ওষুধের দামে বড় অঙ্কের ছাড়, মান ঠিক থাকছে কি

রাজ্যে সরকারি হাসপাতাল-চত্বরে ‘সরকারি-বেসরকারি অংশীদারিতে’ (পিপিপি মডেল) চলা ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলিতে সম্প্রতি ওষুধের দামের উপর বিপুল ছাড়ের ঘোষণা হয়েছে। এত দিন এই দোকানগুলিতে ওষুধের দামের উপর ছাড়ের মাত্রা ছিল ৬৫-৬৭%। নতুন দরপত্র প্রক্রিয়ায় এপ্রিল মাসে এই দোকানগুলিতে ওষুধ বিক্রির জন্য মনোনীত ওষুধ সংস্থাগুলির নাম প্রকাশিত হয়েছে। তারা ওষুধের দামেরRead More →

‘যত দিন মোদী আছে তত দিন রামনবমী পালন কেউ রুখতে পারবে না’, গ্যারান্টি প্রধানমন্ত্রীর

রবিবার রাজ্যে পর পর চারটি সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমেই তিনি পৌঁছে গিয়েছেন ভাটপাড়ায়। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সমর্থনে সেখানে প্রচার করার কথা তাঁর। এর পর চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে, আরামবাগে অরূপকান্তি দিগরের সমর্থনে এবং সাঁকরাইলে রথীন চক্রবর্তীর সমর্থনে আরও তিনটি জনসভা করবেন মোদী। এই কেন্দ্রগুলিতে আগামী ২০Read More →

৪২-এর ধোনি ২৫০! দল হারলেও আইপিএলে নজির, কোন রেকর্ড করলেন মাহি

৪২ বছর বয়সেও নজির গড়ছেন মহেন্দ্র সিংহ ধোনি। শুক্রবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেরেছে চেন্নাই সুপার কিংস। দল হারলেও নজির গড়েছেন ধোনি। বয়স্কতম ক্রিকেটার হিসাবে রেকর্ড করেছেন তিনি। গুজরাতের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ১১ বলে ২৬ রান করেছেন ধোনি। একটি চার ও তিনটি ছক্কা মেরেছেন। আইপিএলে ২৫০ ছক্কা হয়েছে ধোনির। সবRead More →

আফগানিস্তানে হড়পা বান, এক দিনের ভারী বর্ষণে প্রাণ হারালেন অন্তত ২০০ জন, ক্ষতিগ্রস্থ হাজার হাজার বাড়ি

হড়পা বানের জেরে জেরবার আফগানিস্তান। উত্তর আফগানিস্তানের বাঘলান প্রদেশে ২০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলেই খবর। শুক্রবার বাঘলান প্রদেশে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়। যার জেরে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। সেই বন্যার জলে ভেসে গেল হাজারের বেশি বাড়িঘর। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, শনিবার রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে শুক্রবার সকাল থেকেই বৃষ্টিপাতRead More →

সন্ধ্যায় আসছেন মোদী, শহরে যান নিয়ন্ত্রণ, রাতে থাকবেন কলকাতাতেই, চার নির্বাচনী সভা রবিবার

লোকসভা ভোটের প্রচারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার হুগলি, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া— এই তিন জেলায় মোট চারটি জনসভা করবেন তিনি। শনিবারই কলকাতায় চলে আসছেন প্রধানমন্ত্রী। রাত্রিবাস করবেন রাজভবনে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে শহরকে। শনিবার বিকেল থেকেই যান নিয়ন্ত্রণ করা শুরু হবে কলকাতারRead More →

অ্যান্ডারসনের যাত্রা শেষ হবে লর্ডসে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ৭০০ টেস্ট উইকেটের মালিকের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন জেমস অ্যান্ডারসন। আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে লর্ডসে প্রথম টেস্টই হবে তাঁর শেষ টেস্ট। ২০০৩ সালে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল ৪১ বছরের জোরে বোলারের। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। বিশ্বের একমাত্র জোরে বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছেRead More →

‘মুকুটমণিকে ভোট দিলে আমার মতোই ঠকতে হবে’! মিঠুনের সভায় গিয়ে পদ্মে যোগ তৃণমূল প্রার্থীর স্ত্রীর

আদালতে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এ বার ভোটের ময়দানেও রানাঘাটের তৃণমূল প্রার্থী তথা স্বামী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন স্ত্রী স্বস্তিকা মহেশ্বরী। রানাঘাটে মিঠুন চক্রবর্তীর সভায় যোগ দিয়ে স্বস্তিকা বললেন, ‘‘মুকুটমণিকে ভোট দিলে আমার মতোই ঠকতে হবে।’’ এ ব্যাপারে আনন্দবাজার অনলাইন মুকুটমণির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। কিন্তু উনি ফোনRead More →

সন্দেশখালির ধর্ষণ ‘মিথ্যা’! তৃণমূলের অভিযোগ নিয়ে মুখ খুললেন শাহ, কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

তৃণমূল প্রথমে অপরাধ করে, পরে সেই অপরাধ ঢাকতে আরও ভুল করে। সন্দেশখালি প্রসঙ্গে বাংলার শাসকদলকে আক্রমণ করে তেমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি সন্দেশখালি নিয়ে একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (যদিও সেই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ভিডিয়োগুলি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের দাবি, সন্দেশখালিতে যে ধর্ষণেরRead More →

শনিতেও কালবৈশাখী হতে পারে দক্ষিণের ছয় জেলায়, বৃষ্টি কমবে কবে? তা-ও জানাল হাওয়া অফিস

শনিবারও রাজ্যের ছ’টি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে রাজ্যে বৃষ্টি কমবে কবে, তা-ও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছুRead More →

ঘরের মাঠে শেষ ম্যাচ, শনিবার ইডেনেই প্লে-অফ নিশ্চিত করতে চায় কেকেআর

একটা দল প্লে-অফে একটা পা বাড়িয়েই রেখেছে। শনিবারের ম্যাচে না হারলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। অন্য দলটি আইপিএলে সবার আগে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে। শনিবারের ম্যাচ নেহাতই তাদের কাছে সম্মানরক্ষার। এই অবস্থায় ইডেন গার্ডেন্সে শনিবার মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। দুই দল মুখোমুখি হয়েছিল গত সপ্তাহেই।Read More →