তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই বৃষ্টিপাতের স্বস্তি দক্ষিণবঙ্গে! কবে কোন জেলায় বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই স্বস্তির কথাও শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রবি এবং সোমে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও দু’চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া,Read More →

কৃত্রিম মেধা ব্যবহার করে ভারতের নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে চিন! দাবি মাইক্রোসফ্টের রিপোর্টে

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভারতের নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে চিন। আমেরিকান তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্টের সাম্প্রতিক এক রিপোর্টে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শুধু ভারত নয়, চিনের নিশানায় রয়েছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার নির্বাচনও। ‘সেম টার্গেটস, নিউ প্লেবুকস’ নামের এই রিপোর্টে বলা হয়েছে, ‘‘অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনগুলিতে সামাজিক মাধ্যমের সাহায্যে, কৃত্রিমRead More →

বিরাটের বয়স কত হল? মনে করিয়ে দিলেই রেগে যাচ্ছেন কোহলি

দ্বিতীয় সন্তানের জন্মের পর দু’মাস বিশ্রাম নিয়ে আইপিএলে ফিরেছেন বিরাট কোহলি। দু’টি অর্ধশতরান করে ছন্দেও রয়েছেন। সেই কোহলির অন্য একটি রূপ খুঁজে বার করেছেন সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল। জানিয়েছেন, মাঠের ভেতরে ঠিক বাচ্চাদের মতো আচরণ করেন কোহলি। বয়সের কথা মাথাতেই থাকে না তাঁর। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেছেন, “আরসিবিRead More →

রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন দিব্যেন্দু দাস, পক্ষপাতের অভিযোগে সরেন পূর্বসূরি

রাজ্যের নতুন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে দিব্যেন্দু দাসকে নিয়োগ করল নির্বাচন কমিশন। অমিত রায়চৌধুরীর জায়গায় তাঁকে নিয়োগ করা হল। দিব্যেন্দু বর্তমানে রাজ্যের পরিবহণ দফতরের ডিরেক্টর পদে কর্মরত রয়েছেন। অমিতের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ থাকায় গত সোমবার তাঁকে সরিয়ে দিয়েছিল কমিশন। অমিতের সঙ্গেই সরানো হয় রাজ্যের যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক রাহুলRead More →

ওয়াটগঞ্জের মৃতার দেহের নিখোঁজ অংশ গঙ্গায় ফেলে দেন ভাসুর? এলাকার সিসি ক্যামেরা দেখছে পুলিশ

ওয়াটগঞ্জে নিহত মহিলার দু’টি হাত, পায়ের পাতা এবং বুকের নীচের অংশের খোঁজ নেই। পুলিশ মনে করছে, দুর্গা সরখেলের দেহের ওই অংশ নদীতে ফেলে দিয়েছেন অভিযুক্ত নীলাঞ্জন সরখেল। সুইং ব্রিজ এবং দইঘাটের মাঝের কোনও জায়গায় ফেলা হয়েছে। এই এলাকায় বসানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে আরও জানা গিয়েছে, মৃতারRead More →

দিল্লি ম্যাচের আগে শক্তি বাড়ল মুম্বই ইন্ডিয়ান্সের, দলে যোগ দিলেন সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার

চোটের কারণে এত দিন খেলতে পারছিলেন না সূর্যকুমার যাদব। আইসিসি-র ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে এখনও এক নম্বরে তিনি। সেই ব্যাটার শুক্রবার যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলে। এখনও পর্যন্ত সব ম্যাচ হেরে যাওয়া দলের শক্তি বাড়ল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে। রবিবার দিল্লি বনাম মুম্বই ম্যাচ। ওয়াংখেড়েতে হবে সেই ম্যাচ। শুক্রবার সেই মাঠেRead More →

Bengal Weather Today: উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি, তাপপ্রবাহের কবলে রাজ্যের কোন কোন জেলা?

দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ। রবি ও সোমবার ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে শনিবার থেকে।  তাপপ্রবাহ রাজ্যের ৩ এলাকা বৃহস্পতিবার তাপপ্রবাহের কবলে পড়ল। এদিন রাজ্যের উষ্ণতম জোন ছিল পানাগড়। সর্বোচ্চ পারদ উঠল ৪০.৫ ডিগ্রি। পুরুলিয়া ৪০.৩ এবং বীরভূমের সিউড়ি ৪০ ডিগ্রি। আজ ও কাল গোটা দক্ষিণবঙ্গে সার্বিক ভাবে ১ থেকেRead More →

চার ম্যাচে একটি জয়, হারের হ্যাটট্রিকের সামনে কোহলিরা, কোথায় সমস্যা? খুঁজল আনন্দবাজার অনলাইন

২০০৮ থেকে ২০২৪, আইপিএলে ১৬ বছর ধরে খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনও পর্যন্ত এক বারও ট্রফি জিততে পারেনি। প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে গিয়েছে আরসিবি। যে দলে বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনের মতো ক্রিকেটার রয়েছেন, সেই দল হারে কী করে? কোথায় সমস্যা হচ্ছে আরসিবি-র? আইপিএল শুরুরRead More →

পাকিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গিদের খুন করাচ্ছে ভারত? ব্রিটিশ সংবাদপত্রের দাবি খারিজ জয়শঙ্করের

পাকিস্তানে আশ্রয় নেওয়া ভারতবিরোধী জঙ্গি সংগঠনগুলির নেতাদের নিঃশব্দে ‘সাবাড় করছে’ নয়াদিল্লি! ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছিল বৃহস্পতিবার। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে সরাসরি ব্রিটিশ সংবাদমাধ্যমটির ওই দাবি খারিজ করা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার বলেন, ‘‘এমন অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং বিদ্বেষমূলক।’’ গত পাঁচ বছরে হাফRead More →

১ কোটি ৬৪ লাখের বিল বকেয়া! ধোনিদের ম্যাচের আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন স্টেডিয়াম

আইপিএলের লড়াইয়ে শুক্রবার মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে প্যাট কামিন্সের দলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সমস্যায় হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)। বিদ্যুতের বিল না দেওয়ার অভিযোগে তেলেঙ্গানার সরকারি বিদ্যুৎ সংস্থা উপ্পল স্টেডিয়ামের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এইচসিএ কর্তৃপক্ষকে বার বার চিঠি দিয়ে সতর্ক করেও কাজ হয়নিRead More →