দোলের দিন দেরিতে চলবে মেট্রো, প্রথম এবং শেষ পরিষেবা কখন?

দোলের দিন দেরিতে শুরু হবে কলকাতা মেট্রো পরিষেবা। তবে শেষ মেট্রোর সময়ের কোনও পরিবর্তন করা হচ্ছে না। বিবৃতি দিয়ে এমনই কথা জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী সোমবার অর্থাৎ ২৫ মার্চ পশ্চিমবঙ্গে পালিত হবে দোলযাত্রা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই দিন কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। দক্ষিণেশ্বর,Read More →

‘আজ সেই রমেশ আর নেই’! তামিলনাড়ুর জনসভায় আবেগপ্রবণ হলেন মোদী, কোন রমেশের কথা বললেন?

তামিলনাড়ুর সালেমে এক জনসভায় আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মুখে উঠে এল রমেশের নাম। আর এই রমেশের কথা বলতে বলতেই গলা ধরে এল তাঁর। মঙ্গলবার নির্বাচনী প্রচারে ওই রাজ্যের সালেমে একটি জনসভা করেন মোদী। সেই জনসভা থেকে তাঁকে বলতে শোনা যায়, “আজ সালেমের সেই রমেশ আর নেই।” এইRead More →

টেবল টেনিসের ‘লা মাসিয়া’! অলিম্পিক্স পদক লক্ষ্য ‘ধানুকা ধুনসেরি সৌম্যদীপ পৌলমী’ অ্যাকাডেমির

লিয়োনেল মেসিকে যখন বার্সেলোনার ‘লা মাসিয়া’ অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হয়েছিল, তখন শুধু তাঁর খেলার দিকে নজর দেওয়া হয়নি। শারীরিক ক্ষমতা বৃদ্ধি করা, থাকা, খাওয়া, পড়াশোনা সব দিকে নজর ছিল। সেখান থেকেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠেছেন তিনি। পরবর্তীতে যে ক্লাবেই তিনি খেলুন না কেন, লা মাসিয়া তাঁর মনেই থেকেRead More →

গার্ডেনরিচ মামলা দ্রুত শুনতে চাইল না হাই কোর্ট, বিজেপি নেতা রাকেশের আর্জি শুনবে বৃহস্পতিতে

গার্ডেনরিচের ঘটনায় দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল না কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার ওই ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেতা রাকেশ সিংহের আইনজীবী। তাঁর বক্তব্য, গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে কয়েক জনের মৃত্যু হয়েছে। ওই এলাকায় এমন আরও প্রায় ৫০টি বেআইনি নির্মাণ রয়েছে। রাতের অন্ধকারে ওই সব নির্মাণ করা হয়। বুধবারRead More →

‘পিএসসি-র সব শূন্য পদে দ্রুত, স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করতে হবে’, হাই কোর্টের নির্দেশ রাজ্যকে

রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর সব শূন্যপদে নিয়োগ শুরু করতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দীর্ঘ দিন ধরে নিয়োগ আটকে রয়েছে। এই নিয়োগের জন্য বহু প্রার্থী অপেক্ষায় রয়েছেন। তাই স্বচ্ছ ভাবে দ্রুত নিয়োগ শুরু করুক পিএসসি। পিএসি-রRead More →

রাজ্যের ছ’টি লোকসভাকে ‘আর্থিক স্পর্শকাতর’ ঘোষণা কমিশনের, কেন সেখানে বাড়তি নজরদারি?

রাজ্যের ছ’টি কেন্দ্রকে ‘আর্থিক স্পর্শকাতর’ বলে ঘোষণা করল নির্বাচন কমিশন। ওই কেন্দ্রগুলিতে কেন্দ্র এবং রাজ্যের ২২টি তদন্তকারী সংস্থাকে নজরদারি চালাতে বলেছে কমিশন। কমিশনের ‘আর্থিক স্পর্শকাতর’ কেন্দ্রের তালিকায় রয়েছে দার্জিলিং, মালদহ উত্তর ও দক্ষিণ, আসানসোল, বনগাঁ এবং কলকাতা উত্তর। কমিশন সূত্রে খবর, এর আগের নির্বাচনে ওই সব কেন্দ্র থেকে প্রচুর টাকাRead More →

আইপিএলের আগেই অর্থলাভ, বোর্ডের চুক্তিতে বদল, ঢুকে পড়লেন নতুন দু’জন

ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিতে ঢুকে পড়লেন সরফরাজ় খান এবং ধ্রুব জুরেল। গ্রুপ সি-তে রাখা হয়েছে তাঁদের। বছরে এক কোটি টাকা করে পাবেন তাঁরা। ধর্মশালা টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতেই বোর্ডের চুক্তিতে ঢুকে পড়ার জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছিলেন তাঁরা। সরফরাজ়দের চুক্তিতে অন্তর্ভুক্ত করল বোর্ড। বোর্ডের নিয়ম অনুযায়ী চুক্তির মধ্যে থাকতে হলেRead More →

ম্যাচের মাঝেই ধূমপান! ক্যামেরায় ধরা পড়তেই লুকিয়ে ফেললেন পাক ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগের ম্যাচ চলছে। তার মাঝেই সাজঘরে বসে ধূমপান করছেন পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম। ক্যামেরায় ধরা পড়ে গিয়েছেন বুঝে লুকিয়ে ফেলেন। ইমাদের এমন কাণ্ড দেখে অবাক সকলে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাক অলরাউন্ডার ইমাদ। পিএসএলে যদিও খেলছেন তিনি। সোমবার ম্যাচ ছিল ইসলামাবাদ ইউনাইটেড এবং মুলতান সুলতানেরRead More →

‘স্ত্রী, শ্যালিকা, দাদা— কেউ বাঁচল না, অন্যের পাপের ফল ভুগতে হল আমার গোটা পরিবারকে!’

এক রাতেই আমার গোটা পরিবার শেষ হয়ে গেল! স্ত্রী, শ্যালিকা, দাদা— কেউ বাঁচল না। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম, সবাইকেই দেখেছিলাম, যে যার নিজের কাজ করছে। যখন ফিরলাম, তখন টালির চালের নীচে সবাই চাপা পড়ে। গোঙানি, চিৎকার শুনলেও তিন জনের এক জনকেও বাঁচাতে পারলাম না। রবিবার সন্ধ্যায় রোজা ভাঙার পরে বাড়িতেRead More →

গার্ডেনরিচ বিপর্যয়ের জের! দুর্ঘটনাস্থলের এক ঝাঁক বাড়ির স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত কলকাতা পুরসভার

গার্ডেনরিচ এলাকায় নির্মীয়মাণ বহুতল ভেঙে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মুখ পুড়েছে কলকাতা পুরসভার। এই ঘটনা থেকে ‘শিক্ষা’ নিয়ে দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা এক ঝাঁক বাড়ির স্বাস্থ্যপরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন পুরসভা কর্তৃপক্ষ। কলকাতা পুরসভার সূত্রের খবর, প্রাথমিক ভাবে স্বাস্থ্যপরীক্ষার কাজ শুরু করতে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়েছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা। রবিবার গভীর রাতে নির্মীয়মাণ বাড়িটিRead More →