তিনি বাড়ি পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, মোদীর চিঠি পেয়ে অবাক স্বাস্থ্যকর্তা!

তিনি নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন! তাই তাঁর কাছে এসেছে নরেন্দ্র মোদীর সই করা চিঠি (শুভেচ্ছাপত্র)। সেখানে লেখা, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি নির্মাণের জন্য আমি আপনার পুরো পরিবারকে অভিনন্দন জানাই। এই বাড়িটি আপনার প্রবল ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের ফসল।’ মোদীর এই চিঠিতে অবাক পশ্চিম মেদিনীপুরের উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক।Read More →

৮ বছর ধরে অনুসরণ করছেন শামিকে, বঙ্গ সতীর্থের সঙ্গে তুলনায় রাজি নন আকাশ

অভিষেক টেস্টের প্রথম ঘণ্টাতেই তিন উইকেট তুলে নিয়ে সাড়া ফেলে দিয়েছেন আকাশ দীপ। বাংলার পেসার শুরুতেই ধাক্কা দিয়েছিলেন ইংল্যান্ডকে। পরে সেই ধাক্কা জো রুটেরা সামলে নিলেও আকাশ জায়গা করে নিয়েছেন সমর্থকদের মনে। তাঁর সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছে মহম্মদ শামির। আকাশ যদিও এই তুলনা চাইছেন না। আকাশ এবং শামি বাংলারRead More →

সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ বার ‘দুয়ারে’ পুলিশ! শুরু হল উত্তপ্ত বেড়মজুর থেকে

অশান্ত সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ বার জনতার ‘দুয়ারে’ পৌঁছে গেল পুলিশ। স্থানীয়দের অভিযোগ শোনার জন্য সন্দেশখালির বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আপাতত বেড়মজুর এলাকার কাঠপোলে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। উল্লেখযোগ্য, শুক্রবার সন্দেশখালির এই বেড়মজুর এলাকাই উত্তপ্ত হয়ে উঠেছিল। তবে অন্যান্য এলাকাতেও খুব শীঘ্রই পুলিশের এইRead More →

শুক্রের পর শনিবারও সন্দেশখালি গেল জাতীয় মানবাধিকার কমিশন, কথা বলবে গ্রামবাসীদের সঙ্গে

উত্তপ্ত সন্দেশখালিতে এসে পৌঁছল জাতীয় মানবাধিকার কমিশনের দল। সন্দেশখালি এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে দেখবেন মানবাধিকার কমিশনের আধিকারিকরা। কথা বলবেন গ্রামবাসীদের সঙ্গে। শনিবার সকাল ১১টা নাগাদ একটি লঞ্চে চেপে সন্দেশখালির উদ্দেশে রওনা দেয় জাতীয় মানবাধিকার কমিশনের ওই দল। শুক্রবারও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল গিয়েছিল সন্দেশখালি। এর আগে এলাকার পরিস্থিতি খতিয়েRead More →

অভিষেকেই ৩ উইকেট, বাংলার আকাশ দীপে মজে গেলেন কুম্বলে, পাঠানেরা

ধৈর্য এবং অধ্যবসায়ের ফল পেয়েছেন বাংলার পেসার আকাশ দীপ। ভারতের হয়ে টেস্ট দলে সুযোগ পেয়েই মাতিয়ে দিয়েছেন। শুক্রবার চতুর্থ টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছেন তিনি। বাংলার পেসারের অভিষেক দেখে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটারেরা। ম্যাচের মাঝেই আকাশকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। জিয়ো সিনেমাজ়ের বিশেষজ্ঞ অনিল কুম্বলে বলেছেন, “দল পরিচালনRead More →

বান্ধবীর সঙ্গে দেখা করতে উতলা আট বছরের ছেলে খুনে ধৃত শান্তা! খেয়েছে কি না জানতে ফোনের আবদার

আট বছরের ছেলেকে খুনে গ্রেফতার হয়েছেন মা এবং তাঁর বান্ধবী। হুগলির কোন্নগরকাণ্ডে ধৃত শান্তা শর্মা এবং তাঁর বান্ধবী ইফ্‌ফত পরভিনকে রাখা হয়েছে পৃথক থানায়। তবে বার বার বান্ধবীকে দেখতে চেয়েছেন শান্তা। এমনকি, বান্ধবী ঠিকঠাক খাওয়াদাওয়া করেছেন কি না, জানার জন্য পুলিশের কাছে তিনি ফোনও চান বলে খবর । গত ১৬Read More →

শাস্তির মুখে শ্রেয়স, আইপিএলের আগে বিপদে কি কেকেআর? ‘অবাধ্য’ নেতাকে নিয়ে চিন্তায় কলকাতা

প্রথমে চোট। তার পর টেস্ট দল থেকে বাদ পড়া। সুস্থ হলেও রঞ্জি ট্রফিতে না খেলা। একের পর এক ঘটনায় জর্জরিত শ্রেয়স আয়ার। মুম্বইয়ের ক্রিকেটারকে নিয়ে চিন্তায় কলকাতাও। তিনি যে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। আইপিএলের সূচিও ঘোষণা হয়ে গিয়েছে। এমন অবস্থায় শ্রেয়স যদি খেলতে না পারেন তা হলে যে কেকেআর বড়Read More →

কমিশনের ফুল বেঞ্চের রাজ্য সফরের দিনবদল, ৩ মার্চ রাজ্যে আসছেন কমিশনাররা, পর দিন সর্বদল বৈঠক

রাজ্য সফরে আসার দিনবদল করল নির্বাচন কমিশন। আগে স্থির হয়েছিল আগামী ৪ মার্চ কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসবে। কিন্তু পরে জানানো হয়, ৪ মার্চ নয়, ৩ মার্চই রাজ্যে চলে আসছে ফুল বেঞ্চ। ৪ মার্চ সর্বদলীয় বৈঠকের পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গেও বৈঠক করে রাজ্যের প্রাক্‌ নির্বাচনী পরিস্থিতি জরিপ করে নেবেন কমিশনাররা।Read More →

‘আমি তো এখন শয়তানের আইনজীবী’! সন্দেশখালির শেখের পক্ষে আদালতে কী সওয়াল? কী বলল ইডি?

শাহজাহান শেখ একজন অত্যন্ত ‘ক্ষমতাবান’ মানুষ বলে আদালতকে জানাল ইডি। সন্দেশখালির তৃণমূল নেতার আগাম জামিনের বিরোধিতা করে ইডি আদালতকে বলে, ‘‘উনি এতটাই ক্ষমতাবান যে ১৫ মিনিটের মধ্যে একডাকে ৩০০০ লোক জড়ো করতে পারেন।’’ ইডির এই অভিযোগের পাল্টা শাহজাহানের আইনজীবী যুক্তি দেন, ‘‘শাহজাহান তো শয়তান।’’ এত লোক এখন সন্দেশখালিতে জড়ো হচ্ছেন,Read More →

জন্মদিন পালন করার সময় বচসা, দিল্লিতে যুবককে কুপিয়ে খুন রেস্তরাঁর কর্মীর, আহত আরও দুই

বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করার জন্য শপিং মলের একটি রেস্তরাঁয় গিয়েছিলেন এক যুবক। সেই রেস্তরাঁরই এক কর্মীর বিরুদ্ধে ওই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। যুবককে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর দুই বন্ধুও। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির পীতমপুরা এলাকায়। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম যতীন। তিনি বুদ্ধবিহার এলাকার বাসিন্দা।Read More →