সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, সিসিটিভি, আলো বসানোর খরচ রাজ্যকে দিতে বলল আদালত

সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কেন্দ্রীয় সংস্থাকে বুধবার থেকেই তদন্ত শুরু করতে বলা হয়েছে। আদালত জানিয়েছে, নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালির ঘটনা সংক্রান্ত অভিযোগ জমা নিতে হবে সিবিআইকে। আদালতের নজরদারিতে তদন্ত চলবে। পাশাপাশি, সন্দেশখালির স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে রাস্তায় সিসি ক্যামেরা, এলইডি আলো বসাতে বলেছেRead More →

পাঁচ ম্যাচে চারটি হার, সৌরভের দিল্লি এখন ‘লাস্ট বয়’, কোন কোন সমস্যায় ভুগছেন ঋষভ পন্থেরা?

কথায় বলে ‘দিল্লি অভি দূর হ্যায়’। এ বারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অবস্থাও অনেকটা তেমনই। প্লে-অফে ওঠার রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে। পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরে গিয়েছে তারা। বাকি রয়েছে ন’টি ম্যাচ। কোচ রিকি পন্টিং বলে দিয়েছেন, ন’টি ম্যাচের মধ্যে আটটিতে জিততেই হবে। কিন্তু এমন কঠিন পরিস্থিতি কেন হল দিল্লির? ঋষভRead More →

‘উল্টো করে ঝুলিয়ে সিধে করা হবে’! এনআইএর উপরে হামলা নিয়ে শাহের নিদান বালুরঘাটের সভায়

লোকসভা ভোটে প্রথম বার বাংলায় প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায় ভূপতিনগর নিয়ে শাস্তির নিদান। বালুরঘাট এবং মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, খগেন মুর্মুর সমর্থনে আয়োজিত সভায় বঙ্গবাসীকে আশ্বস্ত করে শাহ বললেন, ‘‘সবাইকে উল্টো করে টাঙিয়ে সোজা করে দেওয়া হবে, আপনারা চিন্তা করবেন না।’’ শাহের মন্তব্যেরRead More →

বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে মধ্যপ্রদেশের বেতুল লোকসভা কেন্দ্রে ভোটের দিন বদল করল কমিশন

ভোটের প্রচার চালানোর সময়ই মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন মধ্যপ্রদেশের বেতুল লোকসভা কেন্দ্রের বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রার্থী অশোক বলভী। মঙ্গলবার ওই আসনে ভোটের দিন পিছনোর কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিএসপি প্রার্থীর মৃত্যুর খবর পাওয়ার পরেই বেতুলের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক নরেন্দ্র কুমার সূর্যবংশী ওই আসনেRead More →

আয়ুষ না অ্যালোপ্যাথি, পছন্দ ব্যক্তিগত হওয়া উচিত! পতঞ্জলি মামলায় সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মানুষ কোন পদ্ধতিতে চিকিৎসা করবেন, তা তাঁর নিজস্ব পছন্দ। আয়ুষ না অ্যালোপ্যাথি— চিকিৎসা পদ্ধতি নিয়ে মানুষের পছন্দই শেষ কথা হওয়া উচিত। যে কোনও ব্যবস্থার প্রতি অবমাননাকে নিরুৎসাহ করা উচিত। যোগগুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ বিজ্ঞাপনী মামলায় সুপ্রিম কোর্টে এমনই জানাল কেন্দ্রীয় সরকার। পতঞ্জলির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণেRead More →

‘মোদীর উন্নয়নে শামিল বাংলা’, জেতা বা হারা সব আসনে একই সুর চাই! পদ্ম-নির্দেশ প্রার্থীদের জন্য

নরেন্দ্র মোদীর ছবি বড়। প্রার্থীর ছবি তুলনায় ছোট। নরেন্দ্র মোদীর কাজের প্রচার বড় করে। প্রার্থীর পরিচয় ছোট করে। এটাই দিল্লিবাড়ির লড়াইয়ে বিজেপির প্রচারমন্ত্র। এমন মন্ত্র ঠিক করে দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রে জানা গিয়েছে, গোটা দেশে এই নীতিতেই হতে হবে লোকসভা ভোটের নির্বাচনী প্রচার। কারণ, বিজেপি মনে করছে, জয়Read More →

হনুমান জয়ন্তী– রাষ্ট্রহিতের উপযোগী গুণাবলী অর্জনে শ্রী হনুমানের জীবন শিক্ষনীয়

হনুমান জয়ন্তী পরম রামভক্ত , রুদ্রের আংশিক অবতার বীর হনুমানের জন্ম তিথি উপলক্ষে ভারতবর্ষের অধিকাংশ জায়গায় চৈত্র মাসের পূর্ণিমার সময় পালিত হয়। কর্ণাটক , তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্রে হনুমান জয়ন্তী একটি জনপ্রিয় উৎসব। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে হনুমান জয়ন্তী ৪১ দিন ব্যাপী পালিত হয়।হনুমানের মাতা অঞ্জনা আর পিতা কেশরী। কেশরী বর্তমান কর্ণাটকRead More →

‘চিনা হামলার সময় তো অসম, অরুণাচলবাসীকে বিদায়বাণী শুনিয়েছিলেন’! আবার শাহের নিশানায় নেহরু

লোকসভা ভোটের প্রচারে উত্তর-পূর্বাঞ্চলে প্রচারে গিয়ে আবার দেশের প্রথম প্রধানমন্ত্রী, প্রয়াত জওহরলাল নেহরুকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, নেহরুর হাতে পড়ে আর একটু হলেই অসম-সহ উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ নাকি চিনের অংশ হয়ে যেত। ১৯৬২ সালে চিনা ফৌজের আগ্রাসনের প্রসঙ্গ উল্লেখ করে শাহ বলেন, ‘‘চিনা হামলার সময়Read More →

মোদীর হাফ ডজন সভার পরে আসছেন শাহ, প্রথম নয়, দ্বিতীয় দফার আসন থেকেই প্রচার শুরু বুধে

লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর রাজ্যে দু’টি জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট ঘোষণার আগেও তিনি চারটি জনসভা করেছেন বাংলায়। তবে তাঁর ডেপুটি অমিত শাহ এখনও পর্যন্ত রাজ্যে ভোটপ্রচারে আসেননি। বিজেপি সূত্রে খবর, বুধবার বাংলায় প্রথম জনসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের আসন বালুরঘাট থেকেইRead More →

কিসসা কুর্সি কা! বিজেপি এবং তৃণমূলের অফিস থেকে চেয়ার তুলে চোর চলে গেল হেলতে-দুলতে

সামনেই লোকসভা নির্বাচন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোটপ্রচারে একে অন্যকে টক্কর দিচ্ছে তৃণমূল এবং বিজেপি। কুর্সিদখলের সেই লড়াইয়ের মধ্যে দুই দলের কার্যালয় থেকে অদ্ভুত ভাবে চুরি গেল চেয়ার! এই ঘটনায় শোরগোল শহরে। চোর এক জনই কি না, জানার চেষ্টা চলছে। তবে চুরির প্রকার দেখে অভিযোগ জানাতে গিয়েও হেসে ফেলছেন তৃণমূল এবংRead More →