কেজরীর গ্রেফতারি নিয়ে ফের মন্তব্য আমেরিকার, এ বার জুড়ল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ প্রসঙ্গও

অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারি নিয়ে ফের মন্তব্য করল আমেরিকা। বুধবারই আমেরিকার বিদেশ দফতরের এই সংক্রান্ত মন্তব্যে ‘অসন্তুষ্ট’ ভারতের বিদেশ মন্ত্রক তলব করেছিল সে দেশের এক শীর্ষ কূটনীতিককে। তবে তার পরেও নিজেদের বক্তব্য অনড় রইল জো বাইডেন প্রশাসন। এ বার শুধু দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়েই মন্তব্য করল না তারা, সঙ্গে জুড়ল দেশেরRead More →

ভোটে লড়ার অর্থ নেই দেশের খোদ অর্থমন্ত্রীর! তাই নির্মলা ফেরালেন লোকসভায় লড়ার প্রস্তাব

লোকসভা নির্বাচনে লড়ার জন্য প্রয়োজনীয় টাকা নেই! বক্তা দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই কারণেই বিজেপি প্রস্তাব দেওয়া সত্ত্বেও লোকসভা ভোটে লড়তে চাননি তিনি। ‘টাইমস নাও সামিট ২০২৪’-এ অংশ নিয়ে নিজের মুখেই এ কথা জানালেন তিনি। নির্মলা জানান, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা তাঁকে অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু থেকে লোকসভা নির্বাচনেRead More →

৭ নজির: ৫২৩ রানের আইপিএল ম্যাচে সাত রেকর্ড, দু’টি বিশ্বরেকর্ডও

মঙ্গলবার দেখা গিয়েছে এক অন্য আইপিএল ম্যাচ। হায়দরাবাদ বনাম মুম্বইয়ের সেই ম্যাচের রানের বন্যা যেমন হয়েছে, তেমনই একাধিক নজির তৈরি হয়েছে। গোটা ম্যাচেই তৈরি হয়েছে অসংখ্য নজির। হায়দরাবাদ ম্যাচটি জিতেছে ৩১ রানে। মুম্বই হারলেও তাদের নজিরের সংখ্যাও কম নেই। একটি টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি রান হায়দরাবাদের ২৭৭ রানের জবাবে মুম্বইRead More →

ইডির বাজেয়াপ্ত করা ৩৫০০ কোটি টাকা বাংলার গরিব মানুষকে ফেরতের চেষ্টা করবে নতুন সরকার: মোদী

কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ মিনিটের ওই কথোপকথনে প্রধানমন্ত্রী জানান, ইডির বাজেয়াপ্ত করা অর্থ গরিবদের মধ্যে বিতরণের চেষ্টা করবেন। মঙ্গলবার রাতে কৃষ্ণনগরের রাজমাতা অমৃতাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলায় ইডি যে অর্থ বাজেয়াপ্ত করেছে, সেটা যাতে গরিবদের কাছেRead More →

কলকাতা বিমানবন্দরের রানওয়েতে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর দুই বিমানে ধাক্কা! ডানা ভাঙল দু’টিরই

কলকাতা বিমানবন্দরে রানওয়েতে এয়ার ইন্ডিয়ার বিমানে ধাক্কা ইন্ডিগো বিমানের। বুধবার সকালের ঘটনা। রানওয়েতে দু’টি বিমান বিপজ্জনক ভাবে একে অপরের কাছাকাছি এসে যাওয়ায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানটি রানওয়েতে প্রবেশের জন্য ছাড়পত্রের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার বিমানে ধাক্কা মারে। ফলেRead More →

ভারতে বেকারদের মধ্যে যুব সম্প্রদায়ের অনুপাত বেড়ে ৮৩ শতাংশ, বলছে আইএলও-র সমীক্ষা

ভারতে বেকারদের মধ্যে যুব সম্প্রদায়ের অনুপাত বেড়ে হয়েছে ৮৩ শতাংশ! আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট (আইএইচডি) যৌথ ভাবে একটি রিপোর্ট প্রকাশ করে এই তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছে। মঙ্গলবার রিপোর্টটি প্রকাশ করেন দেশের অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। রিপোর্টে বলা হয়েছে, দেশে বেকারদের মধ্যে শিক্ষিত যুবকদের সংখ্যাRead More →

হোলি স্পেশাল ট্রেনের বাতানুকুল বগিতে আগুন! মুম্বই যাওয়ার পথে দুর্ঘটনা বিহারে, ছড়াল আতঙ্ক

মাঝরাতে যাত্রীদের বেশির ভাগই ঘুমিয়ে ছিলেন। আচমকা থেমে গেল ট্রেন। একটি কামরা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখে শুরু হল চিৎকার-চেঁচামেচি। মঙ্গলবার গভীর রাতে একটি ‘হোলি স্পেশাল ট্রেন’-এর বাতানুকুল একটি কামরায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দানাপুর থেকে মুম্বইগামী ওই ট্রেনটি যখন বিহারের আড়াRead More →

সল্টলেকের বাড়ি থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার, পাশেই পড়ে সংজ্ঞাহীন স্বামী, তদন্ত শুরু পুলিশের

সল্টলেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার। সংজ্ঞাহীন অবস্থায় পাশ থেকে উদ্ধার স্বামী। জানা গিয়েছে, পেশায় চিকিৎসক যদুনাথ মিত্র তাঁর স্ত্রী মন্দিরাকে নিয়ে সল্টলেকের তিন নম্বর সেক্টরের জিসি ব্লকে থাকতেন। বুধবার সত্তরোর্ধ্ব মন্দিরার রক্তাক্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। পাশেই মেলে একটি রক্তমাখা ছুরি। বাড়ি থেকে যদুনাথকেও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়।Read More →

ভোটার তালিকার ‘ভূতেদের’ ধরতে রাজ্যে মুখ্য নির্বাচনী দফতরকে সতর্ক করল জাতীয় নির্বাচন কমিশন

শুধু প্রার্থীদের মনোনয়নের শেষ দিন পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করাই নয়, ভোটার তালিকায় ‘ভূতেদের’ ধরতেও এ বার রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরকে সতর্ক করে দিল জাতীয় নির্বাচন কমিশন। এ বারই বলা হয়েছে, যত দূর সম্ভব ভোটদাতাদের ভোটযন্ত্রে মত প্রকাশের সুযোগ দিতে সেই কেন্দ্রে প্রার্থীদের মনোনয়ন পেশের শেষ দিন পর্যন্তRead More →

‘কালো’ টাকা ধুয়ে ‘সাদা’ করতে ঠাসা হয়েছিল ওয়াশিং মেশিনে! কয়েক কোটি বাজেয়াপ্ত ইডি হানায়

লোকসভা ভোটের মুখে ‘টাকার খেলা’ রুখতে তৎপর হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। দেশের বিভিন্ন প্রান্তে একাধিক জায়গায় ইডির হানায় উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা ‘দাবিহীন’ নগদ। অর্থাৎ, যে টাকা নিজের বলে দাবি করেননি কেউ। এমন কি ওয়াশিং মেশিনে ঠাসা নোটের বান্ডিলও উদ্ধার করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, মোট ২ কোটি ৫৪Read More →