বর্ষা এলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দেখা মিলবে না এখনই, উত্তরে বর্ষার দাপট কিছুটা কমবে

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে ঠিকই। তবে এখনই ভারী বৃষ্টির কোনও লক্ষণ নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে ঠিকই। কিন্তু এখনও সমস্ত জেলায় প্রবেশ করেনি। উত্তরবঙ্গের সব ক’টি জেলা ছাড়া আপাতত দক্ষিণবঙ্গের তিনটি জেলায় পুরোপুরি এসেছে বর্ষা— উত্তর ২৪ পরগনা, কলকাতা এবং নদিয়ায়। এ ছাড়া সাতটি জেলার অংশবিশেষে বর্ষাRead More →

বাড়তি নম্বর বাতিলের পর ১৫৬৩ জনকে নিয়ে ফের নিট হল রবিবার, পরীক্ষায় বসলেন না ৭৫০ পরীক্ষার্থী

অতিরিক্ত নম্বর বাতিলের পর রবিবার ১৫৬৩ জন পরীক্ষার্থীর জন্য ফের নিট-এর আয়োজন করা হয়েছিল। কিন্তু স্নাতক স্তরে ডাক্তারির এই প্রবেশিকা পরীক্ষায় বসলেন না প্রায় ৫০ শতাংশ পড়ুয়া। রবিবার সন্ধ্যায় পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে জানানো হয়েছে, ১৫৬৩ জনের মধ্যে মাত্র ৮১৩ জন পরীক্ষায় বসেছিলেন। রবিবার পরীক্ষায় বসেননিRead More →

আমেরিকাকে ১০ উইকেটে উড়িয়ে দিল ইংল্যান্ড, বিশ্বকাপের সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়নেরা

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আমেরিকার বিরুদ্ধে জিততে হত ইংল্যান্ড। তারা শুধু জিতলই না, আমেরিকাকে ১০ উইকেটে উড়িয়ে দিল। বল হাতে নায়ক ক্রিস জর্ডন। হ্যাটট্রিক করলেন তিনি। প্রথমে ব্যাট করে ১১৫ রানে অল আউট হয়ে যায় আমেরিকা। সেই রান মাত্র ৯.৪ ওভারে তাড়া করে জিতলেন দুই ওপেনারRead More →

নিরাপত্তারক্ষীর ‘ট্যাক্‌লে’ গড়াগড়ি পর্তুগালের ফুটবলারের, রোনাল্ডোদের ম্যাচে অবাক কাণ্ড!

ম্যাচে নামার সুযোগ হয়নি তাঁর। বেঞ্চে বসেই দেখতে হয় দলের জয়। খেলতে না পেয়ে স্বভাবতই হতাশ ছিলেন গনসালো র‌্যামোস। তবে সেখানেই শেষ নয়, ম্যাচের পরে নিরাপত্তারক্ষীর লাথি খেতে হল পর্তুগালের ফুটবলারকে। তাতে চোটও পেলেন তিনি। ইউরো কাপে পর্তুগাল-তুরস্ক ম্যাচ শেষে মাঠে ঘটল অবাক কাণ্ড। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ র‌্যামোসকে ‘ট্যাক্‌ল’ করেনRead More →

শেষ মুহূর্তের গোলে কোনও মতে ড্র জার্মানির, গ্রুপ শীর্ষে থেকেই শেষ ষোলোয় ক্রুজ়রা

ইউরো কাপে লজ্জার হাত থেকে বেঁচে গেল আয়োজক দেশ জার্মানি। সংযুক্ত সময়ের গোলে কোনও মতে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হার এড়াল তারা। ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়। প্রথমার্ধে সুইৎজারল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন ড্যান এনডোয়ে। সংযুক্তি সময়ের তৃতীয় মিনিটে গোল করেন পরিবর্ত হিসাবে নামা নিকলাস ফুলক্রুগ। ড্রয়ের ফলে গ্রুপ শীর্ষে শেষ করল জার্মানি।Read More →

ছেলেধরা-গুজব ছড়াচ্ছে, বাড়ছে গণপিটুনি! মূল ঘটনার ‘রহস্যভেদ’ করে কড়া বার্তা দিল পুলিশ

বারাসতের কাজিপাড়ায় বালক খুনের ঘটনার পর থেকেই ছড়াচ্ছিল ‘ছেলেধরা-গুজব’! তার পরিণতি— জেলার বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা। উন্মত্ত জনতার হাতে প্রহৃত হতে হয়েছে ‘অচেনা’ যুবক-যুবতীদের! কড়া হাতে তা নিয়ন্ত্রণের চেষ্টাও করেছে পুলিশ। কিন্তু কিছুতেই রাশ টানা যাচ্ছে না গুজবে, গণপ্রহারের ঘটনায়। সেই আবহে বারাসতের মূল ঘটনার ‘রহস্যভেদ’ করে কড়া বার্তা দিলRead More →

ইউরোয় বার বার নিজের গোলে ঢুকছে বল, কাকতালীয় না কি ডিফেন্ডারদের ভুল, আসল কারণ কী?

ইউরো কাপ শুরু হওয়ার পর এক সপ্তাহের বেশি কেটে গিয়েছে। দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার পথে। অথচ সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন তিন জন খেলোয়াড়। জার্মানির জামাল মুসিয়ালা, জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে এবং স্লোভাকিয়ার ইভান শ্রাঞ্জ দু’টি করে গোল করেছেন। তবে ছ’টি গোল করে সবার উপরে রয়েছে আত্মঘাতী গোল। অবিশ্বাস্য হলেও এটা সত্যি,Read More →

সোমবার বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি চাইছে অসিরা, ভারতকে হারিয়ে শেষ চারে যেতে চান মার্শরা

গত বছর এক দিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া হারিয়েছিল ভারতকে। সেই রাত সোমবার ফিরিয়ে আনতে চাইছে অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়েই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে চাইছেন মিচেল মার্শেরা। আফগানিস্তানের কাছে হারের পর চাপে থাকা অসি অধিনায়ক সে কথাই বলেছেন। ম্যাচের পর মার্শের কথায়, “আমাদের প্রথম এবং একমাত্র কাজটা কী, সেটা সবার কাছেই স্পষ্ট।Read More →

অষ্টাদশ লোকসভা বসছে সোমে, শপথ মোদীদের, প্রথম দিনেই কি এনডিএ বনাম ‘ইন্ডিয়া’র সংঘাত?

অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হচ্ছে সোমবার থেকে। ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ সাংসদেরা শপথ গ্রহণ করতে চলেছেন। প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের তত্ত্বাবধানে হবে সাংসদদের শপথগ্রহণের অনুষ্ঠান। তবে প্রথম দিনেই এনডিএ বনাম ‘ইন্ডিয়া’ সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে আশঙ্কা। কারণ প্রোটেম স্পিকারের নির্বাচন নিয়ে ইতিমধ্যে মোদী সরকারের সমালোচনা শুরু করেRead More →

বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে অনিশ্চয়তা, বৃষ্টির জন্য কি ভেস্তে যাবে রোহিতদের খেলা

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত নিজেদের সব ম্যাচ জিতেছে ভারত। অন্য দিকে আফগানিস্তানের কাছে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে সোমবার বিশ্বকাপের সুপার ৮-এ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। দু’দলের কাছেই এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হওয়ার কথা সেন্ট লুসিয়ায়। অ্যাকুওয়েদারRead More →