বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ড: দু’জন নয়, তৃতীয় জঙ্গিও এসেছিল কলকাতায়, দাবি করলেন গোয়েন্দারা

দু’জন নয়, কলকাতায় এসেছিল বেঙ্গালুরু রামেশ্বরম কাফের বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত তিন সন্দেহভাজন জঙ্গি। গোয়েন্দা সূত্রের দাবি, তৃতীয় জনের নাম মুজ়াম্মিল শরিফ। বিস্ফোরণের ঘটনায় তাকেই চেন্নাই থেকে প্রথম গ্রেফতার করেছিল এনআইএ। এ রাজ্যে এসে আবদুল মাথিন আহমেদ ত্বহা এবং মুসাভির হুসেন শাজিবকে আত্মগোপনের প্রয়োজনীয় টাকা দিয়ে ফিরে গিয়েছিল শরিফ। তার পরেইRead More →

হার্দিকের ফিটনেস নিয়ে উঠে গেল প্রশ্ন, পাণ্ড্য কি চোট নিয়েই খেলছেন আইপিএলে?

টানা তিনটি হারের পর আইপিএলে শেষ দু’টি ম্যাচে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তার মধ্যেই হার্দিক পাণ্ড্যকে নিয়ে জল্পনা দেখা দিল। মুম্বইয়ের অধিনায়ক চোট নিয়ে আইপিএলে খেলছেন বলে সন্দেহ প্রকাশ করেছেন সাইমন ডুল। নিউ জ়‌িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের মতে, হার্দিককে দেখে মনে হয়েছে তিনি শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ নন। আইপিএলে হার্দিকের বল না-করারRead More →

লক্ষ্য ১০০! ৯৮ বার ভোটে হারার পরেও জেতার আশা ছাড়েননি আগরার বৃদ্ধ হসনুরাম

১৯৮৫ সাল থেকে ভোটযাত্রা শুরু তাঁর। ৯৮টি ভোটে প্রার্থীও হয়েছিলেন। কিন্তু কোনওটিতেই জিততে পারেননি। তবে আশাহত হননি। আশাও ছাড়েননি। ভোটে প্রার্থী হয়েছেন, হেরেছেন, আবারও হারতে পারেন, এটাও জানেন, কিন্তু তার পরেও তিনি ভোটে লড়ার জন্য উৎসুক হয়ে থাকেন। তিনি উত্তরপ্রদেশের আগরার হসনুরাম অম্বেডকরী। তিনি ‘ধরতি পাকড়’ নামেও এলাকায় পরিচিত। বয়সRead More →

বেআইনি নির্মাণ প্রমাণিত হলে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, কড়া আইনের খসড়া তৈরি পুরসভার

গার্ডেনরিচে বেআইনি ভাবে নির্মিত বহুতল ভেঙে পড়ার ঘটনার পর মুখ পুড়েছিল কলকাতা পুরসভার। মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দরের এমন ঘটনায় প্রশ্ন উঠেছিল পুরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজকর্ম নিয়েও। ওই ঘটনার জেরে শনিবারই পুরসভার তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। এই আবহে বেআইনি নির্মাণ রুখতে কড়া আইনের খসড়াও তৈরি করে ফেললRead More →

রবিবার জার্সিবদল সঞ্জীব গোয়েন্‌কার লখনউয়ের, ইডেনে কেকেআরের বিরুদ্ধে রাহুলেরা সবুজ-মেরুন

তিন ম্যাচ পরে রবিবার ঘরের মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে জার্সিবদল হচ্ছে সঞ্জীব গোয়েন্‌কার দলের। সবুজ-মেরুন জার্সি পরে নামবেন লোকেশ রাহুলেরা। ক্রিকেটে লখনউ সুপার জায়ান্টসের পাশাপাশি ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টেরও মালিক সঞ্জীব। মোহনবাগান সবুজ-মেরুন জার্সি পরে খেলে। সেই কারণেই কলকাতার মাটিতেRead More →

গার্ডেনরিচ বহুতল বিপর্যয়: প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়তেই তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল পুরসভা

গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় শেষ পর্যন্ত তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল কলকাতা পুরসভা। গত ২২ মার্চ ঘটনার তদন্ত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিল পুরসভা। মোট আটটি বিষয়ে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার কমিটি ছ’টি বিষয়ের তদন্ত রিপোর্ট কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈনের কাছে জমা দেয়। আর সেইRead More →

৩৭০ ধারা, রামমন্দিরের পর কী? রবিবার মোদীর ইস্তাহার, পয়লা বৈশাখ বাছাই বাংলার জন্য?

বাংলা নববর্ষে লোকসভা ভোটের ইস্তাহার প্রকাশ করতে চলেছে বিজেপি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার বিজেপি লোকসভা ভোটের ‘সংকল্পপত্র’ প্রকাশ করবে। সেই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার সম্ভাবনা। ইস্তাহার প্রকাশের দিন বাছাইয়ের কারণে প্রশ্ন উঠছে যে, বাংলার জন্য কি বিশেষ কিছু থাকছে তাতে? বিজেপি সূত্রে খবর, ইস্তাহারে মূলতRead More →

ধর্মতলা, খিদিরপুর থেকে একবালপুর, বহু হোটেলে ভুয়ো পরিচয়ে থেকেছেন কাঁথির ধৃতেরা, মিলছে ছবি

কলকাতার লেনিন সরণির হোটেলের পর খিদিরপুরের একটি গেস্ট হাউসেও এক রাত কাটিয়ে ছিলেন বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণে অভিযুক্ত মুসাভির হুসেন সাজিব এবং আবদুল মাথিন তাহা। পরের দিন সকালে টাকা না দিয়েই পালিয়ে গিয়েছিলেন দু’জন। গেস্ট হাউসের ফোটোকপির যন্ত্র খারাপ থাকায় তাঁদের পরিচয়পত্রের প্রতিলিপি সংগ্রহ করা যায়নি। আনন্দবাজার অনলাইনকে এ কথা জানিয়েছেনRead More →

আইপিএলে জয়ে ফিরলেন পন্থরা, লখনউয়ের বিরুদ্ধে দিল্লিকে জেতালেন নবাগত ফ্রেজ়ার

জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস। টানা দু’টি ম্যাচে হারের পর আবার জয়ের মুখ দেখল ঋষভ পন্থের দল। শুক্রবার একানা স্টেডিয়ামে তারা লখনউ সুপার জায়ান্টকে হারিয়ে দিল ৬ উইকেটে। দিল্লির জয়ে অবদান রাখলেন তরুণ ক্রিকেটার জেক ফ্রেজ়ার-ম্যাকগুর্ক। যোগ্য সঙ্গত দিলেন পন্থ নিজেও। লখনউয়ের আয়ুষ বাদোনির লড়াই বৃথা গেল। ঘরের মাঠে এ বারRead More →

অযোধ্যার রামমন্দিরে বাংলার রাজ্যপাল আনন্দ বোস, রামলালা দর্শনের পর করলেন সরযূতে দীপদান

অযোধ্যার রামমন্দির দর্শন করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সপরিবার মন্দির দর্শন করেন রাজ্যপাল। মন্দিরে পুজো দেন। সরযূ নদীতে দীপদানও করেন তিনি। এ বছর ২২ জানুয়ারি দুপুর ১২টা ২৯ মিনিটের ‘শুভ মুহূর্তে’ উত্তরপ্রদেশের অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা করেন ‘প্রধান যজমান’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিন প্রধানমন্ত্রীর সঙ্গেই ছিলেন আরএসএসRead More →