ভোটগণনার আগের রাতে বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড়! আহত আইএসএফ পঞ্চায়েত সদস্য-সহ পাঁচ

ভোটগণনার আগের রাতে বিস্ফোরণ ভাঙড়ে। ভাঙড়-২ নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকার ঘটনা। বিস্ফোরণে গুরুতর আহত আইএসএফের পঞ্চায়েত সদস্য-সহ পাঁচ জন। আইএসএফের আহত পঞ্চায়েত সদস্যের নাম আজহার উদ্দিন বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যRead More →

সব বুথফেরত সমীক্ষাতেই তৃতীয় বার মোদী সরকার, তবে সংশয় ‘৪০০ পার’ স্লোগানের প্রত্যাশা পূরণে

সাত দফার ভোটপর্বের শেষে সব বুথফেরত সমীক্ষারই ইঙ্গিত, এনডিএ শরিকদের নিয়ে তৃতীয় বার কেন্দ্রে সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদী। তবে তাঁর তোলা ‘৪০০ পার’ স্লোগান ছোঁয়া সম্ভব হবে কি না, বিভিন্ন বুথফেরত সমীক্ষায় প্রকাশিত ইঙ্গিত তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রেখেছে। ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, বুথফেরত সমীক্ষার ইঙ্গিত যে সবRead More →

বাংলায় তৃণমূলকে ছাপিয়ে যাচ্ছে বিজেপি, ভোট শেষ হতেই আভাস দিল বিবিধ সংস্থার বুথফেরত সমীক্ষা

দেড় দশক পর এই প্রথম কি বাংলার কোনও বড় ভোটে দ্বিতীয় স্থানে নেমে যেতে চলেছে তৃণমূল? তেমনই ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন বুথফেরত সমীক্ষা। অধিকাংশ সমীক্ষারই ইঙ্গিত, সদ্য শেষ হওয়া সাত দফার লোকসভা ভোটে বাংলার ৪২টি আসনের লড়াইয়ে তৃণমূলকে ছাপিয়ে যেতে চলেছে বিজেপি। শনিবার সপ্তম দফার ভোট শেষ হতেই বিভিন্ন সংস্থার সমীক্ষাRead More →

নজরে ভাঙড়, অশান্তি এড়াতে বাড়তি বাহিনী মোতায়েন! গণনাকেন্দ্রে কত পুলিশ, জানাল লালবাজার

ভোটের আগের রাত থেকেই বার বার অশান্ত হয়ে উঠেছে ভাঙড়। ভোটের দিন ভাঙড়ের একাধিক জায়গায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে এসেছিল। তবে ভোটপর্ব মিটলেও অশান্তির কথা মাথা রেখে ভাঙড়ে ২৮ কোম্পানি বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। মঙ্গলবার ভোটগণনা। ভোটগ্রহণ পর্ব মেটার পর থেকে রাজ্যে একাধিক জায়গা অশান্ত হয়েছে। ফলপ্রকাশের পরRead More →

Sourav Ganguly: শালবনীতে নয়! কোথায় হবে ইস্পাত কারখানা? নয়া ঘোষণা সৌরভের…

 জমি-জটে বিপাকে সৌরভ গঙ্গোপাধ্যায়। শালবনীতে নয়, তাঁর প্রস্তাবিত ইস্পাত কারখানা হবে পশ্চিম মেদিনীপুরেই গড়বেতা। কলকাতায় এক অনুষ্ঠানে নিজেই সেকথা জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভ বলেন,  ‘আগামী ৩-৪ মাসের মধ্যে আমাদের কাজ রূপ পাবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথাও হয়েছে। প্রচুর কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রীকে প্রথম স্টিল প্লান্টের কথা বলার সময় তিনিRead More →

ভোট গণনার দিন কারচুপি হতে পারে গণনাকেন্দ্রে! আশঙ্কা কংগ্রেসের, কী বলল নির্বাচন কমিশন?

ভোট গণনার দিন গণনাকেন্দ্রে কারচুপি হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছিল কংগ্রেস। আজ সেই আশঙ্কা খারিজ করে দিল নির্বাচন কমিশন। গত কাল কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ দাবি করেছিলেন, গণনার দিন গণনা প্রভাবিত করতে প্রায় দেড়শো জেলাশাসককে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিষয়টি ঠেকাতে নির্বাচন কমিশনকে দ্রুতRead More →

ভোট সেরে ফেরার সময় শ্লীলতাহানির অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে আটক করল চিৎপুর থানা

শ্লীলতাহানির অভিযোগে আটক কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। অভিযোগ, রাতে ভোটের কাজ সেরে ফেরার পথে এক মহিলার শ্লীলতাহানি করেন তিনি। অভিযুক্ত জওয়ানকে আটক করল চিৎপুর থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এই প্রথম নয়। লোকসভার ভোটপর্বের মধ্যেই পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তফসিলি জনজাতির এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীরRead More →

সঙ্কট মিটল শিলিগুড়িতে! মেয়রের কথা মতোই ঘরে ঘরে পানীয় জল পৌঁছচ্ছে রবিবার বিকেল থেকে

অবশেষে জলসঙ্কট মিটল শিলিগুড়ির পুর এলাকায়। মেয়র গৌতম দেবের পূর্ব ঘোষণা মতোই ২ জুন অর্থাৎ রবিবার বিকেল থেকে পানীয় জল সরবরাহ শুরু করেছে পুরসভা। পুরসভা জানিয়েছে, তিস্তার বাঁধ মেরামতির কাজ শেষ। শনিবার বিকেলেই তিস্তা থেকে জল ছেড়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর (পিএইচই)। সেই জল পরিস্রুত করে পানযোগ্য করে তুলে রবিবার বিকেলRead More →

নিউ ইয়র্কের মাঠে খেলে খুশি নয় ভারতীয় দল, কোচ দ্রাবিড় মানছেন, ‘কাজ কঠিন’

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে শনিবার প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ভারত। কিন্তু পিচ এবং আউটফিল্ড দেখে খুশি নয় দল। ম্যাচের পর কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, তাঁদের কাজ কঠিন হতে চলেছে। এই মাঠেই বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে ভারত। বোর্ডের একটি ভিডিয়োয় দ্রাবিড় বলেছেন, “মাঠটা এখনও বেশ নরম। তাই খেলোয়াড়দেরRead More →

বারাসত এবং মথুরাপুরের একটি করে বুথে সোমবার পুনরায় ভোট হবে, নির্দেশ দিল নির্বাচন কমিশন

দু’টি লোকসভা কেন্দ্রের একটি করে বুথে পুনরায় ভোট করানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। সোমবার বারাসত এবং মথুরাপুর কেন্দ্রের একটি করে বুথে পুনর্নির্বাচন হবে। বারাসত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি সর্দারপদ এফপি স্কুলের ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। পুনরায় ভোট হবে মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার আদ্দিরমহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠ এফপি স্কুলেরRead More →