প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় ইনিংস শুরু, বিজেপির মন্ত্রী কত জন? কী পেল এনডিএ-র অন্য শরিকেরা?

তাঁর নাম ঘোষণার পরেই রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে শোনা গেল ‘জয় শ্রীরাম’ হর্ষধ্বনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে গলা মিলিয়ে তিনি বলতে শুরু করলেন ‘ম্যায়, নরেন্দ্র দামোদরদাস মোদী…..।’ এর পর একে একে শপথ নিলেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার ৩০ জন পূর্ণমন্ত্রী এবং ৪১ জন প্রতিমন্ত্রী (পাঁচ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত-সহ)। যা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদেরRead More →

২০১৪: পাঁচ! ২০১৯: চার! ২০২৪: ১১! ‘আত্মনির্ভর’ এবং ‘পরনির্ভর’ মোদীর সরকারে শরিকি সংখ্যাতত্ত্ব

জোট রাজনীতির বাধ্যবাধকতার ছাপ দেখা গেল প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর তৃতীয় ‘ইনিংসের’ গোড়াতেই। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে মোদীর সঙ্গে আর যে ৭১ জন মন্ত্রী (৩০ জন পূর্ণমন্ত্রী এবং পাঁচ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত-সহ ৪১ জন প্রতিমন্ত্রী) শপথ নিলেন তাঁর মধ্যে ১১ জন এনডিএর অ-বিজেপি সহযোগী দলের। এঁদের মধ্যে পাঁচ জনRead More →

নতুন মন্ত্রীদের নিয়ে নিজের বাসভবনে প্রথম বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী, ভোজের আয়োজন নড্ডার

৭২ জন সদস্যকে নিয়ে সোমবার বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, সোমবার বিকেল পাঁচটার মধ্যে নতুন মন্ত্রিসভার সকল সদস্যকে বৈঠকে হাজির হতে বলা হয়েছে। এই বৈঠক হবে দিল্লির লোক কল্যাণ মার্গে মোদীর বাসভবনে। প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বার শপথগ্রহণের আগে রবিবার সকালে নিজের বাসভবনেই একটি চা-চক্রেরRead More →

কীর্তি থেকে এক উইকেট দূরে, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে কোন নজির গড়ার মুখে হার্দিক?

পাকিস্তানের বিরুদ্ধে আর একটি উইকেট চাই হার্দিক পাণ্ড্যর। তা হলেই নতুন নজির তৈরি করবেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। এক সঙ্গে টপকে যাবেন দু’দেশের দুই ক্রিকেটারকে। এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ছ’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হার্দিক। এই ছয় ম্যাচে তিনি ১১টি উইকেট নিয়েছেন। ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যুগ্ম ভাবে শীর্ষেRead More →

শিয়ালদহের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রথম বার ছাড়ল ১২ কামরার লোকাল, পরিষেবা চালু কবে থেকে?

শিয়ালদহের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে রবিবার দুপুরে প্রথম বার প্রবেশ করল ১২ কামরার শান্তিপুর-শিয়ালদহ লোকাল ট্রেন। তার পর তা শান্তিপুরের উদ্দেশে রওনা দিল। পরীক্ষামূলক ভাবে চালানো হল ১২ কামরার ওই ট্রেন। শিয়ালদহ মেন এবং উত্তর শাখায় জুলাই মাস থেকে ১২ কামরার ট্রেন চলাচল শুরু হবে। সেই কারণে শিয়ালদহ স্টেশনের এক থেকেRead More →

নতুন এনডিএ মন্ত্রিসভায় বাংলার দু’জন! মোদীর বাসভবনে ডাকা বৈঠকে ছিলেন সুকান্ত ও শান্তনু

নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন বাংলার দু’জন সাংসদ। এমনটাই খবর মিলেছে বিজেপির সূত্রে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি মন্ত্রীদের নাম। রবিবার সন্ধ্যায় মোদী তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন। তার আগে সকালে নিজের বাসভবনে কয়েক জনকে তিনি চা-চক্রে ডেকেছিলেন। জল্পনা ছিল, যাঁরা এই চা-চক্রে ডাক পেয়েছেন, তাঁরাইRead More →

বঙ্গ বিজেপিতে শেষ হচ্ছে সুকান্ত জমানা, বদল রাজ্য সভাপতি পদে, এ বার কি শুভেন্দু? না অন্য কেউ?

লোকসভা ভোটে বিপর্যয়ের পরেই জল্পনা শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় সুকান্ত মজুমদারের ঠাঁই পাওয়ার আঁচ মিলতেই স্পষ্ট হল সেই সম্ভাবনা— তিন বছরের মধ্যেই বঙ্গ বিজেপির সভাপতি পদে রদবদল হতে চলেছে। বালুরঘাটের সাংসদ সুকান্ত কেন্দ্রে মন্ত্রী হলে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে। এ ক্ষেত্রে জল্পনায় চলেRead More →

‘বিরাটের জুতোর সমানও নয় বাবর’, ভারত-পাক ম্যাচের আগে কটাক্ষ প্রাক্তন পাক ক্রিকেটারের

আবার বিস্ফোরক মন্তব্য দানিশ কানেরিয়ার। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি। সেই ম্যাচের আগে বাবর আজ়মকে নিশানা করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। বিরাট কোহলির সঙ্গে তাঁর তুলনা করলেন কানেরিয়া। কানেরিয়ার মতে, আমেরিকার বিরুদ্ধে পাকিস্তানের হারের জন্য দায়ী বাবর। তিনি যে গতিতে রান করেছেন তা দলকে সমস্যায় ফেলেছে। ভারত-পাক ম্যাচের আগে একটি সাক্ষাৎকারেRead More →

আসানসোলে সোনার দোকানে ডাকাতি! পুলিশের সঙ্গে গুলির লড়াই, এলাকা জুড়ে ছড়িয়ে গুলির খোল

পশ্চিম বর্ধমানের আসানসোলের রানিগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতি। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে ডাকাতদের। একটি গাড়ি-সহ বিভিন্ন জায়গায় গুলির খোল পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় আতঙ্কিত সাধারণ বাসিন্দারা। ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানিয়েছেন, ডাকাতির খবর পেয়ে বাহিনী নিয়ে তিনি অকুস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। https://platform.twitter.com/embed/Tweet.html?dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1799735842669502655&lang=en-gb&origin=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_edit%26id%3D1522733&sessionId=4f7602144120acb9daa2945e90c50e42b8ad3153&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px বেলাRead More →

চা-চক্রে আমন্ত্রিতেরাই কি ঠাঁই পাচ্ছেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায়? রইল সম্ভাব্য মন্ত্রীদের নাম এবং দল

তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলছেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গেই শপথ নেওয়ার কথা বেশ কয়েক জন পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর। এ বার একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই সরকার গড়তে এনডিএ-র শরিক দলগুলির উপরে অনেকাংশে নির্ভর করতে হচ্ছে পদ্মশিবিরকে। তাই শরিক দলগুলির বরাতে কোন কোন মন্ত্রিত্ব যায়, সে দিকেRead More →