্রস্রাবকাণ্ডের পরে এ বার নিরাপত্তাবিধি ভাঙার দায়ে

আবার জরিমানার মুখে পড়ল এয়ার ইন্ডিয়া। বিমান চলাচল নিয়ামক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ) উড়ান সংক্রান্ত নিরাপত্তাবিধি লঙ্ঘনের দায়ে রতন টাটার বিমান সংস্থার এক কোটি ১০ লক্ষ টাকা জরিমানা করেছে। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, ‘গুরুত্বপূর্ণ দূরপাল্লার রুটে’ এয়ার ইন্ডিয়ার উড়ানে নিরাপত্তাবিধির গুরুতর লঙ্ঘনের ঘটনা দেখা গিয়েছে। সম্প্রতি একটিRead More →

হিন্দু ও মুসলিম দু’পক্ষই পাবে জ্ঞানবাপী মসজিদে এএসআই সমীক্ষার রিপোর্ট, বারাণসী আদালতের রায়

জ্ঞানবাপী মসজিদে ‘বৈজ্ঞানিক সমীক্ষা’র রিপোর্ট হিন্দু এবং মুসলিম পক্ষকে দেওয়া হবে বলে জানাল বারাণসী জেলা আদালত। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর ওই রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য হিন্দু পক্ষের আবেদন সংক্রান্ত মামলার রায় বুধবার ঘোষণা করেন জেলা বিচারক অজয়কুমার বিশ্বেস। গত ১৮ ডিসেম্বর বারাণসী জেলা আদালতে মুখবন্ধRead More →

‘মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি!’ ১৯ দিন আগের ঘটনা শাহজাহানের পড়শিরা কেউ দেখতে পাননি

ইডি আধিকারিকদের ঘিরে ধরে ১৯ দিন আগে যেখানে চড়থাপ্পড়ের বন্যা বয়ে গিয়েছিল, বুধবার সকালে সেই জায়গাই বিলকুল ফাঁকা। কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া গেল না। কেউ কিছু দেখেননি। কেউ দেরি করে ঘুম থেকে উঠেছিলেন। কেউ বাজারে গিয়েচিলেন। কেউ গিয়েছিলেন অন্য কোনও কাজে। রকমসকম দেখে তপন সিংহের ‘আতঙ্ক’ ছবির কথা মনে পড়ে যাচ্ছিল।Read More →

সন্দেশখালিতে রেশন তদন্তে শাহজাহানের ডেরায় ইডি, তালা ভেঙে ঢোকা হল বাড়িতে, চলছে তল্লাশি

ফের সন্দেশখালিতে ইডি। এ বারও গন্তব্য শেখ শাহজাহানের বাড়ি। এর আগে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালিতে রেশন ‘দুর্নীতি’ মামলায় শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়ে হিংসার মুখে পড়তে হয়েছিল ইডির আধিকারিকদের। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এ বার পুরোদস্তুর প্রস্তুতি নিয়ে এসেছে ইডি। তল্লাশির আগাম খবর দেওয়া হয়েছে জেলা পুলিশকে। শাহজাহানেরRead More →

সে দিনের সঙ্গে ফারাক বিস্তর, সন্দেশখালিতে ইডি হাজির পুরোপুরি রণসাজে, তৈরি সিআরপি, পুলিশও

মাঝে ব্যবধান ১৯ দিনের। তার মধ্যেই বদলে গিয়েছে পুরো চিত্রপট। সে দিন ধারেকাছে দেখা মেলেনি রাজ্য পুলিশের। আর বুধবার আবারও একই জায়গায় পৌঁছলেন ইডি আধিকারিকরা। কিন্তু এ দিনের চিত্রপট সম্পূর্ণ ভিন্ন। সন্দেশখালির সরবেড়িয়া গ্রাম যেন রাতারাতি পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। রাজ্য পুলিশ এবং সিআরপিএফে ছয়লাপ এলাকা। আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখাRead More →

বিশ্বরেকর্ড ভারতীয় ‘বুড়ো’র, ৪৩ বছর বয়সে বিশ্বের এক নম্বর

টেনিসে নতুন ইতিহাস তৈরি করলেন ভারতের খেলোয়াড় রোহন বোপান্না। সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হিসাবে বিশ্বের এক নম্বর হয়ে গেলেন তিনি। আনুষ্ঠানিক ভাবে র‌্যাঙ্কিং এখনও প্রকাশিত হয়নি। তবে পরের সপ্তাহে তা প্রকাশিত হলে ডাবলসে এক নম্বর খেলোয়াড় হয়ে যাবেন বোপান্না। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসের সেমিফাইনালে ওঠার পরেই নতুন কীর্তি গড়েছেন তিনি।Read More →

তাপমাত্রা বাড়লেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভিজতে পারে, কী বলছে আলিপুর?

উত্তুরে ঠান্ডা হাওয়ার পাশাপাশি ছিটেফোঁটা বৃষ্টি। মঙ্গলবার মধ্যরাত থেকেই কলকাতার বেশ কয়েকটি জায়গা ভিজেছে অতি হালকা বৃষ্টিতে। বুধবার সকাল থেকেও আকাশ মেঘলা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে অতি হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিমRead More →

Birbhum: বীরভূম জুড়েই এবার খাদান, খাস জমিতে পাথর তোলার ছাড়পত্র দিল রাজ্য

 দীর্ঘ পঞ্চশ বছরের জমি জটিলতা কাটিয়ে ব্যক্তিগত রায়তি জমিতে পাথর তোলার অনুমতি দিল রাজ্য সরকার। কমপক্ষে এক একর জমি থাকলে সরকার পাথর তোলার ছাড়পত্র দেওয়া শুরু করল। যা বীরভূমের পাথর শিল্পাঞ্চল এলাকায় নয়া ইতিহাস বলে মনে করছেন অনেকে। ঘটনা হল, কংগ্রেস আমলে ১৯৭০ সালে জেলার পাথর শিল্পাঞ্চলের বেকারদের উদ্যোগপতি ওRead More →

টেস্ট শুরুর দু’দিন আগে ‘বাজ়বল’ নিয়ে উন্মাদনা চরমে, ইংল্যান্ডের পরিকল্পনা মাটি করতে আসরে খোদ দ্রাবিড়

ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ শুরু বৃহস্পতিবার থেকে। সেই টেস্টের আগে ইংল্যান্ডের বাজ়বল (ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম আক্রমণাত্মক ক্রিকেট খেলাচ্ছেন দলকে। যে হেতু তাঁর ডাকনাম ‘বাজ়’, ইংল্যান্ডের ক্রিকেটকে বাজ়বল বলা হচ্ছে।) সামলানোর পরিকল্পনা ফাঁস করলেন রাহুল দ্রাবিড়। যদিও তাঁর সন্দেহ রয়েছে ইংল্যান্ড আদৌ ভারতের মাটিতে বাজ়বল খেলবে কি না। ভারতীয় দলের কোচRead More →