মা বলছেন ছেলের খুনি বাবা, বাবা বলছেন মা! নরেন্দ্রপুরে ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যুরহস্যে মোড়

মা দাবি করছেন, ছেলেকে খুন করেছেন বাবা! এ দিকে, বাবা দাবি করছেন, মা-ই খুন করেছেন ছেলেকে! নরেন্দ্রপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যুতে বাবা ও মা যে ভাবে একে অপরের বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ তুলছেন, তাতে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছেন, পারিবারিক বিবাদের কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে ওই যুবকের। রবিবার দুপুরে নরেন্দ্রপুরRead More →

ইতিহাসেও ঠকানো গেল না পর্ষদকে, কিউআর কোড ঝাপসা করে মাধ্যমিকের প্রশ্ন পাচার, ধরা পড়ল তিন

মাধ্যমিকের তৃতীয় দিনেও ‘ফাঁস’ হল প্রশ্নপত্র। আবারও সেই মালদহ জেলা থেকে। সোমবার ইতিহাস পরীক্ষা চলাকালীন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ল প্রশ্নপত্রের ছবি। অভিযোগ, প্রশ্নপত্রের কিউআর কোড ঝাপসা করে ছবি তুলে তা সমাজমাধ্যমে ছেড়ে দেয় তিন পরীক্ষার্থী। ওই তিন জনের সব পরীক্ষা বাতিল করা হয়েছে বলে পর্ষদ জানিয়েছে। তবে ওই পরীক্ষার্থীরা কোন স্কুলেরRead More →

হোটেল দেখানোর নামে দিঘায় তরুণীকে ‘ধর্ষণ’! সামনে বেঁধে রাখা হল সঙ্গীকে, গ্রেফতার দু’জন

দিঘায় এক পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠল। হোটেলের ঘর দেখানোর নাম করে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক দু’জন। তাঁদের খোঁজে নানা জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। সোমবারই ধৃতদের আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।Read More →

হুথি-হুঁশিয়ারির পরেও আবার হামলা, ইয়েমেনে ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করেই চলেছে আমেরিকা

থামানো যাচ্ছে না আমেরিকাকে। শনিবারের পর রবিবারও ইয়েমেনে একাধিক হামলা চালিয়েছে তারা। হুথিদের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। ওয়াশিংটনের দাবি, লোহিত সাগরে হুথিদের হামলা ঠেকাতেই ওই এলাকায় সামরিক ভাবে সক্রিয় হয়ে উঠেছে তারা। চলছে বোমাবর্ষণ। আমেরিকার সামরিক বাহিনী জানিয়েছে, রবিবার ইয়েমেনে পাঁচটি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তারা।Read More →

ভোটের আগে উত্তপ্ত পাকিস্তান, থানায় ঢুকে হামলা চালাল জঙ্গিরা, নিহত অন্তত ১০ পুলিশ

পাকিস্তানে থানায় ঢুকে পুলিশের উপরে হামলা চালাল জঙ্গিরা। স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, সোমবার ভোরে উত্তর-পশ্চিম পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলার চৌধওয়ান পুলিশ থানায় ঢুকে পড়ে পড়ে প্রায় ৩০ জন জঙ্গি। ঢুকেই তারা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও। প্রায় আড়াই ঘণ্টার গুলিযুদ্ধ শেষেRead More →

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু কবে? কোথায়, কোন দিন ফাইনাল? জানা গেল সব কিছুই

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ চলবে ৩৯ দিন ধরে। প্রতিযোগিতা হবে আমেরিকায়। সেখানকার কোন কোন মাঠে বিশ্বকাপের কতগুলি ম্যাচ হবে তা জানিয়ে দিয়েছে ফিফা। জানিয়েছে শুরু ও ফাইনালের দিনও। বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো সিটিতে। ফাইনাল ১৯ জুলাই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল। রবিবার বিশ্বকাপেরRead More →

অত্যাচার করতেন স্বামী, অভিমানে পুত্রকে ‘মেরে’ ঝুলিয়ে দিলেন নৈহাটির মা, পরে শেষ করলেন নিজেকে

মদ খেয়ে প্রায়ই অত্যাচার করতেন স্বামী। মাঝেমধ্যে চলত মারধর এবং গালিগালাজ। অপমান সহ্য করতে না পেরে চার বছরের শিশুপুত্রকে ‘খুন’ করে ‘আত্মঘাতী’ মা। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে ঘটনাটি ঘটেছে। মৃতা মহিলার নাম বিশ্বমিত্রা অধিকারী ওরফে প্রিয়াঙ্কা। তবে সন্তানকে মেরে ওই মহিলা সত্যিই আত্মহত্যা করেছেন, না তাঁদের খুন করাRead More →

১১ মাস পরে শতরান করেও রাগ কমছে না শুভমনের, হোটেলে যেতে ভয় পাচ্ছেন ভারতীয় ওপেনার

১১ মাস পরে শতরান করেছেন শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর শতরানে ভর করেই ইংল্যান্ডকে বড় রানের লক্ষ্য দিয়েছে ভারত। কিন্তু শতরানের পরেও রাগ কমছে না শুভমনের। আবার দিনের খেলা শেষে হোটেলে ফিরতে ভয়ও পাচ্ছেন তিনি। কেন? শুভমনের রাগ কমছে না তাঁর আউট হওয়ার সময় ও ধরনের জন্য। দিনের খেলা শেষেRead More →

রিভিউ নিতে রোহিতকে চাপ বোলারের, ১৫ সেকেন্ড পরে পাল্টা দিলেন ভারত অধিনায়ক

আবার রিভিউ নিয়ে মজার ঘটনা ঘটল বিশাখাপত্তনমে। ইংল্যান্ডের ব্যাটার জ্যাক ক্রলির বিরুদ্ধে রিভিউ নেওয়ার জন্য রোহিত শর্মাকে চাপ দিচ্ছিলেন কুলদীপ যাদব। ১৫ সেকেন্ড পরে কুলদীপকে পাল্টা দিলেন ভারত অধিনায়ক। ঠিক কী হয়েছিল? ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তৃতীয় ওভারে যশপ্রীত বুমরার বল ক্রলির ব্যাটের কাছ দিয়ে উইকেটরক্ষক শ্রীকর ভরতের কাছে যায়। বুমরাRead More →

দিলীপকে গুরুত্ব দিয়েই সুকান্ত-শুভেন্দুদের ভোটের লড়াই, নির্বাচন পরিচালন কমিটি তৈরি বিজেপির

লোকসভা নির্বাচন পরিচালনার জন্য চূড়ান্ত কমিটি গড়ে ফেলল রাজ্য বিজেপি। অনেক জল্পনা ছিল বিজেপির নির্বাচন পরিচালন কমিটির মাথায় কে থাকবেন তা নিয়ে। এর আগে ১০১ জনের কমিটিতে ৩৫টি বিভাগ তৈরি করা হয়েছিল। সেই সব কমিটির প্রধানদের নাম ঠিক করলেও চেয়ারম্যান কে হবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি রাজ্য বিজেপি। যাRead More →