ভারতীয় ক্রিকেটে নজির, এক সিরিজ়ে পাঁচ অভিষেক, অতীতে হয়েছে এক বার, কাদের বিরুদ্ধে?

এক সিরিজ়ে টেস্ট টুপি পেয়েছেন পাঁচ জন ক্রিকেটার। ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়ে এই নজির হয়েছে। অতীতে ভারতের হয়ে এক বারই ঘটেছিল এই ঘটনা। এক সিরিজ়ে পাঁচ জন ক্রিকেটারের অভিষেক হয়েছিল। দলের প্রধান ক্রিকেটারেরা না খেলা, চোটে সিরিজ়ের মাঝপথে ক্রিকেটারেরা বাদ পড়া, এই সব কারণেই সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটারেরা। পারিবারিক কারণেRead More →

শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছে গেল সিবিআই, আদালতের নির্দেশে তড়িঘড়ি পদক্ষেপ

ধৃত শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে। বুধবার কলকাতা হাই কোর্টের তরফে সেই নির্দেশ আসতেই তড়িঘড়ি পদক্ষেপ করল সিবিআই। বুধবার বিকেল ৪টের মধ্যেই তারা পৌঁছে যায় ভবানী ভবনে। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ নির্দেশ দিয়েছিল সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে। ওই নির্দেশ পাওয়ার পর পরইRead More →

সরাসরি: কিছু ক্ষণের মধ্যেই গঙ্গার নীচের মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উত্তর ২৪ পরগনার বারাসতে বুধবার রাজনৈতিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবারই তিনি কলকাতায় পৌঁছে গিয়েছিলেন। বুধবার সকাল সওয়া ১০টা নাগাদ রয়েছে তাঁর সরকারি কর্মসূচি। ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে ধর্মতলা অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মেট্রো সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর এই কর্মসূচি সকাল সওয়া ১০টা থেকে সকাল পৌনে ১১টা পর্যন্তRead More →

সন্দেশখালির নারীবাহিনী বারাসতের পথে, প্রধানমন্ত্রী ‘নির্যাতন-সন্দেশ’ শোনাতে চান নির্বাচনের ভারতকে

সন্দেশখালির মহিলারা চললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। বুধবার সাতসকালে নৌকা, বাসে চেপে সন্দেশখালির বিভিন্ন জায়গা থেকে মহিলাদের নিয়ে কাছারি ময়দানের সভাস্থলের দিকে রওনা দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের অভাব-অভিযোগের কথা শোনাতে চান মহিলারা। বিজেপির লক্ষ্য, সেই দৃশ্যকে মুহূর্তে সারা দেশে ছড়িয়ে দেওয়া। বিজেপির পরিকল্পনা ছিল, বারাসতেরRead More →

পর পর দু’টি সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, তিন শিশু-সহ একই পরিবারের পাঁচ জন মৃত উত্তর প্রদেশে

বাড়িতে সিলিন্ডার ফেটে বিস্ফোরণে মৃত্যু পাঁচ জনের। তার মধ্যে রয়েছে তিন শিশু। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ উত্তর প্রদেশের লখনউয়ে কারোকরি এলাকায় ঘটনাটি ঘটে। মৃতদের পরিচয় যথাক্রমে মুশির (৫০), হুসন বানো (৪৫), রাইয়া (৭), উমা (৪) এবং হিনা (২)। দমকল সূত্রে খবর, মঙ্গলবার রাতে এলাকার একটি বাড়ি থেকে পর পরRead More →

১৩ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর সফর, তার পরেই কি ভোটের তারিখ ঘোষণা করবে কমিশন? জল্পনা

খুব দ্রুতও যদি হয়, এ মাসের মাঝামাঝির আগে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা কম। যার কারণ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন রাজ্য সফরের কথাই উঠছে। প্রধানমন্ত্রীর রাজ্য সফর চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত। সূত্রের মতে, তার পরেই ভোট ঘোষণা হতে চলেছে। সে ক্ষেত্রে দেশে নববর্ষের পরে ভোট শুরু হতে পারে।Read More →

ভোটে অর্থ এবং মাদকের প্রভাব ঠেকাতে ২০টি সংস্থাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

ভোটে অবৈধ অর্থ, মদ-মাদকের প্রভাব ঠেকাতে ইডি, আয়কর-সহ কেন্দ্র-রাজ্যের প্রায় ২০টি সংস্থাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। সীমান্ত এলাকা দিয়ে অবৈধ টাকার লেনদেনে নজর রাখবে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। বিভিন্ন দুর্নীতির তদন্তে রাজ্যে যখন কেন্দ্রীয় একাধিক সংস্থা সক্রিয়, তখন এ ভাবে সংঘবদ্ধ ভাবে এতগুলি সংস্থাকে নজরদারির দায়িত্বRead More →

জল অপচয় করলে ৫০০০ টাকা জরিমানা, নজরদারি চালাতে রক্ষীও রাখছে বেঙ্গালুরুর আবাসনগুলি

জল অপচয় করলেই দিতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। বাসিন্দাদের এমনই হুঁশিয়ারি দিল বেঙ্গালুরুর আবাসনগুলি। জলসঙ্কটে ভুগছে গোটা শহর। জলের জন্য চার দিকে যখন হাহাকার চলছে, সেই পরিস্থিতি সামাল দিতে এ বার শহরের আবাসন কর্তৃপক্ষগুলি পদক্ষেপ করলেন। আবাসনের বাসিন্দাদের জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ভাবেই জল অপচয় করা যাবে না। জলRead More →

অসি ব্যাটারদের পরিকল্পনা জানতে ‘গুপ্তচর’ পাঠিয়েছিলেন অশ্বিন, জানালেন নিজেই

প্রতিপক্ষের অনুশীলনে ‘গুপ্তচর’ পাঠান রবিচন্দ্রন অশ্বিন। তাঁদের সাহায্যে জেনে নেন প্রতিপক্ষের সেরা ব্যাটারদের পরিকল্পনা। ধর্মশালায় নিজের ১০০তম টেস্ট খেলতে নামবেন অশ্বিন। তার আগে নিজের গোপন অস্ত্রের কথা জানিয়েছেন তিনি। একটি সাক্ষাৎকারে অশ্বিন বলেন, “সংবাদমাধ্যমে আমার কয়েক জন বন্ধু আছে। ওদের কাজে লাগাই। ওরা প্রতিপক্ষের অনুশীলনে গিয়ে ভিডিয়ো তোলে। তার পরRead More →

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাকা? টেস্ট শুরুর দু’দিন আগে রিঙ্কুকে ডেকে পাঠাল ভারতীয় দল, তার পর?

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ টেস্ট শুরু ৭ মার্চ। তার দু’দিন আগে রিঙ্কু সিংহকে ভারতীয় দল ডেকে পাঠাল ধর্মশালায়। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফোটোশুট চলছে বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম। রিঙ্কুকে সেই কারণেই ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। রিঙ্কুর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা তাই আরও উজ্জ্বল হল বলে মনে করা হচ্ছে।Read More →