উদ্বোধনের পর ১০ দিনে ২৫ লক্ষ পুণ্যার্থীর সমাগম রামমন্দিরে! কত কোটি জমা পড়ল দানপাত্রে ?

গত ২২ জানুয়ারি মহা ধুমধাম করে উদ্বোধন করা হয়েছিল অযোধ্যার ‘বহু প্রতীক্ষিত’ রামমন্দিরের। প্রথম দিন শুধু নিমন্ত্রিতরাই উপস্থিত ছিলেন সেখানে। পর দিন থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা। তারপর থেকেই সেখানে পুণ্যার্থীদের ঢল নেমেছে। অবস্থা এমন হয় যে ২৩ তারিখ ভিড়ের চাপে সাময়িক ভাবে বন্ধ করে দিতেRead More →

অনুশীলনই হল না বৃহস্পতিতে, আবহাওয়ার কাঁটা পিছু ছাড়ছে না বাংলার, ইডেনে খেলা হবে তো?

এ বারের রঞ্জিতে বাংলা দলকে বার বার বিপদে ফেলছে আবহাওয়া। জয়ের সম্ভাবনা থাকলেও কুয়াশার জন্য খেলা হয়নি। কখনও এক পয়েন্ট, কখনও তিন পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এমন অবস্থায় মুম্বইয়ের বিরুদ্ধে ইডেনে গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু শুক্রবার থেকে। সেই ম্যাচেও বাংলার চিন্তা আবহাওয়া নিয়েই। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারও মেঘলা আকাশRead More →

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনা নিয়ে শাহের সঙ্গে কথা বোসের, সাক্ষাৎ পূর্বসূরি ধনখড়ের সঙ্গেও

সন্দেশখালিতে ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলার ঘটনার পরেই কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈঠকও করেছিলেন রাজ্য প্রশাসনের তিন শীর্ষ কর্তা রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিডি রাজীব কুমারের সঙ্গে। এ বার সেই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তাঁর কথাRead More →

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা অসুস্থ, ভর্তি করানো হল হাসপাতালে

হাসপাতালে ভর্তি করানো হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়কে। বৃহস্পতিবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদযন্ত্রে সমস্যা রয়েছে নিরূপার। এখন আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। ঝিমুনি ভাব থাকায় বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিরূপাকে। ইসিজি করানো হয়। রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়েছে। তার পরেইRead More →

গ্যাসে সুরাহা মিলল না গৃহস্থের, বাজেটের আগেই বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

অন্তর্বর্তী বাজেটের দোরগোড়ায় পৌঁছেও রান্নার গ্যাসে স্বস্তির বার্তা পেলেন না গৃহস্থ। উল্টে ফেব্রুয়ারিতে হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। মাস পয়লায় গ্যাসের দর বদলানো রেওয়াজ। তবে নতুন মাসে গৃহস্থের ১৪.২ কেজির সিলিন্ডার একই থাকল। কলকাতায় দাম ৯২৯ টাকা। অন্যদিকে, গত ক’মাসের মতো এ বারও বাড়ল হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত ১৯ কেজিRead More →

সরফরাজ়কে নিয়ে দোলাচলে রোহিতেরা, আনন্দবাজার অনলাইন বেছে নিল দ্বিতীয় টেস্টের সম্ভাব্য একাদশ

প্রথম টেস্টে ১৯০ রানে এগিয়ে গিয়েও হারতে হয়েছিল ভারতকে। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ়ে সমতা ফেরাতে মরিয়া রোহিত শর্মারা। কিন্তু এই টেস্টেও নেই বিরাট কোহলি। চোটের কারণে দ্বিতীয় টেস্টে নেই রবীন্দ্র জাডেজা এবং লোকেশ রাহুল। তাই প্রথম একাদশে কোন কোন ক্রিকেটার থাকবেন তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। উত্তর খুঁজল আনন্দবাজার অনলাইন।Read More →

গ্রেফতার হওয়ার আগেই ইডিকে একটি ‘শর্ত দেন’ সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তার পর কী হল?

গ্রেফতার হওয়ার আগে ইডিকে একটি শর্ত দেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির একটি সূত্রে এমনই জানা গিয়েছে। ওই সূত্রটির খবর অনুযায়ী, ‘অ্যারেস্ট মেমো’ বা গ্রেফতারির নথিতে সই করার আগে জেএমএম নেতা তদন্তকারীদের জানান যে, তাঁর একটি শর্ত আছে। সেটি হল, গ্রেফতার হওয়ার আগে তিনি রাজভবনে গিয়েRead More →

জ্ঞানবাপীর ‘সিল’ করা তহখানায় হিন্দুদের পুজোর অনুমতি দিল আদালত, কবে থেকে শুরু হবে উপাসনা?

জ্ঞানবাপী মসজিদের সিল করা তহখানায় হিন্দুদের পুজো করার অনুমতি দিল আদালত। বুধবার বারাণসীর জেলা আদালত এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সাত দিনের মধ্যে পুজোর শুরুর ব্যবস্থা করতে বলেছে বারাণসীর জেলা প্রশাসনকে। তহখানা হল মসজিদের নীচের ভূগর্ভস্থ ঘর বা পাতালঘর। জ্ঞানবাপী মসজিদের নীচে এমন চারটি তহখানা রয়েছে। এর মধ্যেই দক্ষিণ দিকেরRead More →

পুলিশকে আইনের বই খুলে পড়ালেন বিচারপতি! হত্যা মামলার তদন্তভার সিআইডিকে দিল হাই কোর্ট

অভিযোগ খুনের। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে খুনের ধারাই দেয়নি পুলিশ! কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল সংশ্লিষ্ট থানার পুলিশ। পাশাপাশি পুলিশের কাছ থেকে সরিয়ে ওই মামলা তুলে দেওয়া হল সিআইডির হাতে। গত বছরের ২৪ নভেম্বর আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধRead More →

ক্যামেরা এড়িয়ে ১৩০০ কিমি যাত্রা? ইডির ‘চোখে ধুলো’ দিয়ে কী ভাবে দিল্লি থেকে রাঁচী পৌঁছন হেমন্ত?

ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন কোথায়? এই প্রশ্ন নিয়ে গত তিন দিনে দেশের রাজনৈতিক মহলে আলোচনার ঝড় বয়ে গিয়েছে। তবে অবশেষে তাঁর দেখা মিলেছে। ৩০ ঘণ্টা ‘নিখোঁজ’ থাকার পরে রাঁচীতে নিজের বাড়ির সামনে দেখা গিয়েছে হেমন্তকে। ঝা়ড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পিছন পিছন তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি-ও। জমি জালিয়াতি মামলায় প্রশ্ন করার জন্য গতRead More →