‘হু এলস’! ইংল্যান্ডের ত্রাতা সেই জুড, মনে করালেন শ্যাম থাপাকে, হতে পারে শাস্তিও

‘হু এলস বাট জুড’! জুড ছাড়া আর কে! গত এক বছরে কত বার যে জুড বেলিংহ্যামকে নিয়ে এই কথা লেখা হয়েছে তার হিসাব নেই। সংবাদের শিরোনাম, ধারাভাষ্যকারদের উচ্ছ্বাস, সমর্থকদের চিৎকার— সব জায়গায় একটাই কথা। ইংরেজরা সমর্থকেরা মজা করে বলে থাকেন, যখন ঈশ্বর কারও সঙ্গ দেন না, তখন বুঝতে হবে তিনিRead More →

‘অতি ভয়ঙ্কর’ হয়ে উঠেছে ঘূর্ণিঝড়, রোহিতদের ফেরা আরও পিছোচ্ছে, হোটেলে মিলছে না জরুরি পরিষেবা

টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে বার্বাডোজ়ে কত ক্ষণ আটকে থাকতে হবে তা বোঝা যাচ্ছে না। আশা করা হচ্ছিল, ২৪ ঘণ্টা পরে হয়তো তারা সেখান থেকে বেরতে পারবেন। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে আরও বেশি ক্ষণ আটকে থাকতে হতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘বেরিল’। সেটি পরিণত হয়েছেRead More →

চুরির অভিযোগে দুই মহিলা এবং শিশুকে পিছমোড়া করে বেঁধে মার তমলুকে! উদ্ধারে গেল পুলিশ

রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনার মাঝে এ বার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের তমলুক। দুই মহিলা এবং এক শিশুকে পিছমোড়া করে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। সোমবার তমলুক থানার নিশ্চিন্তবসান গ্রামের ঘটনা নিয়ে শুরু হয়েছে চাপানউতর। স্থানীয় সূত্রে খবর, এক গৃহস্থের বাড়িতে ঢুকে গয়না চুরির অভিযোগ ঘিরে গন্ডগোলেরRead More →

খুন, অপহরণ-সহ একাধিক অপরাধেই জড়িত চোপড়ার জেসিবি! ‘বিধায়ক-ঘনিষ্ঠ’ বলেই কি বার বার রেহাই?

চোপড়ার তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবির বিরুদ্ধে অতীতেও পুলিশে বহু অভিযোগ দায়ের হয়েছে। খুন, খুনের চেষ্টা, অপহরণের মতো অভিযোগের মামলায় জড়িয়েছে তাঁর নাম। যুগলকে প্রকাশ্যে নিগ্রহের অভিযোগ নিয়ে রাজ্য জুড়ে শোরগোলের আবহে সেই সব পুরনো মামলার প্রসঙ্গই উঠে আসতে শুরু করেছে। ADVERTISEMENT রবিবার দুপুরেই তৃণমূলের চোপড়ার নেতা জেসিবির একটিRead More →

জলে গেল না স্ত্রী-বান্ধবীদের বিমান ভাড়া! হারের মুখ থেকে জিতে ইউরোর শেষ আটে ইংল্যান্ড

স্লোভাকিয়ার বিরুদ্ধে নামার আগে ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী, প্রেমিকারা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে বিমান ভাড়া করে ফেলেছিলেন তাঁরা। গেলশেনকার্চেনে খেলা শেষে কোয়ার্টার ফাইনাল খেলতে সরাসরি ব্ল্যাঙ্কেনহাইনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। সেই পরিকল্পনা প্রায় জলে চলে গিয়েছিল। ইংল্যান্ডকে রক্ষা করলেন জুড বেলিংহ্যাম। তাঁর সংযুক্তি সময়ের গোলে হার বাঁচায় ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে গোলRead More →

পিছিয়ে পড়েও জর্জিয়াকে চার গোল, কোয়ার্টার ফাইনালে স্পেনের সামনে এ বার জার্মানি

ইউরো কাপ যত এগোচ্ছে, তত বিধ্বংসী হয়ে উঠছে স্পেন। রবিবার ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে জর্জিয়া তারা হারিয়ে দিল ৪-১ গোলে। তা-ও আবার এক গোলে পিছিয়ে পড়ে। পর্তুগালকে হারানো এবং ইউরো আবির্ভাবেই নকআউটে ওঠা জর্জিয়ার স্বপ্নের দৌড় শেষ হয়ে গেল। স্পেনের হয়ে গোল করলেন রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস এবং দানিRead More →

সোমে আইনকানুন বদলে যাচ্ছে দেশে, দোষীদের জন্য ব্রিটিশকালের তুলনায় নয়া বিধান কতটা সর্বনেশে?

সোমবার থেকেই গোটা দেশ জুড়ে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা-সহ নতুন তিন অপরাধমূলক আইন। বিরোধীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও এই তিন আইন কার্যকর করছে নরেন্দ্র মোদী সরকার। ১ জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি। তার বদলে জায়গা করে নেবে স্বাধীনতার ৭৫ বছরRead More →

জোড়া ঘূর্ণাবর্ত, অক্ষরেখার প্রভাবে উত্তরের বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টি হবে, কেমন থাকবে দক্ষিণ?

উত্তরবঙ্গে মে মাসের শেষ দিনে বর্ষা প্রবেশের পর থেকেই চলছে ভারী বৃষ্টি। তার জেরে কিছু জায়গায় নেমেছে ধস। আগামী সপ্তাহেও উত্তরের বেশিরভাগ জেলায় চলবে বৃষ্টি। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহওয়া দফতর। দক্ষিণের কিছু জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দু’টি ঘূর্ণাবর্ত এবং একটি অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিRead More →

স্ত্রী অনুষ্কার বার্তার জবাব দিলেন বিরাট, ‘তুমি না থাকলে এত কিছু সম্ভব হত না’

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর স্বামী বিরাট কোহলির উদ্দেশে বার্তা লিখেছিলেন অনুষ্কা শর্মা। সেই বার্তার জবাব দিলেন কোহলি। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি অনুষ্কার প্রতি তাঁর ভালবাসার কথা জানিয়েছেন। এটাও লিখেছেন, অনুষ্কা না থাকলে এত কিছু হয়তো সম্ভব হত না। কোহলি লিখেছেন, “তুমি না থাকলে যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়তোRead More →

ঝড়, বন্ধ বিমানবন্দর, বিশ্বকাপ জিতে বার্বাডোজ়েই আটকে রোহিতেরা, কী ভাবে ফিরবেন দেশে?

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মাদের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ়‌ থেকে এখনও রওনাই দিতে পারেনি দল। হারিকেন ‘বেরিল’-এর কারণে বার্বাডোজ়েই আটকে রয়েছে ভারতীয় দল। হারিকেন ‘বেরিল’ তৈরি হয়েছে অতলান্তিক মহাসাগরে। তা এগিয়ে আসছে বার্বাডোজ়ের দিকে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২১০ কিলোমিটার। এইRead More →