গুজরাতে সফল, মুম্বইয়ে ব্যর্থ! অধিনায়ক হার্দিকের ‘কথা ও কাহিনি’

আইপিএলের সবচেয়ে বড় দলবদলটা বোধ হয় এ বারেই হয়ে গিয়েছে। আগামী বছর রোহিত শর্মা যদি অন্য কোনও দলে যান তাতেও এতটা অবাক হওয়ার কিছু থাকবে না। গুজরাত টাইটানসের অধিনায়ক হিসাবে এক বার ট্রফি জয়, অন্য বার ফাইনাল খেলার পর হার্দিক পাণ্ড্য ফিরে যান পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে। যে খবর চমকেRead More →

এক পুলিশ সুপার-সহ চার অফিসারকে সরিয়ে দিল কমিশন, ভোটের কাজ তাঁরা করতে পারবেন না

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিনেই পুরুলিয়া জেলার পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। রবিবার রাজ্যের মুখ্যসচিবকে কমিশনের নির্দেশ, নির্বাচনের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে তাঁকে দায়িত্ব থেকে সরাতে হবে। তাঁর জায়গায় তিন আইপিএস অফিসারের নাম চেয়ে পাঠিয়েছে কমিশন। পুরুলিয়ার এসপি ছাড়াও আরও তিনRead More →

দিল্লিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা! উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে তাপমাত্রা ছোঁবে ৪৭ ডিগ্রি

গরমের দাপট থেকে এখন রেহাই তো মিলবেই না, বরং তাপমাত্রা আরও বাড়বে দিল্লি এবং উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে। তেমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আগামী পাঁচ দিন ধরে চলবে তীব্র তাপপ্রবাহ। এই সময়ে উত্তর-পশ্চিমের রাজ্যগুলির কোথাও কোথাও তাপমাত্রা ৪৭ ডিগ্রিতে পৌঁছবে। তীব্র তাপপ্রবাহ চলবে দিল্লিতেও। রবিবার চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে রাজধানীতে। শনিবারেওRead More →

ঘূর্ণিঝড়ও তৈরি হতে পারে সাগরে! সতর্ক আলিপুর, সোম থেকে রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস

সোমবার থেকে রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিস্থিতির দিকে নজর রেখেছেন আবহবিদেরা। নিম্নচাপ থেকে সাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পশ্চিম মেদিনীপুর,Read More →

রাজভবনের তিন কর্মীকে ডাকল পুলিশ, মহিলাকে বাধা দেওয়ার অভিযোগে রবিতেই হাজিরার নির্দেশ

রাজভবনের তিন কর্মীকে তলব করেছে কলকাতা পুলিশ। রবিবারই তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা সেই মহিলাকে আটকানোর অভিযোগ রয়েছে এই কর্মীদের বিরুদ্ধে। নতুন করে তাঁদের নামে এফআইআরও করেছে পুলিশ। তার পরেই এই তলব। শুক্রবার সন্ধ্যায় রাজভবনের ঘটনা নিয়ে অভিযোগকারিণী আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছেRead More →

রিঙ্কুর হাতে পাঁচ ছক্কা খেয়ে খলনায়ক হয়েছিলেন, নায়ক যশের সাফল্যে ঈশ্বরবন্দনা সিংহের

যশ দয়ালকে পর পর পাঁচটি ছয় মেরে প্রচারের আলোয় উঠে এসেছিলেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহ। গত বছর আইপিএলে রিঙ্কুর কাছে মার খাওয়ার পর কয়েকটি ম্যাচ খেলতে পারেননি হতাশ যশ। গুজরাত সমর্থকদের কাছে কার্যত খলনায়ক হয়ে গিয়েছিলেন তিনি। সেই বোলারই শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর জয়ের অন্যতমRead More →

ভোটের আবহে নজির কমিশনের! মাদক, মদ, বেআইনি অর্থ মিলিয়ে বাজেয়াপ্ত ৯০০০ কোটি

ভোট ঘোষণার পর থেকে মাদক, মদ, গয়না এবং বেআইনি অর্থ মিলিয়ে এখনও পর্যন্ত ৯০০০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে দেশ জুড়ে। শনিবার এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যে পরিমাণ বেআইনি অর্থ এবং অন্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছিল, এ বার এখনও পর্যন্ত অর্থাৎ ভোটের চার দফার মধ্যে তার আড়াইRead More →

চোরাশিকারিদের ঠেকাতে গিয়ে সুন্দরবনের জঙ্গলে গভীর রাতে বনরক্ষী খুন, নদীতে ঝাঁপালেন চার জন

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনরক্ষী। বন দফতর সূত্রে খবর, রাতে টহল দেওয়ার সময় হরিণশিকারিদের আক্রমণের মুখে পড়ে বনকর্মীদের একটি দল। সেই সময় কুপিয়ে খুন করা হয় ওই বনকর্মীকে। তাঁর দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে দেহ। বন দফতর সূত্রে জানা গিয়েছে, নিহত বনরক্ষীরRead More →

মুম্বইয়ে মোদীর সভার আগে পুলিশের কাছে হুমকি দিয়ে উড়ো ফোন, গ্রেফতার এক প্রৌঢ়

মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে উড়ো হুমকির ফোন। এই ঘটনায় গ্রেফতার হলেন এক জন। শুক্রবার শিবাজী পার্কে সভা ছিল মোদীর। তার আগে ফোন করে অভিযুক্ত বলেন, ‘বড় কোনও দুর্ঘটনা’ হতে পারে। পুলিশ তদন্তে নেমে দেখে, ভুয়ো ফোন করে ভয় দেখানো হয়েছে। আজাদ ময়দান থানার আধিকারিক নিতিন তাড়াখে জানান, এইRead More →

তরুণ প্রজন্ম রাজনীতিবিমুখ নয়, বাংলায় ৪২ কেন্দ্রে মূল তিন পক্ষের ৫১ জন প্রার্থীর বয়সই ৫০ বছরের নীচে!

তৃণমূল, বিজেপি এবং সিপিএম, তিন পক্ষের প্রার্থীরই বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। কেন্দ্র রায়গঞ্জ: তিন পক্ষের প্রার্থীরই বয়স ৫০ বছরের নীচে। যেমন দক্ষিণবঙ্গের কাঁথিতে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর বয়সও ৫০-এর নীচে। কেন্দ্র উত্তর কলকাতা: তিন প্রার্থীরই বয়স ৬০ পেরিয়ে গিয়েছে। যেমন উত্তরবঙ্গের মালদহ উত্তর, মুর্শিদাবাদ ও দমদমেও তিন প্রার্থীর সকলেইRead More →