গণনার ৩ দিন আগে ভোট মোদীর কেন্দ্রে, গোটা দেশে নির্বাচনী প্রচারে অনেকটা সময় পাবেন প্রধানমন্ত্রী

লোকসভা নির্বাচনে বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদীই। এখনও পর্যন্ত যা ইঙ্গিত, পদ্মশিবির নির্বাচনী প্রচারে গোটা দেশেই মোদীকে সামনে রাখতে চায়। ইতিমধ্যেই বাংলায় চারটি বড় মাপের সমাবেশ করেছে বিজেপি। তার সব ক’টিতেই ছিলেন মোদী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভোটঘোষণার পরে মোদী এই রাজ্যে বার বার আসবেন। উত্তরবঙ্গ থেকে শুরু করে ধাপেRead More →

লোকসভা নির্বাচনের জন্য কি আইপিএল বিদেশে? ভোটঘোষণার দিনই জানিয়ে দিলেন বোর্ড সচিব

১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ভারতে লোকসভা ভোট। ফল ঘোষণা হবে ৪ জুন। আপাতত ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত আইপিএলের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লোকসভা নির্বাচনের জন্য এ বারের আইপিএলের বেশির ভাগ খেলা বিদেশে হবে বলে জল্পনা তৈরি হয়েছিল। ভোটঘোষণার দিনই তার জবাব দিয়ে দিলেন বোর্ডRead More →

চার ‘ম’ নিয়েই যত চিন্তা নির্বাচন কমিশনের, ভোটঘোষণার সঙ্গে সতর্কতা, নজর চার্টার্ড বিমানেও!

হিংসামুক্ত ভোট করানোর ব্যাপারে বদ্ধপরিকর থাকার কথা জানিয়েও জাতীয় নির্বাচন কমিশন মেনে নিল যে, তাদের সামনে চ্যালেঞ্জ ‘ফোর এম’ অর্থাৎ চারটি ‘ম’। তবে সেগুলির মোকাবিলা করার বিষয়েও গুচ্ছ পরিকল্পনার কথা জানালেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। শনিবার অষ্টাদশ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। সেই সাংবাদিক বৈঠকেই ‘ফোর এম’-এরRead More →

গায়ে আগুন দিয়ে আত্মঘাতী, মৃত্যুর আগে মাকে দুই হেনস্থাকারীর নাম বলে গেলেন তরুণী

পড়শিদের হেনস্থার জেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন তরুণী। অভিযোগ, দু’জন প্রতিবেশী যুবক প্রায়ই তাঁকে নানা ভাবে হেনস্থা করত। বার বার নিষেধ করা সত্ত্বেও লাভ হয়নি। হেনস্থা সহ্য করতে না পেরে শনিবার সকালে গায়ে আগুন দিয়ে দেন তরুণী। মৃত্যুর আগে মায়ের কাছে বলে যান অভিযুক্তদের নাম। পুলিশ তাঁদের খুঁজছে। ঘটনাটিRead More →

শান্তনু প্রথমে বলেছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন করবেন না, পরে বললেন করবেন, কেন?

প্রথমে বলেছিলেন, নতুন নাগরিকত্ব সংশোধনী আইনে তাঁর আবেদন জানানোর কোনও কারণ নেই। তিনি এ দেশেই জন্মেছেন। কিন্তু শনিবার সেই অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানালেন, তিনিও সিএএ-তে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন। কেন? শান্তনুর দাবি, সিএএ চালুর পরে তৃণমূল যে দাবি করছে, এই আইনেRead More →

‘ঘরোয়া ক্রিকেটেও টেস্টের মতো টাকা বাড়িয়ে দেওয়া হোক’, দাবি গাওস্করের

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট জয়ের দিনেই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল টেস্ট খেললে বাড়তি টাকা দেওয়া হবে ক্রিকেটারদের। সুনীল গাওস্কর মনে করেন ওই পরিমাণ টাকা ঘরোয়া ক্রিকেটেও দেওয়া উচিত। তাতে ঘরোয়া ক্রিকেট খেলতে ক্রিকেটারেরা অনেক বেশি উৎসাহিত হবেন। ভারতের প্রাক্তন অধিনায়ক গাওস্কর খুশি বোর্ড টেস্ট খেলার জন্য ক্রিকেটারদের বাড়তি টাকা দেওয়ারRead More →

এক দশক পেরিয়ে গেল, এই পর্বেও জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট ঘোষণা করল না নির্বাচন কমিশন

এক দশক পরেও বিধানসভা নির্বাচন হচ্ছে না জম্মু ও কাশ্মীরে। শনিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার লোকসভা ভোটের সঙ্গে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং সিকিমে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেও ব্রাত্য থেকে গেল দেশের বৃহত্তম (আয়তনের হিসাবে) কেন্দ্রশাসিত অঞ্চলটি। তবে বিধানসভা ভোট না-হলেও জম্মু ও কাশ্মীরের পাঁচ এবংRead More →

অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও প্রার্থীকে টিকিট কেন? ব্যাখ্যা দিতে হবে সব দলকে: নির্বাচন কমিশন

অপরাধের ‘রেকর্ড’ থাকা ব্যক্তিকে প্রার্থী হিসাবে বাছলে রাজনৈতিক দলগুলিকে তার ব্যাখ্যা দিতে হবে, ভোট ঘোষণার আগে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট প্রার্থীদেরও সংবাদমাধ্যমে অন্তত তিন বার নিজেদের সম্পর্কে তথ্য প্রকাশ করতে হবে। সেই সঙ্গে দলগুলিকে ব্যাখ্যা করতে হবে, কেন অপরাধের ‘রেকর্ড’ থাকা সত্ত্বেও তাঁদের প্রার্থী হিসাবে নিয়োগ করা হল। শনিবারRead More →

বরাহনগর, ভগবানগোলায় বিধানসভা উপনির্বাচন কবে? শনিবার ঘোষণা করে দিল নির্বাচন কমিশন

লোকসভা নির্বাচনের সঙ্গে দেশের ২৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে কবে, শনিবার তা-ও জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। এই ২৭টি কেন্দ্রের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ভগবানগোলা এবং বরাহনগরও। তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির মৃত্যুতে ভগবানগোলা কেন্দ্রটিতে উপনির্বাচন হচ্ছে। সম্প্রতি বিধায়ক পদে ইস্তফা দিয়ে এবং তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন তাপস রায়। তাঁরRead More →

লোকসভা ভোট চলবে ৪৭ দিন ধরে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের, বাংলায় ভোটগ্রহণ হবে সব দফাতেই

ভারতের কোন রাজ্যে কোন দফায় নির্বাচন? প্রথম দফায় (১৯ এপ্রিল)— পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তীসগঢ়, তামিলনাড়ু, পুদুচেরি, লক্ষদ্বীপ, আন্দামান নিকোবার, বিহার, সিকিম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অসম, অরুণাচলপ্রদেশ দ্বিতীয় দফা (২৬ এপ্রিল)— কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, বিহার, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর,Read More →