কলকাতা পুরসভার কোয়ার্টারের ছাদে তরুণকে খুন! গাঁজা কাটার ছুরি দিয়ে কোপানো হল বুকে, গ্রেফতার যুবক

কলকাতা পুরসভার কোয়ার্টারের ছাদে শুয়ে থাকা তরুণকে কুপিয়ে খুন। ফুলবাগানে কলকাতা পুরসভার ঝাড়ুদারদের কোয়ার্টারে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে। পরিবারের অভিযোগ, ওই ছাদে নেশা করতে গিয়েছিলেন এক যুবক। তখনই নিহত তরুণের সঙ্গে বচসা বাধে তাঁর। তার জেরেই কুপিয়ে খুন করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবককেও গ্রেফতার করা হয়েছে।Read More →

বিকেলেই কালবৈশাখী? সোমে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

তাপপ্রবাহের দীর্ঘ ‘স্পেলের’ পর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী অপেক্ষার অবসান হতে চলেছে সোমবার। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সোমবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিকেলেই বেশ কিছু জেলায় হতে পারে কালবৈশাখী। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে ওই জেলাগুলিতে। আপাতত সারা সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।Read More →

ঝাড়খণ্ডের মন্ত্রীর সচিবের পরিচারকের বাড়িতে নোটের পাহাড়, কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি

ঝাড়খণ্ডের এক মন্ত্রীর সচিবের পরিচারকের বাড়িতে অভিযান চালিয়ে ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকে রাঁচীর নানা জায়গায় অভিযান চালাতে শুরু করেন ইডির আধিকারিকেরা। ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী আলমগির আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতেও অভিযান চালানো হয়। ইডি সূত্রের খবর, পরিচারকের বাড়ি থেকে ২০Read More →

জয়ের হ্যাটট্রিক করা নাইট অধিনায়ককে প্রশ্ন করেই যাচ্ছেন সতীর্থেরা, কী হল শ্রেয়সকে নিয়ে?

প্লে-অফে এক পা দিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের হ্যাটট্রিক করেছে তারা। দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্সের পরে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পয়েন্ট তালিকায় এক নম্বরে কেকেআর। তার পরেও চাপে দলের অধিনায়ক শ্রেয়স আয়ার। সতীর্থদের প্রশ্নে জর্জরিত তিনি। সতীর্থেরা শ্রেয়সকে প্রশ্ন করছেন টস নিয়ে। চলতি প্রতিযোগিতায় লখনউ ম্যাচ ধরলে টানা ছ’টিRead More →

জয়ের হ্যাটট্রিক কলকাতার, আবার ব্যাটে-বলে জ্বলে উঠলেন নারাইন, লখনউকে হারিয়ে শীর্ষে কেকেআর

আইপিএলে জয়ের হ্যাটট্রিক কলকাতার। দিল্লি, মুম্বইয়ের পর লখনউকেও হারিয়ে দিল শ্রেয়স আয়ারের দল। পর পর দু’টি অ্যাওয়ে ম্যাচ জিতে অনেক খোলা মনে কলকাতায় শেষ হোম ম্যাচে খেলতে আসতে পারবে কেকেআর। আগে ব্যাট করে ২৩৫/৬ তুলেছিল কলকাতা। জবাবে আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের বোলিংয়ে লখনউ থেমে যায় ১৩৭ রানে। অর্থাৎ ৯৮ রানেRead More →

লখনউকে হারিয়ে প্লে-অফে কি জায়গা পাকা হল নাইটদের, জিততে হবে আরও ম্যাচ?

লখনউ সুপার জায়ান্টসকে তাদের ঘরের মাঠেই হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল তারা। কিন্তু সেই জয় কলকাতার প্লে-অফে জায়গা পাকা করল না। এখনও এক ধাপ বাকি প্লে-অফে উঠতে। পরের ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেই ম্যাচের উপর নির্ভর করছে কেকেআরের প্লে-অফে ওঠা। কলকাতা ১১টি ম্যাচের মধ্যে আটটিRead More →

রামমন্দির উদ্বোধনের পর প্রথম বার রামলালা দর্শনে মোদী, করলেন সন্ধ্যারতি, পরে রোড-শো অযোধ্যায়

রামমন্দির উদ্বোধনের পর প্রথম বার রামলালা দর্শনে অযোধ্যায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরে পুজো দিয়ে গর্ভগৃহে সন্ধ্যারতি করেন তিনি। তার পর সাষ্টাঙ্গে প্রণাম করেন। ঘুরে দেখেন মন্দির চত্বরও। ঝাড়খণ্ড এবং বিহারে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করার পর রবিবার সন্ধ্যায় অযোধ্যায় যান মোদী। প্রথমেই যান রামমন্দিরে। পুজো দেওয়ার পর অযোধ্যার বিজেপিRead More →

স্বপ্নভঙ্গ! অধরা ত্রিমুকুট, আইএসএল ফাইনালে হার মোহনবাগানের, মুম্বইয়ের বদলা যুবভারতীতে

মোহনবাগান ১ (কামিংস)মুম্বই সিটি ৩ (দিয়াস, বিপিন, ইয়াকুব) ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরাই থাকল মোহনবাগানের। ২৩ বছর পর যে সুযোগ এসেছিল সবুজ-মেরুনের কাছে, তা তারা কাজে লাগাতে পারল না। ডুরান্ড কাপ, আইএসএল লিগ-শিল্ডেই সন্তুষ্ট থাকতে হল তাদের। আইএসএলের ফাইনালে বদলা নিল মুম্বই সিটি এফসি। মোহনবাগান হারল ১-৩ ব্যবধানে। প্রথমার্ধে জেসন কামিংসেরRead More →

হিট স্ট্রোকের শিকার পাখিরাও, প্রয়োজন আরও পরিকাঠামোর

তাকে এক ঝলক দেখতে এবং ফ্রেমবন্দি করতে কিছু দিন ধরেই রবীন্দ্র সরোবর চত্বরে ভিড় জমাচ্ছিলেন পাখি দেখিয়ে এবং চিত্রগ্রাহকেরা। পরিযায়ী বর্ণালী পাখির (ইন্ডিয়ান পিট্টা) এ হেন জনপ্রিয়তা তাকে রাতারাতি তারকার মর্যাদা দিয়েছিল। সম্প্রতি সরোবর চত্বরে সেই তারকা-অতিথির একটিকেই মৃত পড়ে থাকতে দেখা গিয়েছে। অনেকেরই আশঙ্কা, কলকাতায় প্রবল তাপপ্রবাহের কারণেই অসুস্থRead More →

মোবাইলে হাত দিতে নিষেধ, ঘুমন্ত দাদার গলায় ছুরি বসিয়ে দিল ১৪ বছরের কিশোরী!

দাদাকে কুপিয়ে খুন করল ১৪ বছরের কিশোরী। দাদা তাকে মোবাইল ফোন ব্যবহার করতে বারণ করেছিলেন বলে জানা গিয়েছে। সেই রাগ থেকেই দাদাকে খুন করে ওই কিশোরী। ঘুমন্ত দাদার গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেয় সে। খুনের কথা গোপন করার চেষ্টাও করেছিল, তবে পুলিশ তা ধরে ফেলে। ঘটনাটি ছত্তীসগঢ়ের খয়রাগড়-ছুইখাদান-গন্ডই জেলার।Read More →