যাদবপুরে ক্যাম্পাস ইন্টারভিউয়ে নজরকাড়া সাফল্য পড়ুয়াদের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বছরের অগস্টে র‌্যাগিংয়ের জেরে ছাত্র-মৃত্যুর ঘটনার পরে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জনমানসে চূড়ান্ত বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সেই আবহে এ বারও ক্যাম্পাস ইন্টারভিউয়ে পড়ুয়াদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। এ বার যে সব পড়ুয়া ক্যাম্পাস ইন্টারভিউয়ে অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে ৯০ শতাংশ চাকরি পেয়েছেন। প্লেসমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকRead More →

২০১৯ বিশ্বকাপে কেন বসানো হয়েছিল? কোহলি, শাস্ত্রীর সিদ্ধান্ত নিয়ে পাঁচ বছর পর প্রশ্ন শামির

বিরাট কোহলিকে প্রিয় বন্ধু বলেন মহম্মদ শামি। কিন্তু পাঁচ বছর আগে সেই বন্ধুর নেওয়া সিদ্ধান্ত পছন্দ হয়নি বাংলার পেসারের। ২০১৯ সালের বিশ্বকাপে প্রথম চারটি ম্যাচ খেলানোর পর বসিয়ে দেওয়া হয়েছিল শামিকে। তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনালে হেরে যায় ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১৮ রানে হেরেছিল তারা।Read More →

আনোয়ারকে নিয়ে বিতর্ক চলছেই, মোহনবাগান থেকে পুরো বেতন পাননি ডিফেন্ডার? নতুন তথ্য প্রকাশ্যে

আনোয়ার আলিকে নিয়ে বিতর্ক থামছেই না। মোহনবাগানে খেলা ডিফেন্ডারকে সই করাতে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। তবে আনোয়ারকে নিয়ে এ বার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি (পিএসসি)। এর মাঝেই নতুন তথ্য প্রকাশ্যে এল। জানা গিয়েছে, আনোয়ারের বেতন থেকে ‘অবৈধ ভাবে’ ২৭.৫ লক্ষ টাকা পেয়েছে তাঁর আসল ক্লাব দিল্লি এফসি। যদিও সেই ক্লাবেরRead More →

হার্দিকের সম্পত্তি থেকে কত ভাগ পাবেন নাতাশা? বিচ্ছেদের পরে নতুন জল্পনা

বৃহস্পতিবার রাতে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্তানকোভিচ। বহু দিন ধরে তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে নিজেরাই যৌথ ভাবে একটি পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিচ্ছেদের জল্পনা শুরু হওয়ার সময় থেকেই প্রশ্ন উঠেছিল, হার্দিকের সম্পত্তির কত শতাংশ খোরপোশ পাবেন তিনি? বৃহস্পতিবার বিচ্ছেদের ঘোষণা করতেই সেইRead More →

ঢাকায় নামল সেনার ট্যাঙ্ক! রাজপথে টহলদারি উস্কে দিল ১৫ বছর আগেকার বিডিআর বিদ্রোহের স্মৃতি

প্রায় দেড় দশক পরে আবার সেনাবাহিনীর ট্যাঙ্কের টহলদারি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হিংসা ঠেকাতে শুক্রবার রাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কার্ফু জারি করে সেনা তলব করেছিল। গভীর রাত থেকেই রাজধানীর বিভিন্ন রাস্তায় নেমে পড়ে বাংলাদেশ সেনার সাঁজোয়া ব্রিগেড। বৃহস্পতিবার থেকে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। যার জেরেRead More →

পেট্রাপোল দিয়ে বাংলাদেশে রফতানি বন্ধ করল ভারত, আন্দোলনের প্রভাব দু’দেশের বাণিজ্যিক সম্পর্কেও

বাংলাদেশে অশান্তির প্রভাব পড়ল পেট্রাপোল বন্দরেও। শনিবার সকালের পর প্রতিবেশী দেশে রফতানি বন্ধ করা হয়েছে। আমদানিও চলছে ধীর গতিতে। সে দেশ থেকে ভারতে আসা যাত্রীর সংখ্যাও কমেছে। এর প্রভাব পড়েছে মুদ্রা বিনিময়ে। যাত্রীদের যাতায়াতের জন্য পেট্রাপোলে থাকে যানবাহন। যাত্রী না আসায় তাদের ব্যবসাও ধাক্কা খেয়েছে। কোটা সংস্কারের দাবিতে পড়ুয়ারা আন্দোলনRead More →

অধিনায়ক রোহিত নন, চোট পাওয়া শামির খোঁজ নিতেন দু’জন, দুই বন্ধু ক্রিকেটারের কথা জানালেন পেসার

রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন ভারতীয় দলে তাঁর কোনও বন্ধু নেই। মহম্মদ শামি আবার তাঁর বন্ধু খুঁজে পেয়েছেন ভারতীয় দলের সাজঘরেই। বিরাট কোহলি এবং ইশান্ত শর্মাকে নিজের প্রিয় বন্ধু মনে করেন বাংলার পেসার। চোট পেয়ে ক্রিকেট থেকে দূরে থাকার সময় তাঁদের ফোনই পেয়েছেন বলে জানালেন শামি। ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপের পরRead More →

ভারত খেলতে না গেলে পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি, শাহ-বিন্নীদের সমর্থন করবে অন্য দেশও

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না-ও যেতে পারে ভারত। সে ক্ষেত্রে প্রতিযোগিতাটাই পাকিস্তান থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এই সংবাদমাধ্যম সূত্রে জানা এমনটাই জানা গিয়েছে। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। পরের বছর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি-র সেই প্রতিযোগিতাটি পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু সে দেশে গিয়ে খেলতে রাজি না-ও হতে পারেRead More →

মুম্বইয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত্যু এক মহিলার, ধ্বংসস্তূপের নীচে কয়েক জনের চাপা পড়ার আশঙ্কা

মুম্বইয়ে একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েক জন চাপা পড়ে গিয়েছেন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কুরলা এলাকার গ্রান্ট রোডে। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ‘রুবিনিসা মঞ্জিল’ নামে ওই বাড়িটি পাঁচতলা। অনেক পুরনো।Read More →

আবার বিবাহবন্ধনে আবদ্ধ সৌরভের দাদা স্নেহাশিস, রবিবার সন্ধ্যায় শহরের রেস্তরাঁয় ঘরোয়া অনুষ্ঠান

আবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। রবিবার অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিসের। আগামী ৭ অগস্ট ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে বসবে প্রীতিভোজের আসন। তার আমন্ত্রণপত্রে নাম রয়েছে সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের। গত বছর স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন। এফআইআর-ও দায়েরRead More →