রবিবার কোহলিদের বিরুদ্ধে তিন স্পিনারে কেকেআর? স্টার্ক কি বাদ? কেমন হবে সম্ভাব্য একাদশ?

রবিবার ইডেন গার্ডেন্সে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা। চলতি আইপিএলে দ্বিতীয় বার হতে চলেছে দুই দলের দ্বৈরথ। প্রথম সাক্ষাতে জিতেছিল কেকেআর। এ বার কি ‘ডাবল’ করতে পারবে তারা? আটকে রাখা যাবে বিরাট কোহলিকে? প্রথম একাদশে কাদের নিলে ম্যাচ জিততে পারে কেকেআর? খুঁজে দেখল আনন্দবাজার অনলাইন। ফিল সল্ট: আগের ম্যাচে রান পাননি।Read More →

ছ’টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের জন্য ডেকে শিক্ষকদের সঙ্গে দেখা করলেন না রাজ্যপাল!

উপাচার্য নিয়োগ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না রাজভবনের! এত দিন রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের লাগাতার দ্বন্দ্ব দেখা গিয়েছে। শনিবার তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন শিক্ষাবিদদের একাংশ। তাঁদের অভিযোগ, রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের লক্ষ্যে ওই আমন্ত্রণ জানিয়েও রাজ্যপাল দেখা করেননি। বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশRead More →

ছুটি নয়, তীব্র গরমে স্কুলের সময় বদলে দিল ঝাড়খণ্ড, সোম থেকে ছোট, বড় সকলের ক্লাস সকাল ৭টায়

তাপপ্রবাহ চলছে। শনিবার দেশের মধ্যে সবচেয়ে বেশি গরম ছিল ঝাড়খণ্ডে। ডালটনগঞ্জে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। এই পরিস্থিতিতেও কিন্তু ছোটদের স্কুলে গরমের ছুটি দিচ্ছে না ঝাড়খণ্ড সরকার। বরং ছুটির বিকল্প হিসাবে বদলে দেওয়া হয়েছে স্কুলের সময়। সরকার জানিয়েছে, সোমবার থেকে সব স্কুলে সকাল ৭টা থেকে ক্লাস শুরু হবে। পরবর্তীRead More →

এ বার রাজধানীতে ট্রেভিস-ঝড়, সঙ্গী শাহবাজও, দিল্লির বিরুদ্ধে ২৬৬/৭ তুলল হায়দরাবাদ

কোনও দল যদি প্রথম ছ’ওভারেই স্কোরবোর্ডে বিনা উইকেটে ১২৫ রান তুলে ফেলে থাকে, তা হলে সেই ম্যাচের আর কী পড়ে থাকে? শনিবার দিল্লির বিরুদ্ধে এ ভাবেই ফিরোজ শা কোটলায় তাণ্ডব দেখাল হায়দরাবাদ। ঘরের মাঠে প্রথম বার খেলতে নেমেছিল দিল্লি। মাঝে দু’টি ‘হোম ম্যাচ’ খেলতে হয়েছিল বিশাখাপত্তনমে। তবে ঘরের মাঠে ফেরারRead More →

‘বোমা’-হুঁশিয়ারি শুভেন্দুর! তারিখ না দিলেও বিরোধী দলনেতার দাবি, ‘আগামী সপ্তাহে তৃণমূল বেসামাল’

সাম্প্রতিক কালে বেশ কয়েক বার বঙ্গে শোরগোল ফেলেছে শুভেন্দু অধিকারীর ‘তারিখ-রাজনীতি’। বিরোধী দলনেতার দেওয়া তারিখে কী ঘটবে, তা নিয়ে রাজ্য রাজনীতিতে বিভিন্ন সময়েই আলোচনা হয়েছে। লোকসভা ভোটের আবহে সেই শুভেন্দুই এ বার দাবি করলেন, সামনের সপ্তাহে ‘বোমা’ পড়তে চলেছে! এ বার কোনও তারিখ না জানালেও বিরোধী দলনেতা দাবি করলেন, আগামীRead More →

জ্বালা ধরানো গরম! তবে এখনও যুগের নজির ছুঁল না এপ্রিলের কলকাতা, আরও উত্তপ্ত হয়েছে শহর

তীব্র তাপপ্রবাহ বইছে কলকাতায়। এপ্রিলের তৃতীয় সপ্তাহেই ৪০ ডিগ্রি পার করে ফেলেছে মহানগরের পারদ। দুপুর রোদে পথে নামলে চোখে-মুখে জ্বালা ধরছে কলকাতাবাসীর। কিন্তু রেকর্ড বলছে, এখনও নিজের রেকর্ড ভাঙতেই পারেনি কলকাতা। এর আগে আরও তপ্ত হয়েছে এপ্রিলের কলকাতা! শুক্রবারই এই মরশুমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলকাতায়। পারদ চড়েছিল ৪০.৪ ডিগ্রি পর্যন্ত।Read More →

তীব্র তাপপ্রবাহে রবিবার ইডেনে দুপুরে ম্যাচ, কতটা সমস্যা হবে খেলতে? জানালেন নাইট ক্রিকেটার

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলছে। কিছু জেলায় তীব্র তাপপ্রবাহ ও ছ’জেলায় অতি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে রবিবার দুপুরে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই গরমে দুপুরে খেলতে কতটা সমস্যায় পড়তে পারেন ক্রিকেটারেরা? ম্যাচেরRead More →

গঙ্গাধর মহারাজের গঙ্গাপ্রীতি

তিনি শ্রীরামকৃষ্ণ-পার্ষদ স্বামী অভেদানন্দ মহারাজ। স্বামীজী তাঁকে সস্নেহে ‘গ্যাঞ্জেস’ নামে সম্বোধন করতেন। শশী মহারাজ সহ রামকৃষ্ণ সঙ্ঘের প্রাচীন সাধুদের কাছে চিঠিতে নিজের পরিচয়বাচক শব্দবন্ধে লিখতেন, ‘তোমার দাসানুদাস Ganges’. কারণ তাঁর পিতৃদত্ত নাম ছিল গঙ্গাধর গঙ্গোপাধ্যায়। মঠে তিনি ‘গঙ্গাধর মহারাজ’ নামে পরিচিত। তাঁর স্থাপিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম শাখাকেন্দ্র সারগাছি-মুর্শিদাবাদেরRead More →

চেন্নাইয়ের বিরুদ্ধে লখনউকে জয়ে ফেরাল রাহুলের ব্যাট, কাজে এল না ধোনির লড়াই

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সহজ জয় তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। রুতুরাজ গায়কোয়াড়ের দল প্রথমে ব্যাট করে তোলে ৬ উইকেটে ১৭৬ রান। জবাবে লোকেশ রাহুলেরা ১৯ ওভারে ২ উইকেটে তুলল ১৮০ রান। পর পর দুই ম্যাচে হারের পর ঘরের মাঠে জয় পেল লখনউ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লখনউRead More →

মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন, অবিলম্বে চার্জশিট ফাইল করার নির্দেশও দেওয়া হল

মুর্শিদাবাদের শক্তিপুর এবং বেলডাঙার ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে একটি চিঠিতে এই নির্দেশ এসেছে। কারণ হিসাবে কমিশন জানিয়েছে, ওই দুই পুলিশকর্তাকে নির্দিষ্ট ভাবে বিশেষ দায়িত্ব দেওয়ার পরও তাঁরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই তাঁরা আর ভোটের কাজ করতে পারবেন না। একই সঙ্গে ওই দুই পুলিশকর্তার বদলিRead More →