রাজ্যে স্থায়ী হচ্ছে না শীতের আমেজ! আবার বাড়বে তাপমাত্রা, কুয়াশায় মুখ ঢাকবে আকাশ

সকালে রাজ্যের সব জেলাতেই বেশ ঠান্ডা আমেজ। বেলা বাড়লেও আবহাওয়া মোটামুটি আরামদায়ক। কার্তিকেই কি রাজ্যে কড়া নাড়ছে শীত! বঙ্গবাসীর মনে যখন সেই সম্ভাবনা উঁকি দিচ্ছে, তখনই আলিপুর আবহাওয়া দফতর জানাল, আগামী সপ্তাহে আবার কিছুটা বাড়বে তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ, সব জেলায় ছবিটা থাকবে এক রকম। ভোরের দিকে আকাশ মুখ ঢাকবেRead More →

ফিটনেস নিয়ে প্রশ্ন পাত্তাই দিলেন না বুমরাহ, জবাব দিলেন ইডেনের পিচ নিয়ে, শামিকে টপকে গেলেন জসপ্রীত

ইংল্যান্ড সিরিজ়‌ে বেছে বেছে তিনটি টেস্ট খেলেছিলেন। এর পর এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়‌ের পর এ বার দক্ষিণ আফ্রিকা সিরিজ়‌ে খেলছেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল তাঁর ওয়ার্কলোড নিয়ে। ইডেন গার্ডেন্সে প্রথম দিনের খেলা শেষে সাংবাদিক বৈঠকে ফিটনেস নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন জসপ্রীত বুমরাহ। জানালেন, শরীরের খেয়াল কী ভাবে রাখতে হয়Read More →

দিল্লি বিস্ফোরণকাণ্ডে উত্তর দিনাজপুরে গ্রেফতার আল-ফালাহ্‌র ডাক্তারি ছাত্র! পৈতৃক ভিটেয় এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে

দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হল এক মেডিক্যাল ছাত্রকে। ধৃত যুবকের নাম নিশার আলম। তিনি হরিয়ানার আল-ফালাহ্‌ বিশ্ববিদ্যালয়ের এমবিবিএসের ছাত্র। শুক্রবার ভোরে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র বিশেষ দল সূর্যাপুর বাজার চত্বর থেকে তাঁকে আটক করে। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিশারেরRead More →

নীতীশের উন্নয়ন, সমীকরণ এবং মহিলাদের নগদ অর্থ দিয়ে জিতল এনডিএ, তেমন ভোট না কমলেও কেন বিহারে ডুবল বিরোধী জোট

দেড় বছর আগে লোকসভা ভোটে ‘চারশো পার’ স্লোগান আর নরেন্দ্র মোদীর পোস্টার সামনে রেখে জয় এসেছিল ৭৫ শতাংশ আসনে। এ বার বিহারের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উন্নয়নের দাবিতে ভর করে এনডিএ জিততে চলেছে প্রায় ৮৩ শতাংশ আসনে! গত অর্ধশতকে বিহার এমন একতরফা জয়ের ছবি দেখেনি। সামান্য কয়েক মাসের বিরতিRead More →

নাবালিকার শ্লীলতাহানি! ধৃত বারাসত মেডিক্যালের ডাক্তার, আরজি কর আন্দোলনে সামনের সারিতে ছিলেন বলে দাবি

হাসপাতালে চিকিৎসার সময়ে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতারও করেছে বারাসত থানার পুলিশ। অভিযুক্ত বিহারের বাসিন্দা। তিনি বারাসত মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের চিকিৎসক। হাসপাতাল প্রশাসন সূত্রে দাবি, গত বছর আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদেরRead More →

গোয়েন্‌কার সঙ্গে আলোচনায় পন্থ, লখনউতেই থাকছেন ঋষভ, আইপিএল নিলামের আগে শামিকে নিতে কাড়াকাড়ি

শনিবার ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জানিয়ে দিতে হবে দলগুলিকে। সে দিনই জানা যাবে, আগামী মাসে আইপিএলের ছোট নিলামে কারা নামবেন। তার আগে ঘর গোছানো শুরু করে দিয়েছে দলগুলি। নিলামের আগে কাকে ধরে রাখা হবে আর কাকে ছাড়া হবে তা নিয়ে আলোচনা চলছে। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট শুরু হওয়ারRead More →

বয়স নিয়ে খোঁচা বৈভবকে, এশিয়া কাপে খেলতে গিয়ে সতীর্থরাই ‘র‌্যাগিং’ করলেন ১৪ বছরের সূর্যবংশীকে!

বয়স নাকি ১৪। দেখলে বিশ্বাস হয় না অনেকেরই। ব্যাট হাতে যখন ঝড় তোলে কিশোর, সেই বিস্ময় কয়েক গুণ বেড়ে যায়। বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে প্রশ্নও উঠেছে। এ বার তার বয়স নিয়ে আওয়াজ দিলেন সতীর্থেরাই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতা খেলতে দোহায় গিয়েছে বৈভব। সেখানে ভারত এ দলেRead More →

আগের প্রতিটা অপমানের বদলে এখন দ্বিগুণ সম্মান পাচ্ছি! বিশ্বকাপ জিতে এক বছরের পুরনো যন্ত্রণার কথা জেমাইমার মুখে

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান করে কেঁদে ফেলেছিলেন। হাত জোড় করে ধন্যবাদ জানিয়েছিলেন দর্শকদের। পরে গ্যালারিতে গিয়ে পিতা ইভান রদ্রিগেজ়কে জড়িয়ে ধরেছিলেন। সেই কান্নার মধ্যে ছিল অনেক অসম্মান, অপমানের জবাব। এক বছর পর যে যন্ত্রণার মধ্যে তিনি ছিলেন, সেই বিষয়ে এত দিনে মুখ খুললেন জেমাইমা। দলে সাধারণত মজা করতেRead More →

দু’মাস ধরে রোজ সাড়ে ৪ ঘণ্টা ঘাম ঝরাচ্ছেন ধোনি, জানা গেল আগামী আইপিএলের আগে কী ভাবে তৈরি হচ্ছেন মাহি

গত আইপিএলের পরেও বলেছিলেন সেই একই কথা। জানিয়েছিলেন, পরের বছর খেলবেন কি না, তা নির্ভর করছে আইপিএলের আগের কয়েক মাসের উপর। যদি ফিট থাকেন, তবেই আবার হলুদ জার্সিতে দেখা যাবে তাঁকে। আগামী বছর মার্চ মাসে আবার আইপিএল হওয়ার কথা। তার আগে নিজেকে তৈরি করছেন মহেন্দ্র সিংহ ধোনি। গত দু’মাস ধরেRead More →

আইপিএলের নিলাম কবে, জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, এ বারও নিলাম বিদেশের মাটিতেই

চলতি বছর ডিসেম্বর মাসে যে আইপিএলের নিলাম হবে, তা আগেই জানা গিয়েছিল। এ বার তার দিন জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৬ ডিসেম্বর হবে এ বারের ছোট নিলাম। আগে জানা গিয়েছিল, মুম্বইয়ে নিলাম হবে। তবে তা হচ্ছে না। এ বারও বিদেশেই হবে আইপিএলের নিলাম। ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, সৌদি আরবের আবু ধাবিতেRead More →