লঞ্চ থেকে নেমে টোটোয় চড়ে সন্দেশখালি থানায় পৌঁছলেন ডিজি রাজীব, বৈঠক পুলিশকর্তাদের সঙ্গে

উত্তপ্ত সন্দেশখালিতে পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। লঞ্চ থেকে নেমে টোটোয় চড়ে সন্দেশখালি থানায় পৌঁছন তিনি। তাঁর সঙ্গেই রয়েছেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এবং বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান। সন্দেশখালি থানাতেই বৈঠক শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ একাধিক বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করছেন রাজ্য পুলিশের মহানির্দেশক। দুপুর আড়াইটের কিছুটাRead More →

কৃষক-পুলিশ সংঘর্ষ হরিয়ানার শম্ভু সীমানায়, ১৪ হাজার বিক্ষোভকারীকে থামাতে কাঁদানে গ্যাস

নিজেদের দাবিদাওয়া কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে বুধবার থেকে আবারও আন্দোলনের তেজ বাড়িয়ে তুললেন কৃষকেরা। পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা পেরিয়ে ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন তাঁরা। বুধবার সকালে প্রায় ১৪ হাজার কৃষক শম্ভু সীমানা পের হতে গেলেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। নামানো হয়েছে আধা সামরিক বাহিনী। কিছুতেই সীমানা পেরিয়ে কৃষকদের রাজধানীতে ঢুকতেRead More →

প্রশ্নপত্র জমা দিয়ে উত্তরপত্র নিয়ে বাড়ি! উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি থেকে খাতা উদ্ধার ২ ঘণ্টা পর

পরীক্ষা শেষের ঘণ্টা পড়ল। উত্তরপত্র জমা দিচ্ছেন পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষকের হাতে প্রশ্নপত্র তুলে দিয়ে উত্তরপত্র নিয়ে বাড়ি চলে গেলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সংশ্লিষ্ট ক্লাসঘরে পরীক্ষার্থীর সঙ্গে অর্থনীতির উত্তরপত্র মেলাতে গিয়ে ঘাম ছুটল পরীক্ষকদের। শেষে ‘হিসাব কষে’ বার করা হল কে ওই পরীক্ষার্থী। তার পর প্রায় ২ ঘণ্টা পর ওইRead More →

দিল্লিতে ইডির সদর দফতরে সকাল ১১টায় হাজির হলেন দেব, গরুপাচার মামলায় জেরার মুখে তৃণমূল সাংসদ

রাজধানী দিল্লিতে ইডির সদর দফতরে হাজির হলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। গরুপাচার মামলায় তাঁকে দিল্লির অফিসে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। তিনি ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন, তদন্তে সমস্ত রকম সহযোগিতা তিনি করবেন। সেই কথা মতোই সকাল ১১টায় ইডির সদর দফতরে পৌঁছে গেলেন দেব। দিল্লিতে ইডির অফিসে হাজিরা দিতে বাড়ি থেকে বেরনোর সময়Read More →

১০ মিনিটের তাণ্ডব! ঝড় আর শিলাবৃষ্টিতে লন্ডভন্ড দুর্গাপুর শহর, উড়ল ঘরের চাল, বিপর্যস্ত জনজীবন

কিছু ক্ষণের ঝড়ের তাণ্ডব আর শিলাবৃষ্টিতে লন্ডভন্ড দশা দুর্গাপুর শহরের। মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ের তাণ্ডবে ভাঙল বেশ কিছু গাছপালা। উড়ল গৃহস্থ এবং দোকানঘরের টিনের চাল। মঙ্গলবার হুগলি এবং পশ্চিম মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আচমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে কয়েক পশলা শিলাবৃষ্টি হয়েছে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়। প্রায় ১০ মিনিটRead More →

মমতার ‘ভুয়ো’ প্রচারে মানুষ কেন্দ্রের বিরুদ্ধে চলে যেতে পারে, আশঙ্কা শুভেন্দুর, চিঠি প্রধানমন্ত্রীকে

আধার ‘বাতিল নিয়ে ভুয়ো’ খবর তৈরি করে মানুষকে ‘আতঙ্কিত’ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে তিনি জানালেন, আধার বাতিল নিয়ে ‘রাজনৈতিক’ উদ্দেশ্যে ‘ভুয়ো’ খবর ছড়াচ্ছেন মমতা, যাতে লোকসভা ভোটের আগে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ। তাঁর আশঙ্কা,Read More →

বিরাট-অনুষ্কার ঘরে এল দ্বিতীয় সন্তান, তারকা দম্পতি কী নাম রাখলেন পুত্রের?

জল্পনার অবসান। গত ১৫ ফেব্রুয়ারি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। মেয়ে ভামিকার পর তাঁদের কোল আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের নামও ঠিক করে ফেলেছেন বিরুষ্কা (বিরাট এবং অনুষ্কাকে একসঙ্গে এই নামেই ডাকেন ভক্তরা)। বিরুষ্কা ছেলের নাম রেখেছেন ‘অকায়’। অনুষ্কা সমাজমাধ্যমে পুত্রসন্তান জন্মের খবর ভাগ করে নিয়েছেনRead More →

‘ক্রিকেটারেরা নয়, এখন রাজনীতির লোকেরা বোর্ড চালাচ্ছে’, অবসরের পরের দিনই ক্ষিপ্ত মনোজ

ঠিক ৯ দিন আগে একটি টুইট করেছিলেন তিনি। রঞ্জি ট্রফির গুরুত্ব কী ভাবে কমছে এবং কী ভাবে এই প্রতিযোগিতা তার জৌলুস হারাচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তার পরেই ঈশান কিশনদের মতো কিছু ক্রিকেটারকে উদ্দেশ্য করে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে বোর্ড। তা শুনে মনোজ তিওয়ারির মনে হচ্ছে, ‘বিলম্বিতRead More →

শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা? কী বলছে হাওয়া অফিস?

ফাল্গুনের শুরুতেই ধীর গতিতে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গরম জামাকাপড় আলমারিবন্দি করার চিন্তাভাবনা করছেন বঙ্গবাসীরা। আবহাওয়া মূলত শুষ্ক রয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টির দেখা মিলতে পারে দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সেই বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। বুধবার বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায় হালকাRead More →

ডিরেক্টর মামলার তদন্তে সকাল থেকে তিন জায়গায় তল্লাশি ইডির, নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

সকাল থেকেই ফের তল্লাশি অভিযানে নামল ইডি। শুক্রবার সকাল ৭টা থেকে এক সঙ্গে তিন জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এই জায়গাগুলি হল হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিল। বালিগঞ্জে জুটমিলটির মালিকের বাড়ি এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে ‘ডেল্টা’ সংস্থার অফিস। তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। ইডি সূত্রে খবর, ভুয়োRead More →