স্বপ্নের অভিষেকের পরেই বিশেষ এক জনের ফোন পেলেন সরফরাজ়, কে তিনি?

রাজকোট টেস্টের প্রথম দিনের খেলা তখন সবে শেষ হয়েছে। অভিষেক টেস্টে দাপট দেখিয়ে সাজঘরে ফিরেছেন সরফরাজ় খান। দিনের খেলা শেষ হতেই বিশেষ একজনের ফোন পেলেন। তিনি আর কেউ নন, মুশির খান। সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দু’টি শতরান করে যিনি সাড়া ফেলে দিয়েছেন। কী কথা হল দুই ভাইয়ের? ম্যাচের পর একটি ভিডিয়োRead More →

ভুল করে বসলেন অশ্বিন, ব্যাট করতে নামার আগেই ৫ রান পেয়ে গেল ইংল্যান্ড, কী করলেন ভারতীয় স্পিনার?

ভারতের ইনিংসের মাঝেই ৫ রান করে ফেলল ইংল্যান্ড। অশ্বিনের ভুলে সেই রান পেয়ে গেল তারা। শুক্রবার সকালে শুরুতেই রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদবের উইকেট হারায় ভারত। অশ্বিন এবং জুরেল দলকে টানছেন। পিচের ভুল জায়গা দিয়ে দৌড়নোর খেসারত দিতে হল অশ্বিনকে। শুক্রবার রেহান আহমেদের ওভারে ঘটনাটি ঘটে। ইংরেজ স্পিনারের বল কভারেরRead More →

সন্দেশখালির পথে বিজেপির প্রতিনিধি দল, রয়েছেন অগ্নিমিত্রাও, এলাকায় নিরাপত্তা আঁটসাঁট

সন্দেশখালিতে তৃণমূলের তৎপরতা তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরছে। দলে আছেন স্থানীয় তৃণমূল নেতারা। উত্তম সর্দার, শিবু হাজরাদের কাছ থেকে গ্রামবাসীরা কে কত টাকা পান, তার খোঁজ নিয়ে তালিকা প্রস্তুত করছেন তাঁরা। টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন। দলে আছেন সন্দেশখালির পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি মহেশ্বর সর্দার, পঞ্চায়েতRead More →

প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি, দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন শারীরিক অসুস্থতায়

প্রয়াত হলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ, অধুনা বিধায়ক ইদ্রিস আলি। দীর্ঘ দিন ধরেই ক্যানসার এবং বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার রাত ২টো ২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল শিবিরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদ্রিসেরRead More →

তাপমাত্রা কিছুটা কমবে, রাজ্যে আর বৃষ্টি হবে কি? পূর্বাভাস আবহাওয়া দফতরের

বৃহস্পতিবার রাতেও কলকাতায় বৃষ্টি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রাতে জারি করেছিল হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিলেন আবহবিদেরা। তবে শুক্রবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যে আবহাওয়া মোটের উপরRead More →

‘আয়ুষ্মান ভারত’ চালু আছে, তা-ও ত্রিপুরায় শুরু পৃথক স্বাস্থ্যবিমা, পথ দেখাচ্ছেন মমতাই, বললেন চন্দ্রিমা

কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু রয়েছে বিজেপি-শাসিত ত্রিপুরায়। কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার পৃথক ভাবে স্বাস্থ্যবিমা চালু করল। বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ‘চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা’ প্রকল্পের সূচনা করেছেন। যে প্রকল্পে প্রতিটি পরিবার বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। যে পরিবারগুলি ‘আয়ুষ্মান ভারত’-এর আওতায় নেই, তাদেরRead More →

‘বিদ্রোহী’র অভিষেক পর্ব শেষ হল বিষাদে! ৬২ রানে অনেক বিপ্লবের প্রতিশ্রুতি দিয়ে গেলেন সরফরাজ

৬৬টা বল দেখতে দেখতে যতটা উচ্ছ্বাস করছিলেন, খেলার পর ততটাই হতাশ অনিল কুম্বলে। স্বগতোক্তির মতো বলে উঠলেন, কেন যে ওকে অভিষেকের টুপিটা দিতে গেলাম! ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার প্রথম টেস্টে রান আউট হয়েছিলেন। তাঁর হাত থেকে অভিষেকের টুপি নেওয়া সরফরাজ খানের প্রথম টেস্ট ইনিংসও থেমে গেল রান আউটে। উল্টোRead More →

দেবকে দিল্লিতে ডাকল ইডি, আর্থিক তছরুপের মামলায় ঘাটালের তৃণমূল সাংসদকে আগামী বুধবার আবার তলব

ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, আর্থিক তছরুপ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। এ বিষয়ে দেবের সঙ্গে বৃহস্পতিবার আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করাRead More →

কেন রাজনীতি ছাড়তে চান, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিশদে বোঝালেন সাংসদ মিমি

যাদবপুরের সাংসদ পদ ছাড়তে চান অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সে কথা জানিয়ে এসেছেন তিনি। দিয়ে এসেছেন চিঠিও। মিমি জানিয়েছেন, এখনও মমতা তাঁর ইস্তফার বিষয়ে সম্মতি জানাননি। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সঙ্কেত পেলে তিনি লোকসভার স্পিকারের কাছে গিয়ে ইস্তফাপত্র দেবেন। বিধানসভা থেকে বেরিয়ে মিমি বুঝিয়েছেন,Read More →

ধনখড়ের করা নিয়োগ বাতিল করে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ, সেই নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

দেশের উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের করা একটি নিয়োগ খারিজ করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশ বাতিল করল ডিভিশন বেঞ্চ। আগের নিয়োগই বহাল থাকবে বলে জানিয়েছে উচ্চ আদালত। ইস্টার্ন জ়োনাল কালচারাল সেন্টারের (ইজ়েডসিসি) ডিরেক্টর পদে আশিস গিরি নামে এক ব্যক্তিকে নিয়োগ করেছিলেন ধনখড়। নির্ধারিত ইন্টারভিউRead More →